Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪০, ০৩ জুলাই ২০২৪
আপডেট: ১১:৪২, ০৩ জুলাই ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪০, ০৩ জুলাই ২০২৪
আপডেট: ১১:৪২, ০৩ জুলাই ২০২৪
আরও খবর
চট্টগ্রামে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ইমাম রেজার মাজারে সমাহিত আয়াতুল্লাহ খামেনি
ফিলিস্তিনে ২০ বছর পর নির্বাচনের ঘোষণা মাহমুদ আব্বাসের
হরমুজ প্রণালিতে আটকা পড়েছে ৬ হাজার নাবিক : আইএমও
সীতাকুণ্ডে পাহাড় ধসে শিশুর মৃত্যু

গাজার শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে মারাত্মক চর্মরোগ

এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪০, ০৩ জুলাই ২০২৪
আপডেট: ১১:৪২, ০৩ জুলাই ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪০, ০৩ জুলাই ২০২৪
আপডেট: ১১:৪২, ০৩ জুলাই ২০২৪
গাজা উপত্যকার খান ইউনিস শহর ছেড়ে যাচ্ছে বাস্তুহারা ফিলিস্তিনিরা। ছবি : এএফপি 

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার তাঁবুর শহরে সাত সন্তানসহ আশ্রয় নেওয়া ওয়াফা এলওয়ান জানালেন তার পাঁচ বছর বয়সী ছেলেটি ঘুমাতে পারছে না। তবে চলতে থাকা যুদ্ধে বন্দুক নয়, তার দুঃস্বপ্নের কারণ অন্য কিছু। উদ্বিগ্ন মা এলওয়ান বললেন, ‘আমার ছেলেটি কখনোই তার শরীরে আঁচড় কাটা বন্ধ করতে পারছে না, আর এ কারণেই সে সারা রাত জেগে থাকে, ঘুমাতে পারে না।’

ছেলেটির পায়ের পাতাসহ সমস্ত পায়ে সাদা ও লাল ছোপ ছোপ দাগ দেখা দিয়েছে। তাছাড়া তার গায়ের টিশার্টের নিচে রয়েছে আরও অনেক দাগ। পাঁচড়া থেকে শুরু করে জলবস্ত, উকুন, ফুসকুড়ি, ঘা এবং চামড়ার আরও বিভিন্ন রোগে ভুগতে থাকা অনেক শিশুর মধ্যে এই শিশুটি একজন।

ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে গত বছরের ৭ অক্টোবরের পর থেকে গাজার বাড়িঘর হারানো লোকজন নোংরা দুর্গন্ধময় পরিবেশে থাকতে বাধ্য হচ্ছে। আর এমন পরিবেশে থাকতে গিয়ে সেখানকার দেড় লাখেরও বেশি মানুষ মারাত্মক সব চর্মরোগে আক্রান্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই তথ্য জানিয়েছে।

এ বিষয়ে কথা বলতে গিয়ে এলওয়ান জানান, ‘আমরা মাটিতে বা বালিতে ঘুমাই আর এ সময় আমাদের শরীরের নিচ দিয়ে নানা রকম পোকামাকড় বের হয়ে আসে।’ গাজা শহরের মধ্যাঞ্চলের সাগরের কাছে দেইর এল-বালাহ এলাকার বেলাভূমিতে হাজার হাজার পরিবারের  মাঝে আশ্রয় নিয়েছে তাদের পরিবারটি।  

এলওয়ান মনে করেন এ ধরনের সংক্রমণ অবধারিত। তিনি বলেন, ‘আমরা আমাদের ছেলেমেয়েদের গোসল করাতে পারি না। বসবাসের জায়গা ধোয়া বা পরিষ্কার করার জন্য কোনো স্বাস্থ্যকর উপাদানও নেই আমাদের কাছে। আমাদের কাছে কিছুই নেই।’

গাজা উপত্যকার বেইত লাহিয়ায় কামাল আদোয়ান হাসপাতালে চিকিৎসাধীন মারাত্মক চর্মরোগে আক্রান্ত এক শিশু। ছবি : এএফপি        

বাবা-মায়েরা তাদের ছেলে মেয়েদের ভূমধ্যসাগরে গোসল করতে বলে থকেন। তবে যুদ্ধের কারণে দূষণের মাত্রা এতটাই বেড়েছে যে সেখান থেকেও রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এলওয়ান বলেন, ‘সাগরটি এখন নর্দমায় পরিণত হয়েছে। এখন ময়লা আবর্জনাও ফেলা হচ্ছে এই সাগরে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরু পর থেকে ৯৬ হাজার ৪১৭টি পাঁচড়া ও উকুনের সংক্রমণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ৯ হাজার ২৭৪টি জলবসন্ত, ৬০ হাজার ১৩০টি বিভিন্ন র‌্যাশ এবং ১০ হাজার ৩৮টি ঘায়ের সংক্রমণের তথ্য পাওয়া গেছে।

দেইর আল-বালাহ শিবিরের একটি অস্থায়ী ক্লিনিকের ফার্মাসিস্ট সামি হামাদ জানান, উপকূলীয় ফিলিস্তিনি ভূখণ্ডে পাঁচড়া এবং জলবসন্ত সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে।

গাজা যুদ্ধ শিশু চর্মরোগ
১২ মে ২০২৫
গাজায় যুদ্ধবিরতি আলোচনার অংশ হিসেবে মার্কিন জিম্মিকে মুক্তি দেবে হামাস
১১ মে ২০২৫
গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত আরও ২৩
০৬ মে ২০২৫
গাজা দখলের পরিকল্পনায় ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন
০৪ মে ২০২৫
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৯, অনাহারে মৃত্যু আরও ৫৭ জনের
০২ মে ২০২৫
গাজায় মানবিক কার্যক্রম সম্পূর্ণ ধ্বংসের দ্বারপ্রান্তে : রেড ক্রস
০১ মে ২০২৫
গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন, ছয় সপ্তাহে নিহত ২৩০০
২৮ এপ্রিল ২০২৫
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭০, অপুষ্টিতে ভুগছে শিশুরা
২৬ এপ্রিল ২০২৫
গাজায় ইসরায়েলি হামলায় ২১ ফিলিস্তিনি নিহত
২৫ এপ্রিল ২০২৫
গাজায় ইসরায়েলি হামলায় ৬০ জনের বেশি নিহত
২২ এপ্রিল ২০২৫
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুদ্ধবিরতি ‘শেষ’ বললেও ইরানের সঙ্গে আলোচনায় ট্রাম্পের সম্মতি
  2. ৩২২ এমপির সমর্থন, যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহাম
  3. ‘অনন্ত যুদ্ধের’ চক্রে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত, নেপথ্যে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ?
  4. সহায়তা কমায় জাতিসংঘের জরুরি সেবা থেকে বঞ্চিত ১০ লাখ নারী ও কিশোরী
  5. তাইওয়ানে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’, ফিলিপাইনে নিহত ১৫
  6. খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া হবে: আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x