Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
২১:০০, ০৪ মে ২০২৫
আপডেট: ২১:০২, ০৪ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২১:০০, ০৪ মে ২০২৫
আপডেট: ২১:০২, ০৪ মে ২০২৫
আরও খবর
রাষ্ট্রের কোনো স্তম্ভকে খাটো করার মতো কিছু আর করবে না ভারত : পররাষ্ট্রমন্ত্রী
হঠাৎ ঢাকায় ‘র’ প্রধান
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে বাবা নিহত
২৫ বিয়ে করা ব্যক্তির সঙ্গে মেয়ের বিয়ে, থানায় অভিযোগ বাবার
গাড়িতে হামলার অভিযোগ করে মমতা বললেন ‘মারা যেতে পারতাম’

পানি বন্ধ করলে পরমাণু হামলা, ভারতকে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের

এনটিভি অনলাইন ডেস্ক
২১:০০, ০৪ মে ২০২৫
আপডেট: ২১:০২, ০৪ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২১:০০, ০৪ মে ২০২৫
আপডেট: ২১:০২, ০৪ মে ২০২৫
রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ খালিদ জামালি। ছবি : রাশিয়ায় পাকিস্তান দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নেওয়া

ভারত যদি পাকিস্তানের পানি সরবরাহ বন্ধ করে অথবা সামরিক আগ্রাসন চালায়, তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্রসহ তাদের পূর্ণ সামরিক শক্তি প্রয়োগ করতে দ্বিধা করবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ খালিদ জামালি।

রাশিয়ান সম্প্রচার মাধ্যম ‘আরটি’কে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত জামালি দাবি করেন, পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে, ভারত তাদের ভূখণ্ডে হামলার পরিকল্পনা করছে। তিনি বলেন, পাকিস্তানের নির্দিষ্ট কিছু এলাকায় হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন ফাঁস হওয়া নথিও তাদের হাতে এসেছে এবং এই হামলা আসন্ন। খবর এনডিটিভির।

সাম্প্রতিক বছরগুলোতে কোনো পাকিস্তানি কর্মকর্তার পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে পারমাণবিক হামলার এটি সবচেয়ে স্পষ্ট হুমকি। রাষ্ট্রদূত জামালি দ্ব্যর্থহীনভাবে বলেন, ‘আমরা পাকিস্তানে প্রচলিত এবং পারমাণবিক উভয় প্রকার অস্ত্রের পূর্ণ শক্তি ব্যবহার করব।’

ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাম হামলার জেরে সৃষ্ট উত্তেজনার মধ্যে এই হুঁশিয়ারি এলো। ভারত পাকিস্তানকে ওই হামলার পরিকল্পনাকারী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার অভিযোগ করেছে, যা ইসলামাবাদ অস্বীকার করেছে।

এর প্রতিক্রিয়ায় ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে, যাকে যুদ্ধের পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন রাষ্ট্রদূত জামালি। তিনি বলেন, ‘নিম্ন অববাহিকার পানি বন্ধ করা অথবা তার গতিপথ পরিবর্তন করার যেকোনো প্রচেষ্টা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে। এর জবাব পূর্ণ শক্তি দিয়ে দেওয়া হবে।’

এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও সিন্ধু নদে বাঁধ নির্মাণ করলে হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন।

এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পাকিস্তান শনিবার (৩ মে) একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে, যা প্রচলিত ও পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম।

ভারতও পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান থেকে পণ্য আমদানি এবং পাকিস্তানি জাহাজকে তাদের বন্দরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। পাকিস্তানও এর জবাবে ভারতীয় জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে ডাক ও স্থলপথে যোগাযোগও স্থগিত করা হয়েছে।

পাকিস্তান হামলা ভারত পারমাণবিক অস্ত্র

সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান

০৮ আগস্ট ২০২৬
পাকিস্তানে রপ্তানি হবে বাংলাদেশের আনারস
০৬ আগস্ট ২০২৬
সৌদি আরব যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান
০২ আগস্ট ২০২৬
পাকিস্তানে আত্মঘাতী হামলা, পুলিশসহ নিহত ১৩
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
  2. ইয়েমেনের বন্দরে ফের হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ১১
  3. অস্ত্রের মজুত বাড়াতে মার্কিন প্রতিরক্ষা শিল্পকে পেন্টাগনের নির্দেশ
  4. সৌদি আরবে আগুনে পুড়ে ১০ বাংলাদেশির মৃত্যু
  5. সৌদি আরবে আগুনে পুড়ে ৮ বাংলাদেশির মৃত্যু
  6. পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প : রিপোর্ট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x