Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪০, ১৬ মে ২০২৫
আপডেট: ১৫:৪৪, ১৬ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪০, ১৬ মে ২০২৫
আপডেট: ১৫:৪৪, ১৬ মে ২০২৫
আরও খবর
যুদ্ধবিরতির মাঝেও গাজায় ইসরায়েলি হামলা, ১ দিনে নিহত ২৩
সিরীয় সেনাবাহিনী-এসডিএফের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল
ইউক্রেন যুদ্ধ থামাতে তিন দেশের ‘নিরাপত্তা বৈঠক’ আরব আমিরাতে
সিরীয় সরকার ও এসডিএফের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি চুক্তি
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজাজুড়ে ইসরায়েলি হামলা

ইউক্রেন শান্তি আলোচনা : কোন অবস্থানে মস্কো ও কিয়েভ?

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪০, ১৬ মে ২০২৫
আপডেট: ১৫:৪৪, ১৬ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪০, ১৬ মে ২০২৫
আপডেট: ১৫:৪৪, ১৬ মে ২০২৫
আঙ্কারায় সংবাদ সম্মেলনে কথা বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : এএফপি

তিন বছর ধরে চলতে থাকা ইউক্রেন যুদ্ধের ইতি টানতে আজ শুক্রবার (১৬ মে) তুরস্কের ইস্তাম্বুল শহরে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে মস্কো ও কিয়েভের প্রতিনিধিরা। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবিত এই আলোচনায় প্রত্যাশার মাত্রা খুব বেশি নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দুদেশের মধ্যে প্রেসিডেন্ট পর্যায়ে এই বৈঠকের আহ্বান জানালেও পুতিন তা প্রত্যাখ্যান করেন। তার পরিবর্তে নিম্ন সারির কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হচ্ছে এই আলোচনা। খবর এএফপির।

যুদ্ধের দ্রুত অবসানে ব্যাপক কূটনৈতিক উদ্যোগ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর শুরু হতে যাওয়া এই আলোচনায় মস্কো ও কিয়েভ যেসব দাবি উপস্থাপন করছে তা একে অন্যের অবস্থানে বেশ পার্থক্য তৈরি করছে।

ভূখণ্ডের দাবি

রাশিয়া ক্রমাগতভাবে বলে আসছে তারা ইউক্রেনের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের দখল করে রাখা ভূখণ্ড ছেড়ে দেবে না। ২০২২ সালে মস্কো ইউক্রেনের দোনেথস্ক, লুগানস্ক, ঝাপোরিঝিয়া ও খেরসোন অঞ্চলকে নিজেদের করে নেওয়ার দাবি জানায়, যদিও এসব অঞ্চলে তাদের পুরো নিয়ন্ত্রণ নেই। এর আগে ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ নিজেদের সঙ্গে যুক্ত করারও দাবি জানায়।

যেকোনো শান্তি চুক্তির পূর্বশর্ত হিসেবে প্রেসিডেন্ট পুতিন ওইসব অঞ্চল থেকে ইউক্রেনের বাহিনী সরিয়ে নেওয়ার দাবি জানান। ইস্তাম্বুলে বৃহস্পতিবার (১৫ মে) রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তার বক্তব্যেও প্রেসিডেন্ট পুতিনের কথাকে শান্তি আলোচনার সম্ভাব্য ভিত্তি হিসেবে তুলে ধরেন।

তবে কিয়েভ বলে আসছে তারা কখনোই ওইসব ভূখণ্ডকে সে ধরনের স্বীকৃতি দেবে না এমনকি ক্রিমিয়ার ক্ষেত্রেও নয়।

ন্যাটোতে অন্তর্ভুক্তি

রাশিয়া আরও বলেছে, তারা চায় ইউক্রেনকে নর্থ আটলান্টিক ট্রিটি অরগানাইজেশন (ন্যাটো)তে যেন অন্তর্ভুক্ত না করা হয়। পাশাপাশি তারা এটাও চায় ইউক্রেনের প্রেসিডেন্টকে তার পদ ছাড়তে হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে আগেও চেষ্টা করেছিল মস্কো। ২০২২ সালে এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের জেনারেলদের প্রতি জেলেনস্কিকে ক্ষমতা থেকে নামিয়ে মস্কোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন।

