Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ২৪ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৪:১৬, ২৪ সেপ্টেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ২৪ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৪:১৬, ২৪ সেপ্টেম্বর ২০২৪
আরও খবর
ভেনেজুয়েলার পরিস্থিতি অত্যন্ত নাজুক : আইএমএফ
ভারতীয় পার্লামেন্টের দুই কক্ষেই খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব
ভারত নয়, এখন শ্রীলঙ্কাতেই বাংলাদেশের সিনেমার শুটিং হচ্ছে
পার্লামেন্ট ভেঙে দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে শ্রীলঙ্কায় ব্যাপক কর্মপরিকল্পনা

শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দিতে যাচ্ছেন দিশানায়েকে

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ২৪ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৪:১৬, ২৪ সেপ্টেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ২৪ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৪:১৬, ২৪ সেপ্টেম্বর ২০২৪
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে এক প্রার্থনা অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। ছবি : এএফপি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘বেইলআউট’ কর্মসূচির আওতায় দেওয়া শর্তগুলো নিয়ে পুনরায় আলোচনা শুরুর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি শ্রীলঙ্কায় একটি আগাম পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দিতে যাচ্ছেন নবনিযুক্ত প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। খবর এএফপির।

এ সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত দ্বীপদেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয়ের পর গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) শপথ নেন পিপলস লিবারেশন ফ্রন্টের (জেভিপি) নেতা স্বঘোষিত মার্কসবাদী দিশানায়েকে। তিনি এমন একটি দলের প্রতিনিধিত্ব করছেন দেশটির ২২৫ আসনের পার্লামেন্টে যার মাত্র তিনজন আইনপ্রণেতা রয়েছে।

তবে ২০২২ সালের পর শ্রীলঙ্কার অর্থনৈতিক মন্দার পর থেকে দিশানায়েকের প্রতি সমর্থন বাড়তে থাকে। বিশেষ করে আইএমএফের বিতর্কিত ‘রেসকিউ প্যাকেজের’ বিরুদ্ধে অবস্থান নিয়ে দুর্দশায় পড়া লাখ লাখ সাধারণ শ্রীলঙ্কাবাসীর মন জয় করেন তিনি।

গতকাল সোমবার দায়িত্ব নেওয়ার পরপরই ক্যান্ডি শহরে সাংবাদিকরা পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়ে তার নির্বাচনি প্রতিশ্রুতির বিষয়ে জানতে চাইলে দিশানায়েকে বলেন, ‘দুই দিন অপেক্ষা করুন।’

পার্লামেন্টে দিশানায়েকের মিত্র ও আইনপ্রণেতা হারিনি আমারাসুরিয়া ওই রাতেই রাজধানী কলম্বোতে সাংবাদিকদের বলেন, একদিনের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে।  

শ্রীলঙ্কার সংকট দিশানায়েকের জন্য একটি অনন্য সুযোগ হয়ে দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে কেননা তিনি দ্বীপদেশটির ‘দুর্নীতিগ্রস্ত’ রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন। গত শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ৩৮ জন প্রার্থীকে পরাজিত করেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বির চেয়ে ১২ লাখেরও বেশি ভোট পান।

তার পূর্বসূরী রনিল বিক্রমাসিংহে এই নির্বাচনে তৃতীয় অবস্থানে চলে যান। গত বছর আইএমএফের ২৯০ কোটি ডলারের বেইলআউট কর্মসূচির শর্ত হিসেবে বিক্রমাসিংহে কৃচ্ছ্রতার ব্যাপক পরিকল্পনা নেন এবং নাগরিকদের ওপর করের বোঝা চাপিয়ে দেন।

এদিকে আইএমএফ দিশানায়েকের বিজয়ে তাকে অভিনন্দন জানিয়ে বলেছে, তারা ‘রেসকিউ’ পরিকল্পনার ভবিষ্যত নিয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।

শ্রীলঙ্কা আগাম নির্বাচন পার্লামেন্ট আইএমএফ
৩১ জুলাই ২০২৩
শ্রীলঙ্কার মূল্যস্ফীতি নেমে এলো এক অঙ্কের কোটায়
০৯ জুলাই ২০২৩
সরকার পতনের বছরপূর্তিতে চুরি যাওয়া নিদর্শন ফেরত চায় শ্রীলঙ্কা সরকার
২৯ জুন ২০২৩
শ্রীলঙ্কায় সংকট কাটাতে ঋণ পুনর্গঠনের পরিকল্পনা
২১ মার্চ ২০২৩
ঋণ পরিশোধে আরও ১০ বছর সময় চায় শ্রীলঙ্কা
২৪ ফেব্রুয়ারি ২০২৩
আর্থিক সংকটে শ্রীলঙ্কার নির্বাচন স্থগিত
২০ জানুয়ারি ২০২৩
বাড়িতে খাবার নেই, স্কুলে যাচ্ছে না শ্রীলঙ্কার শিশুরা
১৭ জানুয়ারি ২০২৩
আইএমএফের সহায়তা ছাড়া উপায় নেই : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
১৪ জানুয়ারি ২০২৩
খরচ কমাতে সেনাবাহিনী ছোট করছে শ্রীলঙ্কা
০৩ জানুয়ারি ২০২৩
খরচ কমাতে সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ করল শ্রীলঙ্কা
২০ ডিসেম্বর ২০২২
শ্রীলঙ্কায় নতুন ধরনের ভিসা চালু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মার্কিন সুপ্রিম কোর্টে ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক নীতি অবৈধ ঘোষণা
  2. যুক্তরাষ্ট্রকে ঠেকিয়ে বিশ্ব বাণিজ্যে যেভাবে আধিপত্য বিস্তারের পরিকল্পনা চীনের
  3. বাংলাদেশের সঙ্গে উষ্ণ ও জোরালো সম্পর্কের আশাবাদ ভারতের
  4. ‘দুই-তিন দিনের মধ্যে’ প্রস্তুত হবে পারমাণবিক চুক্তির খসড়া : ইরান
  5. ট্রাম্পের নামে হচ্ছে ফ্লোরিডা বিমানবন্দরের নাম
  6. হামলা চালালে মার্কিন ঘাঁটি হবে ‘প্রধান লক্ষ্যবস্তু’ : ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x