Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
২০:০০, ১০ অক্টোবর ২০২৪
আপডেট: ২০:০৭, ১০ অক্টোবর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
২০:০০, ১০ অক্টোবর ২০২৪
আপডেট: ২০:০৭, ১০ অক্টোবর ২০২৪
আরও খবর
ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল
শেখ হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে যে বার্তা দিল ভারত
পশ্চিমবঙ্গে কেন ভোটাধিকার হারাচ্ছে লাখো নাগরিক?
আওয়ামী লীগ ও হাসিনা বলতে বাংলাদেশে আর কিছু নাই : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
কবে থেকে মিলবে ভারতের মেডিকেল ও ব্যবসায়িক ভিসা, যা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রতন টাটার সাম্রাজ্যের সম্ভাব্য উত্তরাধিকারী কে এই মায়া টাটা?

এনটিভি অনলাইন ডেস্ক
২০:০০, ১০ অক্টোবর ২০২৪
আপডেট: ২০:০৭, ১০ অক্টোবর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
২০:০০, ১০ অক্টোবর ২০২৪
আপডেট: ২০:০৭, ১০ অক্টোবর ২০২৪
রতন টাটা (বামে) ও মায়া টাটা

ভারতের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপের ইমেরিটাস চেয়ারম্যান রতন টাটা মারা গেছেন বুধবার (৯ অক্টোবর) রাতে। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ৮৬ বছর বয়সে ভারতের বিজনেস টাইকুন রতন টাটা গ্লোবাল পর্যায়ে টাটা গ্রুপকে যে অবস্থানে নিয়েছেন, তা সারা দুনিয়ার কাছে সবসময় অনুসরণীয় হয়ে থাকবে। মানুষ মনে রাখবে তার ৬ দশকের অক্লান্ত পরিশ্রম আর অসামান্য ব্যবসায়িক প্রজ্ঞার কথা। এরপর থেকে আলোচনা চলছে, কে হচ্ছেন টাটা সম্রাজ্যের সম্ভাব্য উত্তরাধিকারী।

চিরকুমার এই ধনকুবেরের ফ্যামিলি ট্রি থেকে উঠে আসছে কয়েকটি নাম, যারা ইতিমধ্যেই টাটার সঙ্গে জুড়ে আছেন বিভিন্নভাবে। তবে এর মধ্যে বেশি শোনা যাচ্ছে মায়া টাটার কথা। তিনি সম্পর্কে রতন টাটার সৎ ভাতিজি। এখন তাঁর ব্যাপারে সবার আগ্রহ রীতিমতো আকাশচুম্বী হয়ে উঠেছে, বলা যায়।

৩৪ বছর বয়সী মায়া টাটা সম্পর্কে সদ্যপ্রয়াত রতন টাটার সৎ ভাইয়ের মেয়ে। আগে থেকেই তাকে টাটা গ্রুপের সম্ভাব্য উত্তরাধিকারী বলে মত দিয়ে আসছেন অনেকেই। আর এখন রতন টাটার মৃত্যুর পর এই কথাটি আবার জোরেশোরে উঠে এসেছে। তিনি রতন টাটার সৎ ভাই নোয়েল টাটার মেয়ে। তার মা ভারতের বিখ্যাত ব্যবসায়ী পরিবারের সদস্য। নাম আলো মিস্ত্রি।

মায়ার নানার পরিবারের প্রাণপুরুষ, প্রয়াত বিলিয়নিয়ার পালোনজি মিস্ত্রি টাটা গ্রুপের সঙ্গে বেশ আগে থেকেই জড়িয়ে ছিলেন বলে জানা যায়। টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির সঙ্গেও আত্মীয়তা আছে মায়া টাটার। তিনি মায়ার মামা হন। ২০২২ সালে পরপারে পাড়ি জমান রতন টাটার কাছের মানুষ সাইরাস।

এদিকে টাটা মেডিক্যাল সেন্টার ট্রাস্টের বোর্ডে মায়া টাটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তবে এই বোর্ডে তার অন্য দুই ভাই-বোন লিয়াহ আর নেভিলও রয়েছেন। যুক্তরাজ্যের বায়েস বিজনেস স্কুল থেকে পড়াশোনা করা মায়া ক্যারিয়ারের শুরুতে টাটা অপরচুনিটিস ফান্ডে কাজ করতেন। তারপর এলেন টাটা ডিজিটালে। আর এখন তিনি টাটা গ্রুপের স্বনামধন্য ক্যানসার হাসপাতালটির দায়িত্বে আছেন।

ভারত মায়া টাটা রতন টাটা

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে যে বার্তা দিল ভারত
১৩ এপ্রিল ২০২৬
কবে থেকে মিলবে ভারতের মেডিকেল ও ব্যবসায়িক ভিসা, যা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১১ এপ্রিল ২০২৬
ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আর কোনো দেশের যুদ্ধের ময়দান হবে না লেবানন : জোসেফ আউন
  2. যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার সময় নিয়ে যা জানা গেল
  3. ফের হরমুজ প্রণালি বন্ধের হুমকি ইরানের
  4. ১০ বিলিয়ন ডলারের মামলার নিষ্পত্তি চান ট্রাম্প, তৈরি হয়েছে নতুন বিতর্ক
  5. পারমাণবিক কর্মসূচি স্থগিতে সম্মত ইরান, দাবি ট্রাম্পের
  6. জ্বালানির মূল্য দ্বিগুণ হওয়ায় ৬ রুটে ফ্লাইট বাতিল করল এয়ার কানাডা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x