তবে কিয়েভ, পশ্চিমা বিশ্বের নেতারা ও স্বাধীন বিশেষজ্ঞরা এ ধরনের প্রস্তাবকে বাতিল করে দিয়েছেন।

নিরাপত্তার গ্যারান্টি

রাশিয়া যেন আর কখনো ইউক্রেনে আগ্রাসন চালাতে না পারে সে বিষয়ে গত কয়েক মাস ধরে নিরাপত্তা গ্যারান্টির দাবি জানিয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এক্ষেত্রে তার প্রধান দাবি ইউক্রেনকে ন্যাটোর সদস্য করে নেওয়া, অথবা ইউক্রেনের জন্য সামরিক জোটটির ‘আর্টিকেল ফাইভ’ প্রয়োগ করা যাতে সম্মিলিত প্রতিরক্ষার কথা বলা হয়েছে।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোতে ইউক্রেনের যোগদানের সম্ভাবনার বিষয়টি বাতিল করে দিয়েছেন এবং রাশিয়া বলেছে ইউক্রেনের ন্যাটোতে অন্তর্ভুক্তির বিষয়টি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

অস্ত্রবিরতি

জেলেনস্কি চান আকাশ, স্থল ও জলপথে তাৎক্ষণিক, পূর্ণ এবং শর্তহীন অস্ত্রবিরতি। এ বিষয়ে গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব তিনি গ্রহণ করেন। তবে পুতিন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

বৃহস্পতিবার জেলেনস্কি বলেন, দরকষাকষির জন্য প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভের নেতৃত্বে থাকা প্রতিনিধি দল অস্ত্রবিরতির জন্য সমর্থন আদায় করতে সমর্থ হয়েছে।

অবশ্য প্রেসিডেন্ট পুতিন এ বিষয়ে দুটি সংক্ষিপ্ত অস্ত্রবিরতির জন্য নির্দেশনাও দিয়েছিলেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যুদ্ধবিরতি
০৫ অক্টোবর ২০২৫
ইউক্রেনে রুশ হামলার পর পোল্যান্ডে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন
০৩ অক্টোবর ২০২৫
ইউক্রেনকে অর্থায়নে রাশিয়ার জব্দকৃত সম্পদ কি ব্যবহার করবে ইউরোপ?
২৮ সেপ্টেম্বর ২০২৫
ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৪
০৬ সেপ্টেম্বর ২০২৫
মোদি-ম্যাক্রোঁ ফোনালাপ, কী ছিল আলোচনায়?
০৫ সেপ্টেম্বর ২০২৫
ইউক্রেনে পশ্চিমা সেনারা রুশ সেনাবাহিনীর লক্ষ্যবস্তু হবে : পুতিন
২৮ আগস্ট ২০২৫
কিয়েভে হামলার ঘটনায় রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য
২৭ আগস্ট ২০২৫
বিশাল ক্ষতির পরও যেভাবে সামরিক বাহিনী পুনর্গঠন করছে রাশিয়া
২৭ আগস্ট ২০২৫
ইউক্রেনের দনিপ্রোপেত্রভস্কে প্রবেশ করেছে রুশ সেনারা
২২ আগস্ট ২০২৫
পুতিন-জেলেনস্কির মধ্যে বৈঠকের পরিকল্পনা নেই, জানাল রাশিয়া
১৯ আগস্ট ২০২৫
ইউক্রেনের জন্য যেকোনো শান্তি চুক্তি অবশ্যই ‘ন্যায্য’ হতে হবে : স্টারমার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের এত আগ্রহ কেন?
  2. কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ১০
  3. বিক্ষোভের পর অর্থনৈতিক চাপে ইরান, বন্ধ অনেক ব্যবসাপ্রতিষ্ঠান
  4. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক হামলায় নিহত ২
  5. মেটা-ইউটিউবের বিরুদ্ধে ঐতিহাসিক মামলার বিচার শুরু
  6. এবার ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x