Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ২৫ অক্টোবর ২০২৩
আপডেট: ০৯:২১, ২৫ অক্টোবর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ২৫ অক্টোবর ২০২৩
আপডেট: ০৯:২১, ২৫ অক্টোবর ২০২৩
আরও খবর
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
ওআইসি বৈঠকে বাংলাদেশের ফিলিস্তিনের পক্ষে দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত
আমি প্রধানমন্ত্রী থাকতে ফিলিস্তিন স্বাধীন হতে পারবে না : নেতানিয়াহু
মার্কিন নিষেধাজ্ঞা ‘বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার’ শামিল, বলল ইরান
জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে আছেন যারা

গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ জাতিসংঘ মহাসচিবের

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ২৫ অক্টোবর ২০২৩
আপডেট: ০৯:২১, ২৫ অক্টোবর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ২৫ অক্টোবর ২০২৩
আপডেট: ০৯:২১, ২৫ অক্টোবর ২০২৩
নিরাপত্তা পরিষদের বৈঠকে আগে জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে কথা বলছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। ছবি : এএফপি

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। সেখানে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার জবাব দিতে গাজাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। খবর এএফপির।

নিরাপত্তা পরিষদের উচ্চপর্যায়ের বৈঠকে জাতিসংঘ মহাসচিবের এ আহ্বানের পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইসরায়েল। অন্যদিকে, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী সংঘাতে উভয় পক্ষের কয়েক হাজারের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের অকার্যকর ভূমিকার তীব্র নিন্দা জানান।

নিরাপত্তা পরিষদের উদ্বোধনী অধিবেশনে গুতেরেস গত ৭ অক্টোবর হামাস যোদ্ধাদের ভয়ঙ্কর সহিংসতাকে কোনো অজুহাত হিসেবে দেখানো চলবে না উল্লেখ করে ফিলিস্তিনিদের সম্মিলিত শাস্তি প্রদান প্রসঙ্গে হুঁশিয়ারি দেন।

স্পষ্টভাবে ইসরায়েলের নাম উচ্চারণ না করে জাতিসংঘ মাহাসচিব গুতেরেস বলেন, ‘গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের যে ঘটনা দেখা যাচ্ছে, সে বিষয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমি আরও পরিষ্কার করে বলছি, সশস্ত্র সংঘাতে জড়িত কেউ আন্তর্জাতিক মানবাধিকার আইনের ঊর্ধ্বে নয়।’

হামাসের আক্রমণ সম্পর্কে অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘শূন্য থেকে এটা হয়নি, কেননা ফিলিস্তিনিরা ৫৬ বছর থেকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির শিকার।’

গুতেরেসের এই মন্তব্যে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি এ সময় আঙুল তুলে উচ্চস্বরে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক এ হামলায় শিশুসহ নিহত ও আহত বেসামরিক নাগরিকদের পরিসংখ্যান তুলে ধরেন।

কোহেন প্রশ্ন রাখেন, ‘জনাব মহাসচিব, আমরা কোন দুনিয়ায় বাস করছি?’ তিনি সহিংসতাকে দখলদারিত্বের সঙ্গে তুলনার প্রসঙ্গ নাকচ করে দিয়ে বলেন, ‘ইসরায়েল ২০০৫ সালে সৈন্য প্রত্যাহারের মাধ্যমে গাজা ফিলিস্তিনিদের ছেড়ে দিয়েছিল।’

এদিকে, জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাড এরদান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় অ্যান্তোনিও গুতেরেসকে মহাসচিবের পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘জাতিসংঘ প্রধান সন্ত্রাস ও হত্যাকাণ্ডের বিষয়ে বোঝাপড়ার কথা বলছেন।’

জাতিসংঘ জাতিসংঘ মহাসচিব ফিলিস্তিন
০৭ জুলাই ২০২৬
শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
০৭ জুলাই ২০২৬
খলিলুর রহমানের সভাপতিত্বে হচ্ছে জাতিসংঘের ৮১তম অধিবেশন, বড় প্রত্যাশা বাংলাদেশের
০৭ জুলাই ২০২৬
বাংলাদেশের সাথে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয়
০৩ জুলাই ২০২৬
এল নিনো ‘শক্তিশালী’ রূপ নিতে যাচ্ছে, জাতিসংঘের সতর্কবার্তা
০৩ জুলাই ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন লাগিয়ে এক ব্যক্তির আত্মাহুতি
০৬ জুন ২০২৬
জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী
২৩ মে ২০২৬
ভেস্তে গেল পরমাণু সম্মেলন, হতাশ জাতিসংঘের মহাসচিব
২৩ মে ২০২৬
সমঝোতা ছাড়াই শেষ হলো জাতিসংঘের পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্মেলন
১৫ মে ২০২৬
জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
১২ মে ২০২৬
ক্রমবর্ধমান ইসরায়েলি হামলায় ‘অসহনীয় মূল্য’ দিচ্ছে শিশুরা : জাতিসংঘ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ির উদ্যোগ ট্রাম্প প্রশাসনের
  2. মক্কা চুক্তিতে ঢাকার যুক্ত হওয়া নিয়ে প্রশ্নের জবাবে যা জানাল ভারত
  3. নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯, নিখোঁজ ১৯২৪
  4. নদীতে ভেসে আসা মরদেহ চুল ধরে টেনে তুলে কানের দুল চুরি
  5. নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪৭, নিখোঁজ ১৪ শতাধিক
  6. নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা : উদ্ধারকাজ স্থগিত চীনের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x