Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২০, ০৯ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৩:২৪, ০৯ সেপ্টেম্বর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২০, ০৯ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৩:২৪, ০৯ সেপ্টেম্বর ২০২৩
আরও খবর
জামালপুরে ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১
মানবতার স্বার্থেই ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়া প্রয়োজন : পুতিনকে মোদি
মুরগির মাংস বেশি খেয়ে ফেলায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা
অতীতে আটকে গেলে তো উন্নয়ন হবে না : ভারতীয় হাইকমিশনার
পাকিস্তানের সঙ্গে পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে : আন্তর্জাতিক আদালত

জি-২০ সম্মেলন শুরু, মোদির নেমপ্লেটে লেখা ‘ভারত’

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২০, ০৯ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৩:২৪, ০৯ সেপ্টেম্বর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২০, ০৯ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৩:২৪, ০৯ সেপ্টেম্বর ২০২৩
জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেমপ্লেটে ‘ভারত’ লেখা। ছবি : এএফপি

বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর সম্মেলন ভারতে শুরু হয়েছে। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রগতি ময়দানের ভারত মান্দাপাম কনভেনশন সেন্টারে এই সম্মেলন শুরু হয়। এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেমপ্লেটে ‘ইন্ডিয়া’র পরিবর্তে ‘ভারত’ লেখা হয়েছে। আর এতেই দক্ষিণ এশিয়ার বৃহৎ দেশটির নাম পরিবর্তনের বিষয়টি আরও স্পষ্ট হলো। খবর এনডিটিভির।

প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমটি জানায়, বিশ্ব নেতাদের জি-২০ সম্মেলনের আমন্ত্রণপত্রে ইন্ডিয়ার পরিবর্তে ভারত নামে পাঠায় দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। এতে করে দেশটির মধ্যে বিশাল রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

চলতি মাসেই ভারতের পার্লামেন্টের বিশেষ অধিবেশন বসবে। এই অধিবেশনে দেশের নাম পরিবর্তনের বিষয়ে একটি রেজুলেশন আনতে পারে নরেন্দ্র মোদির সরকার। ওই রেজুলেশনে দেশটির নাম আনুষ্ঠানিকভাবে শুধু ভারত করা হতে পারে। আজকের মোদির নেমপ্লেটে ভারত লেখা সেই ধারণাকে আরও স্পষ্ট করছে।

জি-২০ সম্মেলনে অংশ নেওয়া বিদেশি প্রতিনিধিদের জন্য একটি বই প্রকাশ করা হয়েছে, সেখানেও দেশের নাম ভারত উল্লেখ করা হয়েছে। বইটির নাম দেওয়া হয়েছে ‘ভারত, দ্য মাদার অব ডেমোক্রেসি’। বিদেশি প্রতিনিধিদের দেওয়া ওই বইয়ে বলা হয়, ‘ভারত দেশের সরকারি নাম। ১৯৪৬ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত হওয়া সংবিধান আলোচনায় বিষয়টি রয়েছে।’

এদিকে, ক্ষমতাসীন বিজেপি সরকারের দেশের নাম পরিবর্তনের ইস্যুটির সমালোচনা করছে বিরোধী রাজনীতিকরা। সম্প্রতি আত্মপ্রকাশ হওয়া ভারতের বিরোধী দলগুলোর নতুন জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) বলছে, মোদি সরকার আমাদের ইতিহাসকে বিকৃত করছে। একইসঙ্গে ইন্ডিয়াকে বিভক্ত করে ফেলছে।

তবে, বিরোধীদের সমালোচনার পাল্টা জবাব দিয়ে বিজেপি নেতারা বলছেন, তারা জাতীয়তা ও সংবিধান বিরোধী। কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘ইন্ডিয়া নামটি ঔপনেবেশিক দাসত্বের প্রতীক। আর ভারত ঔপনিবেশিক মানসিকতার বিরুদ্ধে একটি বড় জবাব। নাম পরিবর্তন আরও আগে হওয়া উচিত ছিল।’

ভারত নরেন্দ্র মোদি

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

০১ সেপ্টেম্বর ২০২৬
মানবতার স্বার্থেই ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়া প্রয়োজন : পুতিনকে মোদি
০১ সেপ্টেম্বর ২০২৬
মুরগির মাংস বেশি খেয়ে ফেলায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা
০১ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের সঙ্গে পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে : আন্তর্জাতিক আদালত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চলন্ত স্লিপার বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  2. নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩৯
  3. নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা
  4. নেপালের বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৫ হাজার
  5. নিউইয়র্কে আরএসএসের বিরুদ্ধে বিক্ষোভ, ভারতের পতাকা ছিঁড়ল খালিস্তানপন্থীরা
  6. নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x