Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫৫, ০৩ এপ্রিল ২০২৪
আপডেট: ১০:০০, ০৩ এপ্রিল ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫৫, ০৩ এপ্রিল ২০২৪
আপডেট: ১০:০০, ০৩ এপ্রিল ২০২৪
আরও খবর
সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা, গ্রেপ্তার দুজন রিমান্ডে
২০২৫ সালে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে : জাতিসংঘ
গাজায় পুলিশ স্টেশনে ইসরায়েলি হামলায় নিহত ৯
রাশিয়ার হুঁশিয়ারির পরও ইউক্রেনকে ‘১০০ শতাংশ’ সমর্থনের ঘোষণা যুক্তরাজ্যের
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : সাবেক শ্রমিক লীগ নেতা কাশেম কারাগারে

গাজায় সাহায্যকর্মীদের ওপর বিমান হামলায় বিশ্বব্যাপী নিন্দা

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫৫, ০৩ এপ্রিল ২০২৪
আপডেট: ১০:০০, ০৩ এপ্রিল ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫৫, ০৩ এপ্রিল ২০২৪
আপডেট: ১০:০০, ০৩ এপ্রিল ২০২৪
গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ওয়াশিংটন ডিসিতে প্রতিবাদ। ছবি : এএফপি

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস বিমান হামলায় সাতজন দাতব্য সাহায্যকর্মী নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। ‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন’ নামের এই বেসরকারি সাহায্য সংস্থাটি নৌকায় করে গাজায় সাহায্য সামগ্রী বিতরণ করে। গত সোমবার ইসরায়েলের বিমান হামলায় সংস্থাটির অস্ট্রেলীয়, ব্রিটিশ, ফিলিস্তিন, পোলিশ ও মার্কিন-কানাডিয়ান কর্মীরা নিহত হয়। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই ঘটনায় তিনি ভীষণ বিরক্ত এবং তার হৃদয় ভেঙে গেছে। এক বিবৃতিতে কঠোর ভাষায় তিনি বলেন, ‘এই ঘটনার দ্রুত তদন্ত করতে হবে এবং তার প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে। ইসরায়েলকে অবশ্যই এর দায় নিতে হবে।’

জো বাইডেন আরও বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক ত্রাণ কার্যক্রম চালানো ভীষণ কঠিন হয়ে পড়েছে, কেননা ইসরায়েল বেসামরিক লোকজনকে সাহায্য সামগ্রী পৌঁছানোর সময় সাহায্যকর্মীদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না।

জাতিসংঘ জানিয়েছে, এই ভূখণ্ডে সাম্প্রতিক যুদ্ধে এ পর্যন্ত ২০০ সাহায্যকর্মী নিহত হয়েছে, যাদের মধ্যে ১৭৫ জনই জাতিসংঘের কর্মী।

এদিকে, এই হামলাকে ‘বিবেকবর্জিত’ হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, যে ধারায় যুদ্ধ চলছে, এই ঘটনা তার একটি অনিবার্য ফলাফল।

জাতিসংঘের সাধারণ পরিষদে এক ভাষনে গুতেরেস বলেন, ‘এই ঘটনা আবারও প্রমাণ করল, এই মুহূর্তে মানবিক যুদ্ধবিরতি প্রয়োজন, শর্ত ছাড়াই সব পণবন্দিকে মুক্ত করা প্রয়োজন এবং গাজায় মানবিক সহায়তা কার্যক্রমকে আরও ছড়িয়ে দিতে হবে।’

এদিকে আজ বুধবার (৩ এপ্রিল) ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে, তারা একটি বড় ধরনের ভুল করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের প্রধান হার্জি হালেভি এক ভিডিও বার্তায় বলেন, ‘এটা কখনোই হওয়া উচিত নয়।’ তিনি এই ঘটনার জন্য রাতের জটিল পরিস্থিতিতে শনাক্তকরণে ভুলকেই দায়ী করেছেন।

ইসরায়েলি প্রেসিডেন্ট ইসাক হারজগ এক বার্তায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রতিষ্ঠাতা জোসে আন্ড্রেসের প্রতি গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং জীবনহানির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘এই হামলা ছিল অনিচ্ছাকৃত।’ পুরো ঘটনাকে ‘বিয়োগান্তক’ হিসেবে বর্ণনা করে তিনি এর জন্য ক্ষমাও চান।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানান, তিনি সাহায্যকর্মীদের মৃত্যুতে গভীরভাবে দুঃখিত ও শোকাহত।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্টেফান সেজার্নে বলেন, ‘এই ধরনের বিয়োগান্তক ঘটনা কোনো যুক্তির মাধ্যমেই বিচার করা যায় না।’

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ‘এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’

গাজা হামলা নিন্দা
০৪ ডিসেম্বর ২০২৫
গাজায় তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
২৫ নভেম্বর ২০২৫
গাজায় আসলে কোনো যুদ্ধবিরতি নেই
২৩ নভেম্বর ২০২৫
গাজায় ৪৪ দিনে ৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের
২৩ নভেম্বর ২০২৫
ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত ২১
২০ নভেম্বর ২০২৫
ইসরায়েলি হামলায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত
১২ অক্টোবর ২০২৫
গাজার হাসপাতালগুলোতে একদিনে এসেছে ১২৪ মরদেহ
১৩ সেপ্টেম্বর ২০২৫
গাজায় গণহত্যা অব্যাহত, নিহতের সংখ্যা ছাড়াল ৬৪ হাজার ৭৫০
০৯ সেপ্টেম্বর ২০২৫
গাজাবাসীকে নেতানিয়াহুর হুঁশিয়ারি, ‘এখনই চলে যাও’
২৭ জুন ২০২৫
আন্তর্জাতিক আইন অবমাননা করে ‘গণহত্যা’ লজ্জাজনক : পোপ লিও
২২ জুন ২০২৫
চলমান সংঘাতে গাজার মানবিক সংকট না ভোলার আহ্বান পোপের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রণতরী নিয়ে অসন্তোষের পর মধ্যপ্রাচ্যে পৌঁছেছে ইউএসএস ওয়াশিংটন
  2. কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনিতে ভূমিধস, নিহত ১৩
  3. ট্রাম্পের ‘ডান হাত’ কে এই নাটালি?
  4. ২০২৫ সালে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে : জাতিসংঘ
  5. প্রথমবারের মতো পাকিস্তানে অফিস খুললো গুগল
  6. মধ্য আফ্রিকায় স্বর্ণখনি ধসে অন্তত ১০০ জনের মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x