Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১৫, ২১ মে ২০২৫
আপডেট: ১৩:২১, ২১ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১৫, ২১ মে ২০২৫
আপডেট: ১৩:২১, ২১ মে ২০২৫
আরও খবর
হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর
নেত্রকোনায় হামে আক্রান্ত ১৫১ শিশু
হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
রাতভর পাঁচ হাসপাতাল ঘুরেও মেলেনি সিট, অবশেষে…
সাড়ে ৫ বছর হাম ক্যাম্পেইন না হওয়ায় শিশুরা ঝুঁকিতে পড়েছে : স্বাস্থ্যমন্ত্রী

যুদ্ধের বিভীষিকায় যেভাবে ‘বৃদ্ধ শিশু’ পরিচিতি পেল লানা

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১৫, ২১ মে ২০২৫
আপডেট: ১৩:২১, ২১ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১৫, ২১ মে ২০২৫
আপডেট: ১৩:২১, ২১ মে ২০২৫
স্নায়বিক আঘাতের কারণে ভিটিলিগো রোগে আক্রান্ত লানা শরিফ। ছবি : এক্সের ভিডিও থেকে

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধের নির্মম বলি হচ্ছে শিশুরা। এমনই এক হৃদয়বিদারক ঘটনা আট বছর বয়সী লানা শরিফের। যাকে এখন সবাই ‘বৃদ্ধ শিশু’ নামে চেনে। যুদ্ধের ভয়াবহতায় তার ত্বকের স্বাভাবিক রঙ হারিয়ে গেছে এবং চুল সাদা হয়ে গেছে– যা তার গভীর মনস্তাত্ত্বিক আঘাতের সুস্পষ্ট প্রমাণ। লানার গল্প গাজায় শিশুদের বিধ্বস্ত শৈশবের নির্মম বাস্তবতা তুলে ধরেছে। বিমান হামলা, ভেঙে পড়া চিকিৎসাব্যবস্থা ও মানসিক সহায়তার অভাবে সেখানকার শিশুরা এক অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। খবর ওয়াটান.কমের। 

লানার দুর্দশা শুরু হয়েছিল ২০২৪ সালের জানুয়ারিতে। তার পরিবার রাফাহ থেকে পালিয়ে যে এলাকায় আশ্রয় নিয়েছিল সেখানে একটি বিমান হামলা হয়। সেই হামলায় মারাত্মক আতঙ্কিত হয়ে পড়ে লানা, যার ফলে দিনের পর দিন কাঁপতে থাকে। এই ঘটনার পরপরই তার মুখ ও শরীরে সাদা দাগ দেখা দেয় এবং চুল ধীরে ধীরে ধূসর হতে শুরু করে। চিকিৎসকরা নির্ণয় করেন যে, তীব্র স্নায়বিক আঘাতের কারণে তার ভিটিলিগো (vitiligo) রোগ হয়েছে।

লানার বাবা-মা বারবার চিকিৎসকের পরামর্শ নিলেও গাজার কঠিন পরিস্থিতি – যেমন ওষুধের তীব্র সংকট ও চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতা– লানার অবস্থাকে আরও খারাপ করে তোলে। তারা আন্তর্জাতিক মেডিকেল টিমের কাছে সাহায্য চান। বিদেশি চিকিৎসকরা নিশ্চিত করেন, লানার বিদেশে বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন, যার মধ্যে লেজার থেরাপি ও মনস্তাত্ত্বিক যত্ন অন্তর্ভুক্ত।

তবে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ লানার নাম মেডিকেল রেফারেল (সুপারিশ) তালিকায় যোগ করতে রাজি হয়নি। তাদের যুক্তি, ক্যানসার ও হৃদরোগীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। লানার অবস্থা উন্নত চিকিৎসার জন্য ‘তৎক্ষণাৎ জরুরি নয়’।

ওই শিশুকে একটি ক্যাম্পে মনস্তাত্ত্বিক চিকিৎসার জন্য পাঠানো হলেও এতে কোনো বাস্তব উন্নতি হয়নি। সে এখনও বিমান হামলার ভয়ে ভোগে। তার চেহারার কারণে অন্যদের দ্বারা হয়রানির শিকার হওয়ার বিষয়ে উদ্বিগ্ন।

লানা বলেন, ‘মানুষ যেভাবে আমার দিকে তাকায়, সেটাতেই আমি সবচেয়ে বেশি ভয় পাই।’

লানার ঘটনা মোটেই ব্যতিক্রমী নয়। ইউনিসেফের অনুমান, গাজায় ১ দশমিক ২ মিলিয়নেরও বেশি শিশুর জরুরি মনস্তাত্ত্বিক ও মানসিক স্বাস্থ্য সহায়তার প্রয়োজন। 

মানবাধিকার প্রতিবেদনগুলো থেকে জানা যায় যে, গাজার প্রতি ১০ জন শিশুর মধ্যে ৯ জনের পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের (পিটিএসডি) লক্ষণ দেখা যায়।

ফিলিস্তিন গাজা বৃদ্ধ শিশু
১৩ জুলাই ২০২৫
ফিলিস্তিনে ইসরায়েলিদের হাতে মার্কিন নাগরিক নিহত, পরিবারের তদন্ত দাবি
১৩ জুলাই ২০২৫
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বান ৫৯ ব্রিটিশ এমপির
০৬ জুলাই ২০২৫
খাবারের অভাবে কঙ্কালসার হয়ে গেছে গাজার শিশুরা
০৪ জুলাই ২০২৫
জিএইচএফের ত্রাণ বহরের আশপাশেই প্রাণ গেছে ৫ শতাধিক ফিলিস্তিনির
০২ জুলাই ২০২৫
ত্রাণকেন্দ্র থেকে ক্যাফে, কোথাও নেই ফিলিস্তিনিদের প্রাণের নিরাপত্তা
১৮ জুন ২০২৫
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করছে অর্ধেকের বেশি ব্রিটিশ : জরিপ
১৬ জুন ২০২৫
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৯ ফিলিস্তিনি নিহত
৩০ মে ২০২৫
বিরল সফরে পশ্চিম তীর যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
৩০ মে ২০২৫
গাজার সব অধিবাসী দুর্ভিক্ষের ঝুঁকির মুখে : জাতিসংঘ
২৯ মে ২০২৫
পশ্চিম তীরে ২২টি নতুন ইহুদি বসতি স্থাপনের ঘোষণা ইসরায়েলের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুদ্ধবিরতি : ট্রাম্পের ‘অপমানজনক পিছু হটা’
  2. ইরাকে অপহৃত মার্কিন সাংবাদিক শেলির মুক্তি
  3. যুদ্ধবিরতির শর্তে হরমুজ প্রণালি খুললেও ‘টোল’ পাবে ইরান
  4. যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে বিশ্ব সম্প্রদায়
  5. যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ‘লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়’: নেতানিয়াহু
  6. যুদ্ধবিরতির পরেও চাপের মুখে ট্রাম্প, পদত্যাগের দাবিতে অনড় ডেমোক্র্যাট নেতারা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x