Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫৫, ১১ অক্টোবর ২০২৩
আপডেট: ১৯:০০, ১১ অক্টোবর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫৫, ১১ অক্টোবর ২০২৩
আপডেট: ১৯:০০, ১১ অক্টোবর ২০২৩
আরও খবর
গাজা যুদ্ধের পর প্রথম নির্বাচনে ফিলিস্তিনিদের ভোট
জ্বালানি সংকটে গভীর চাপের মুখে বৈশ্বিক অর্থনীতি
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের যৌথ কমিটি
সরকার সতর্কতা ও বিকল্প ব্যবস্থায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখছে : প্রতিমন্ত্রী
জ্বালানি পরিস্থিতিকে সরাসরি ‘সংকট’ বলা ঠিক নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

হুমকিতে গাজার হাসপাতাল, জ্বালানি সংকটে বিদ্যুৎকেন্দ্র

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫৫, ১১ অক্টোবর ২০২৩
আপডেট: ১৯:০০, ১১ অক্টোবর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫৫, ১১ অক্টোবর ২০২৩
আপডেট: ১৯:০০, ১১ অক্টোবর ২০২৩
ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনুস শহরের রাস্তায় পড়ে রয়েছে ধ্বংসপ্রাপ্ত একটি অ্যাম্বুলেন্স। ছবি : এএফপি

ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের সংঘাত এখন গড়িয়েছে রীতিমতো যুদ্ধে। আজ বুধবার (১১ অক্টোবর) তা পঞ্চম দিনে পৌঁছেছে। পাল্টাপাল্টি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে হামাস নিয়ন্ত্রণাধীন অঞ্চলটি। কয়েক ঘণ্টার মধ্যেই গোটা গাজা বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এর মূলে রয়েছে জ্বালানি সংকট। আর এমনটি হলে উপত্যকাটির হাসপাতালগুলোও হুমকিতে পড়বে। খবর আল-জাজিরার।

আজ বুধবার (১১ অক্টোবর) গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, উপত্যকা একটি আসন্ন মানবিক বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে। জ্বালানি হ্রাসের কারণে কয়েক ঘণ্টার মধ্যে বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এতে করে উপত্যকাটি সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হওয়ার হুমকি রয়েছে। যা, সমস্ত মৌলিক পরিষেবা প্রদান চালিয়ে যাওয়া অসম্ভব করে তোলে। কারণ, সমস্ত কিছুই বিদ্যুতের ওপর নির্ভর।

ওই বিবৃতিতে আরও বলা হয়, এমতাবস্থায় গাজা উপত্যকার সমস্ত বাসিন্দাদের মানবিক সংকট আরও প্রকট করবে। প্রতিবেশীর অব্যাহত আগ্রাসন ও শত শত টন বিস্ফোরকসহ সমস্ত আবাসিক এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে। বোমা হামলার ফলে মানবিক সংকট আরও তীব্র হচ্ছে। আধুনিক এই সময়ে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এই আগ্রাসনকে অপরাধ হিসেবে বর্ণনা করা যেতে পারে।

মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়া আহ্বান জানানো ওই বিবৃতিতে।

এদিকে, পশ্চিম তীর ও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। দেশটির হামলায় ফিলিস্তিনের তিন চিকিৎসক নিহত হয়েছে। রেড ক্রিসেন্ট ও দুজন প্রত্যক্ষদর্শী আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। এ ছাড়া ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় গাজায় নিযুক্ত জাতিসংঘের নয় কর্মকর্তা নিহত হয়েছে। জাতিসংঘের রিলিফ এন্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টিনিয়ান রিফিউজিস (ইউএনআরডব্লিউএ) এ তথ্য স্বীকার করেছে।

গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত ফিলিস্তিন রেড ক্রিসেন্টের হেডকোয়ার্টারে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। তাৎক্ষণিকভাবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আল-জাজিরার তথ্যমতে, ইসরায়েলের হামলায় অন্তত এক হাজার ৫৫ জন ফিলিস্তিনি নিহত ও পাঁচ হাজারেরও বেশি আহত হয়েছে। ইসরায়েলেও নিহত হয়েছে হাজারেরও বেশি।

ইসরায়েল-ফিলিস্তিন হামাস জ্বালানি সংকট বিদ্যুৎকেন্দ্র অ্যাম্বুলেন্স গাজা উপত্যকা
২৩ অক্টোবর ২০২৫
ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে থাকার লড়াই ফিলিস্তিনিদের, কবরস্থানই শেষ আশ্রয়স্থল
২২ অক্টোবর ২০২৫
গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলকে অনুমতি দিতে হবে : আইসিজে
২২ অক্টোবর ২০২৫
হাত-চোখ বাঁধা ফিলিস্তিনিদের মরদেহ ফেরত দিচ্ছে ইসরায়েল
২১ অক্টোবর ২০২৫
গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, যুদ্ধবিরতি চুক্তি টিকিয়ে রাখতে তৎপর যুক্তরাষ্ট্র
২০ অক্টোবর ২০২৫
গাজায় হামলার পর ফের যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা ইসরায়েলের
২০ অক্টোবর ২০২৫
যুদ্ধবিরতি শুরুর পর গাজায় ইসরায়েলি হামলায় ৯৭ ফিলিস্তিনি নিহত
১৯ অক্টোবর ২০২৫
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের নতুন হামলা
১৯ অক্টোবর ২০২৫
আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
১৮ অক্টোবর ২০২৫
যুদ্ধবিরতি লঙ্ঘন : ইসরায়েলি হামলায় একই পরিবারের ১১ সদস্য নিহত
১৭ অক্টোবর ২০২৫
হামাসকে নিরস্ত্র করতে সহায়তা করবে ইইউ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘ইরান চাইলে ফোন করতে পারে’, আলোচনার প্রস্তাব ট্রাম্পের
  2. যে কারণে ভারতে কমল স্বর্ণের চাহিদা, বেড়েছে চীনে
  3. গুলির শব্দ শুনে ট্রাম্প-মেলানিয়াসহ অন্যরা কে কী করছিলেন?
  4. ফের পাকিস্তানে আলোচনায় বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  5. লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে হিজবুল্লাহ : নেতানিয়াহু
  6. ট্রাম্প কি নিরাপদ? সর্বশেষ যা জানা গেল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x