Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫৫, ১৯ অক্টোবর ২০২৩
আপডেট: ২২:০২, ১৯ অক্টোবর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫৫, ১৯ অক্টোবর ২০২৩
আপডেট: ২২:০২, ১৯ অক্টোবর ২০২৩
আরও খবর
গাজা নিয়ে ইসরায়েলের মন্ত্রীর মন্তব্যে জার্মানিতে নিন্দার ঝড়
গাজায় পুলিশ স্টেশনে ইসরায়েলি হামলায় নিহত ৯
গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কায়রো যাচ্ছে হামাসের প্রতিনিধি দল
গাজায় পানির তীব্র সংকট, দৈনিক চাহিদার সিকিভাগ পাচ্ছে অর্ধেকের বেশি মানুষ

বোমায় বিধ্বস্ত উপত্যকা, সাহায্যের পণ্যের অপেক্ষায় গাজাবাসী

এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫৫, ১৯ অক্টোবর ২০২৩
আপডেট: ২২:০২, ১৯ অক্টোবর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫৫, ১৯ অক্টোবর ২০২৩
আপডেট: ২২:০২, ১৯ অক্টোবর ২০২৩
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের পাঠানো সাহায্য সামগ্রী সংযুক্ত আরব আমিরাতের একটি সামরিক পরিবহণ বিমানে তোলা হচ্ছে। ছবি : এএফপি

স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের লক্ষ্যবস্তুগুলোতে ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমাবর্ষণে বিধ্বস্ত গাজা উপত্যকা। খাদ্য নেই, আছে পানির সংকটও। বিদ্যুৎহীন হয়ে অন্ধকারে চলছে তাদের রাত্রিযাপন। এমন মানবেতর সময়ে ফিলিস্তিনি নাগরিকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সাহায্যের পণ্যবাহী ট্রাক বহরের জন্য। মিসর ও ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চুক্তির আলোকে প্রতিশ্রুতির এই মানবিক সাহায্যের বহর গাজায় প্রবেশের কথা রয়েছে। তবে কখন, তা জানে না গাজাবাসী। খবর এএফপির।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের রক্তক্ষয়ী হামলায় এক হাজার ৪০০ প্রাণহানির পর শুরু হওয়া যুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে  তিন হাজার ৭৮৫ জনে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে। ইসরায়েলের বিমান থেকে অব্যাহত বোমাবর্ষণে ১০ লাখের বেশি ফিলিস্তিনি হয়ে পড়েছে উদ্বাস্তু। প্রায় ২৪ লাখ মানুষ অধ্যুষিত গাজা উপত্যকাটির মানবিক পরিস্থিতির বিবরণ দিতে গিয়ে জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথ একে ‘মুত্যু, কষ্ট আর ধ্বংসের নগরী’ হিসেবে বর্ণনা করেছেন।

এমন পরিস্থিতিতে রাফাহ সীমান্তের মিসরীয় অংশে ১০০টিরও বেশি ট্রাক মানবিক সাহায্যের পণ্য নিয়ে সীমান্ত অতিক্রমের আশায় অপেক্ষা করছে। ওই এলাকাটি ইসরায়েলের নিয়ন্ত্রণের বাইরে। এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকার বিস্তীর্ণ অংশ জুড়ে বিশেষ করে রাফাহকে লক্ষ্য করে বিমান হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। এই হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া খান ইউনিসে ১১টি আবাসিক ভবন ধ্বংস করে দেওয়া হয়েছে।

অন্যদিকে গাজার কেন্দ্রস্থলে আল জাহরায় বিমান হামলায় পাঁচটি আবাসিক ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। অবশ্য হামলার আগে সেখান থেকে ১০০টি পরিবারকে নিরাপদে বের করে নিয়ে আসা হয়। এখন তারা আশ্রয় হারিয়ে রাস্তায় অবস্থান করছে। এসব খবর দিয়েছে আলজাজিরা।

গাজার দক্ষিণাংশে জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে এখন ধারণ ক্ষমতার বেশি শরণার্থী অবস্থান করছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও বিয়ের অনুষ্ঠান আয়োজনের হলগুলোতে আর তিল ধারনের জায়গা নেই।

ইসরায়েল-ফিলিস্তিন গাজা

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল-ফিলিস্তিন

২৮ জুন ২০২৬
ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে যুদ্ধাপরাধের মামলার আবেদন
২০ মে ২০২৬
‘গাজা ফ্লোটিলা’র আটক কর্মীদের হাত বাঁধা ও হাঁটু গেড়ে বসা ছবি প্রকাশ
০৩ মে ২০২৬
গাজার ধ্বংসস্তূপের নিচে হাজারো মরদেহ, উদ্ধারে লাগতে পারে ৭ বছর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চলন্ত স্লিপার বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  2. নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩৯
  3. নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা
  4. নেপালের বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৫ হাজার
  5. নিউইয়র্কে আরএসএসের বিরুদ্ধে বিক্ষোভ, ভারতের পতাকা ছিঁড়ল খালিস্তানপন্থীরা
  6. নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x