Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১৫, ১৭ জানুয়ারি ২০২৫
আপডেট: ২৩:১৮, ১৭ জানুয়ারি ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১৫, ১৭ জানুয়ারি ২০২৫
আপডেট: ২৩:১৮, ১৭ জানুয়ারি ২০২৫
আরও খবর
জ্বালানি তেল চোরাচালান রোধে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ডের টহল
আরাকান আর্মির হাতে আটক ৩ কিশোরকে ফিরিয়ে আনল বিজিবি
খলিলুর রহমানকে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর ফোন, শোক প্রকাশ
বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গতিশীল করা হবে : বাণিজ্যমন্ত্রী
দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ

‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়েই এগোতে চায় ভারত’

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১৫, ১৭ জানুয়ারি ২০২৫
আপডেট: ২৩:১৮, ১৭ জানুয়ারি ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১৫, ১৭ জানুয়ারি ২০২৫
আপডেট: ২৩:১৮, ১৭ জানুয়ারি ২০২৫
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ছবি : ইউটিউব থেকে নেওয়া স্ক্রিনশট

ইতিবাচক মনোভাব নিয়েই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত, এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তিনি বলেন, ঢাকার সঙ্গে নয়াদিল্লির দৃষ্টিভঙ্গি ইতিবাচক এবং আমরা চাই সম্পর্ক ইতিবাচক রেখেই এগিয়ে যেতে।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এসব কথা বলেন। ভারতের বার্তাসংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বলা হয়েছে, সম্প্রতি নয়াদিল্লি বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে দেশটির সঙ্গে সীমান্তে অপরাধ কমিয়ে আনার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফর করেছিলেন। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তখন তিনি বাংলাদেশের প্রতি ভারতের দৃঢ় সমর্থনের কথা উল্লেখ করেছেন। এ সময় দ্বিপাক্ষিক এবং অভিন্ন স্বার্থের প্রতি সংবেদনশীলতার ওপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য ভারতের প্রতিশ্রুতির ওপর জোর দেন তিনি।

ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সফর নিয়ে জয়সোয়াল বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমাদের অবস্থান বেশ কয়েকবার স্পষ্ট করা হয়েছে। আমাদের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে আমরা বলেছি, আমরা ইতিবাচক সম্পর্ক নিয়ে এগিয়ে যেতে চাই।’ 

সীমান্ত বেড়া নির্মাণের বিষয়ে জয়সোয়াল বলেন, ‘আমরা বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরল ইসলামকে তলব করে এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। বেড়া নির্মাণের ব্যাপারে ভারত সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত সমস্ত প্রোটোকল এবং চুক্তি মেনেছে। ভারপ্রাপ্ত হাইকমিশনারকে আমরা বলেছি সীমান্ত সুরক্ষায় অপরাধমূলক কার্যকলাপ; চোরাচালান ও পাচার, কাঁটাতারের বেড়া, প্রযুক্তিগত উপকরণ স্থাপন, গবাদি পশুর সুরক্ষা এবং অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সোয়াল আরও বলেন, ‘আমরা আশা করি অপরাধ মোকাবিলায় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গির মাধ্যমে বাংলাদেশ এই বিষয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।’

উল্লেখ্য, গত রোববার ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এবং উদ্বেগ প্রকাশ করে আপত্তি জানায়। এর একদিন পর বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করে ভারত।

ভারত বাংলাদেশ সীমান্ত
১২ জানুয়ারি ২০২৬
ভারতের স্যাটেলাইটে যান্ত্রিক ত্রুটি, বছরের শুরুতেই ব্যর্থ মিশন
১০ জানুয়ারি ২০২৬
ক্রিকেটে প্রতিবেশী দেশগুলোর ওপর আধিপত্য দেখাচ্ছে ভারত
০২ জানুয়ারি ২০২৬
ভারতে দূষিত পানি পানে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৪০০
২৯ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশিদের ভিসা বন্ধ : ভাতে মরছে ভারতের ব্যবসায়ীরা
২৬ ডিসেম্বর ২০২৫
পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত
২৩ ডিসেম্বর ২০২৫
এবার কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ
২৩ ডিসেম্বর ২০২৫
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ
২২ ডিসেম্বর ২০২৫
এবার আগরতলা-শিলিগুড়িতেও ভিসা সেবা স্থগিত
২১ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ হাইকমিশনে নিরাপত্তাবেষ্টনী ভাঙার চেষ্টার অভিযোগ, যা বলল ভারত
২০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না ভারত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ নিহত বেড়ে ৪
  2. ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেপ্তার
  3. নেপালে নিরঙ্কুশ জয়ের পথে বলেন্দ্র শাহর দল আরএসপি
  4. ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত, অপেক্ষা নাম ঘোষণার
  5. কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে ইরান?
  6. বৈরুতের হোটেলে ইসরায়েলি হামলা, নিহত ৪

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x