Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০৫, ২৪ মে ২০২৬
আপডেট: ১০:০৭, ২৪ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০৫, ২৪ মে ২০২৬
আপডেট: ১০:০৭, ২৪ মে ২০২৬
আরও খবর
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা
যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২০
পর্তুগালে এনসিপি নেতা আকতারের ওপর ডিম নিক্ষেপ-হামলা, ভিডিও ভাইরাল
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল কিশোরগঞ্জের যুবকের
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা ও উদ্বেগ

রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ

এনটিভি অনলাইন ডেস্ক
১০:০৫, ২৪ মে ২০২৬
আপডেট: ১০:০৭, ২৪ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০৫, ২৪ মে ২০২৬
আপডেট: ১০:০৭, ২৪ মে ২০২৬
কিয়েভে রোববার রুশ হামলায় ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে এক ব্যক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর দিকে তাকিয়ে আছেন। ছবি: এএফপি

রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় আবারও কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। স্থানীয় সময় শনিবার (২৩ মে) গভীর রাতে একের পর এক বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহরে। হামলায় অন্তত একজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো। 

আহতদের মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোরও রয়েছে। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউক্রেনের সামরিক প্রশাসন জানিয়েছে, রাজধানীতে ‘বৃহৎ ব্যালিস্টিক হামলা’ চালিয়েছে রাশিয়া। হামলার সময় শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। আবাসিক ভবন, শিক্ষার্থী হোস্টেল, শপিংমল ও গাড়ি সার্ভিস সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার রাতে ইউক্রেনের বিমান বাহিনী সতর্ক করে জানায়, রাশিয়া ‘ওরেশনিক’ নামের মধ্যপাল্লার শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। পরে কিয়েভের সামরিক প্রশাসক তিমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে বলেন, রাজধানী বড় ধরনের ব্যালিস্টিক হামলার মুখে রয়েছে এবং সবাইকে আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানান।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, মার্কিন ও ইউরোপীয় গোয়েন্দা অংশীদারদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে যে রাশিয়া ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টও কিয়েভে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা দেয়।

এই হামলার আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী হামলার’ অভিযোগ এনে প্রতিশোধ নেওয়ার নির্দেশ দেন। রাশিয়ার দাবি, শুক্রবার ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ-নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলের স্টারোবিলস্ক শহরের একটি কলেজ ডরমিটরিতে ১৮ শিশু নিহত হয়েছে। তবে ইউক্রেন এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তারা শুধুমাত্র সামরিক স্থাপনা লক্ষ্য করেই হামলা চালায়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন রাশিয়ার সামরিক স্থাপনায় দূরপাল্লার ড্রোন হামলা বাড়িয়েছে। ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার ড্রোন প্রশিক্ষণ শিবির ও সামরিক ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে, যেখানে বহু রুশ সেনা হতাহত হয়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, পাল্টাপাল্টি হামলা আরও বড় আকার ধারণ করলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নতুন করে ভয়াবহ মোড় নিতে পারে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ক্ষেপণাস্ত্র হামলা হামলা কিয়েভ

সংশ্লিষ্ট সংবাদ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

১৫ মে ২০২৬
ইউক্রেনের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনে ৩৬ দেশের অনুমোদন
১০ মে ২০২৬
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষের পথে : পুতিন
০৯ মে ২০২৬
পরিবারের অজান্তে রুশ বাহিনীতে যোগদান, ড্রোন হামলায় বাংলাদেশির মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের সঙ্গে ওবামার চেয়ে ‘ভালো’ চুক্তি করব : ট্রাম্প
  2. তিন মাস ধরে অনলাইনে ক্লাস করছে ইরানের শিক্ষার্থীরা
  3. যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে নিজেদের বিজয় দেখছেন ইরানিরা
  4. ইরানের সঙ্গে চুক্তির জন্য ‘তাড়াহুড়ো’ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প
  5. মক্কায় সর্বোচ্চ ৪৭ ডিগ্রি তাপমাত্রার শঙ্কা, যেসব নির্দেশনা দিল সৌদি সরকার
  6. কী থাকছে ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তিতে?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x