Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ০৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:২৯, ০৮ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ০৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:২৯, ০৮ এপ্রিল ২০২৬
আরও খবর
যুদ্ধই চান অধিকাংশ মার্কিন জনপ্রতিনিধি
মোসাদের চার গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান
ইরান যুদ্ধ : বিশ্বজুড়ে চরম খাদ্য সংকটের শঙ্কা
তেল রপ্তানি ছাড়া কতদিন কাটাতে পারবে ইরান
৩৪ বছর পর বৈঠকে বসছে ইসরায়েল-লেবানন, ঘোষণা ট্রাম্পের

যুদ্ধবিরতির পরেও চাপের মুখে ট্রাম্প, পদত্যাগের দাবিতে অনড় ডেমোক্র্যাট নেতারা

এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ০৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:২৯, ০৮ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ০৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:২৯, ০৮ এপ্রিল ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপির ফাইল ছবি

ইরানের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তিতে সই করলেও ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগের দাবিতে অনড় যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলীয় আইনপ্রণেতারা। কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজ পুনরায় প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসিত করার জোরালো আহ্বান জানিয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের দেওয়া এক পোস্টে তিনি এই দাবি তোলেন। খবর আলজাজিরার। 

ওকাসিও-করতেজ বলেন, সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটায়নি। তার মতে, ইরানি জনগণের বিরুদ্ধে গণহত্যার হুমকি দিয়েছেন ট্রাম্প। এখনও সেই হুমকিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। আমরা আর বিশ্ব বা আমাদের জাতির কল্যাণকে ঝুঁকির মুখে ফেলতে পারি না। 

এই কংগ্রেসওম্যান আরও বলেন, ক্যাবিনেট বা কংগ্রেস—যে মাধ্যমেই হোক, প্রেসিডেন্টকে অবশ্যই ক্ষমতা থেকে অপসারণ করতে হবে। আমরা এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছি।

কংগ্রেসের আরও ডজনখানেক সদস্য ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘উন্মাদনা’ হিসেবে অভিহিত করে তাকে অপসারণের দাবি জানিয়েছেন। 

তাদের কিছু উল্লেখযোগ্য মন্তব্য হলো- 

সিনেটর এড মার্কি : তিনি যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও মন্তব্য করেন, ট্রাম্প বিনা অপরাধে হুমকি দিতে পারেন না। তিনি কংগ্রেসকে এই যুদ্ধ বন্ধ ও ট্রাম্পকে অপসারণের আহ্বান জানান।

কংগ্রেসওম্যান শন্টেল ব্রাউন : তার মতে, কোনো স্পষ্ট উদ্দেশ্য ছাড়াই বিশ্বকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছেন ট্রাম্প। তিনি ট্রাম্পকে ‘অসুস্থ ও নেতৃত্বের অনুপযুক্ত’ আখ্যা দিয়ে ২৫তম সংশোধনী কার্যকরের দাবি জানান। 

কংগ্রেসওম্যান ইলহান ওমর : ট্রাম্পের হুমকিগুলোকে ‘ঘৃণ্য শয়তানি’ হিসেবে বর্ণনা করে তাকে অভিশংসিত করার দাবি জানিয়েছেন তিনি। 

কংগ্রেসওম্যান ইয়াসামিন আনসারি : তিনি সরাসরি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংবাদমাধ্যমে যুদ্ধবিরোধী বক্তব্য লিক না করে অবিলম্বে ক্যাবিনেট তলব করে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করা উচিত।

বিশ্লেষকরা বলছেন, যদিও পাকিস্তানের মধ্যস্থতায় একটি সাময়িক শান্তি ফিরেছে কিন্তু ট্রাম্পের আক্রমণাত্মক কূটনৈতিক ভঙ্গি ও যুদ্ধংদেহী মনোভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের ঝড় তুলেছে। ডেমোক্র্যাটরা মনে করছেন, ট্রাম্পের এই খামখেয়ালি নেতৃত্ব যে কোনো মুহূর্তে বিশ্বকে আবারও বড় কোনো বিপদের মুখে ঠেলে দিতে পারে।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ইরান-ইসরায়েল যুদ্ধ যুদ্ধবিরতি

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

৫৫ মিনিট আগে
যুদ্ধই চান অধিকাংশ মার্কিন জনপ্রতিনিধি
২ ঘন্টা আগে
৩৪ বছর পর বৈঠকে বসছে ইসরায়েল-লেবানন, ঘোষণা ট্রাম্পের
১৪ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে পরবর্তী আলোচনা কবে জানালেন ট্রাম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান-লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা ইসরায়েলি সেনাপ্রধানের
  2. মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
  3. যুক্তরাষ্ট্রের ‘নতুন বার্তা’ নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান তেহরানে
  4. টানা বাড়ার পর কমল স্বর্ণের দাম
  5. তুরস্কে স্কুলব্যাগে বন্দুক এনে শ্রেণিকক্ষে ছাত্রের গুলি, নিহত ৪
  6. ইরান যুদ্ধ নয়, সংলাপে সমাধান চায় : পেজেশকিয়ান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x