Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
০১:১০, ০৮ মে ২০২৫
আপডেট: ০১:৫৭, ০৮ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০১:১০, ০৮ মে ২০২৫
আপডেট: ০১:৫৭, ০৮ মে ২০২৫
আরও খবর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে ইরানে খাদ্যপণ্য রপ্তানির অনুমতি পাকিস্তানের
ইরান যুদ্ধ নিয়ে শাহবাজ-পেজেশকিয়ান ফোনালাপ
তারেক রহমান-শেহবাজ শরীফের ফোনালাপ, ঈদের শুভেচ্ছা বি‌নিময়
ঈদ উপলক্ষে আফগান-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি ঘোষণা

ভারতের হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ৩১, আহত ৫৭ : আইএসপিআর 

এনটিভি অনলাইন ডেস্ক
০১:১০, ০৮ মে ২০২৫
আপডেট: ০১:৫৭, ০৮ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০১:১০, ০৮ মে ২০২৫
আপডেট: ০১:৫৭, ০৮ মে ২০২৫
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বুধবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি : পিটিভির ভিডিও থেকে নেওয়া

সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন শহরে বিনা উসকানিতে ভারতীয় হামলায় কমপক্ষে ৩১ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন। বুধবার (৭ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ তথ্য জানান। খবর জিও নিউজের।

আইএসপিআরের ডিজি পুনর্ব্যক্ত করেন, পাকিস্তানের আত্মরক্ষার অধিকার রয়েছে। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে আইএসপিআরের ডিজি বলেন, হতাহতের সংখ্যা বৃদ্ধির একটি বড় কারণ হলো নিয়ন্ত্রণ রেখায় বিনা উসকানিতে ভারতের অব্যাহত গুলিবর্ষণ।

গত মঙ্গলবার রাতের হামলা ভারতের জঘন্য মুখোশ উন্মোচিত করেছে মন্তব্য করে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আরও বলেন, ‘আমাদের শত্রু এতটাই কাপুরুষ, তারা আমাদের সামরিক বাহিনীর মুখোমুখি হওয়ার পরিবর্তে অন্ধকারে নিরস্ত্র বেসামরিক নাগরিক এবং জনবহুল এলাকায় আক্রমণ করেছে।’

আইএসপিআরের ডিজি বলেন, ‘যখন আমরা (ভারতের) প্রক্সি সন্ত্রাসীদের জীবন কঠিন করে তুলেছিলাম, তখন ভারত সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নিজস্ব সেনাবাহিনী ব্যবহার করতে শুরু করেছে। নিরপরাধ নাগরিক ও শিশুদের লক্ষ্যবস্তু করা যদি সন্ত্রাসবাদ না হয়, তাহলে কী?’

আইএসপিআরের মহাপরিদর্শক প্রশ্ন তোলেন, বেসামরিক নাগরিক এবং জনবসতিকে লক্ষ্য করে কোন সন্ত্রাসীদের হত্যা করা হয়েছে? তিনি আরও বলেন, নীলম-ঝিলাম জলবিদ্যুৎ প্রকল্পেও ভারতীয় বাহিনী গোলাবর্ষণ করেছে।

জেনেভা কনভেনশন ১৯৭৭ এর অতিরিক্ত প্রোটোকল ১-এর ৫৪ অনুচ্ছেদ উল্লেখ করে সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, বেসামরিক জনগণের বেঁচে থাকার জন্য অপরিহার্য জিনিসপত্র, যেমন খাবার পানি সরবরাহ ব্যবস্থা/স্থাপনা ও সেচ ব্যবস্থায় আক্রমণ বা ধ্বংস করে দেওয়া নিষিদ্ধ করা হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী কেবল সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে ভারতীয় আগ্রাসনের যথাযথ জবাব দিয়েছে। আমরা কাপুরুষ শত্রুর মতো নিরীহ বেসামরিক লোকদের লক্ষ্যবস্তুতে পরিণত করিনি।

আইএসপিআরের ডিজি বলেন, পাকিস্তান বিমান বাহিনী তিনটি রাফালসহ পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। আমরা আমাদের বিমানবাহিনীর জন্য গর্বিত।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন আরও বলেন, ভারতের নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘন বিশ্বের সামনে তাদের আগ্রাসী ও অস্থিতিশীল ভূমিকা উন্মোচিত করেছে।

প্রেস ব্রিফিংয়ে আইএসপিআরের ডিজি বলেন, পাকিস্তানের জনগণ ও ভূখণ্ডের সুরক্ষায় কোনো আপস করা হবে না। আমাদের নাগরিকদের নিরাপত্তা বা আমাদের ভূমির সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপস নেই।

যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য পাকিস্তানের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন সামরিক বাহিনীর এই মুখপাত্র বলেন, ‘পাকিস্তান আত্মরক্ষার অধিকার রাখে এবং প্রয়োজনে তা প্রয়োগ করবে।’ 

জাতি এবং এর সশস্ত্র বাহিনীর মধ্যে ঐক্যের প্রশংসা করে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘আমাদের বাহিনী জনগণের জন্য গর্বিত এবং জনগণের তাদের সেনাবাহিনীর ওপর অটল বিশ্বাস রয়েছে। শত্রুর বিরুদ্ধে আমরা এক।’

বুধবার ভোরে পাকিস্তান এবং আজাদ কাশ্মীরে হামলা চালায় ভারত। পারমাণবিক অস্ত্রধারী প্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এ আক্রমণকে ‘যুদ্ধের স্পষ্ট পদক্ষেপ’ বলে অভিহিত করেছে ইসলামাবাদ। গত মাসে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানে এ হামলা চালায় ভারত।

পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনী ভারত-পাকিস্তান যুদ্ধ
১৯ অক্টোবর ২০২৫
কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান
১৫ অক্টোবর ২০২৫
পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত
১৩ অক্টোবর ২০২৫
পাকিস্তানে ইসরায়েল বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৫
১২ অক্টোবর ২০২৫
দুই শতাধিক তালেবান সেনা নিহত, দাবি পাকিস্তানের
১২ অক্টোবর ২০২৫
পাকিস্তানের ৫৮ সেনা হত্যার দাবি আফগানিস্তানের
১২ অক্টোবর ২০২৫
আফগান সীমান্তে তালেবান-পাকিস্তানি বাহিনীর মধ্যে তীব্র গোলাগুলি
১০ অক্টোবর ২০২৫
পাকিস্তানে সেনা অভিযানে ৩০ ‘জঙ্গি’ নিহত
২৩ সেপ্টেম্বর ২০২৫
পাকিস্তানে প্রবল বন্যায় কলেরার বিস্তার ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
২১ সেপ্টেম্বর ২০২৫
পাকিস্তানে তৃতীয় লিঙ্গের তিন নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৫
‘ভারতের সঙ্গে যুদ্ধ হলে সৌদি আরব পাকিস্তানকে রক্ষা করবে’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ট্রাম্পের ভাষণ ‘ঘৃণ্য, ভয়ংকর ও অশুভ’
  2. বোমা মেরে ইরানকে ‘প্রস্তর যুগে’ ফেরানোর হুমকি ট্রাম্পের
  3. ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ১
  4. ট্রাম্পের ভাষণের পরপরই ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  5. ইরান ইস্যুতে উত্তেজনা কমানোর আহ্বান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
  6. ইরান যুদ্ধে জয় এখন সময়ের ব্যাপার : ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x