Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫৫, ০৫ জুলাই ২০২৫
আপডেট: ১২:০১, ০৫ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫৫, ০৫ জুলাই ২০২৫
আপডেট: ১২:০১, ০৫ জুলাই ২০২৫
আরও খবর
ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
ইরান-সৌদি সংঘাতে কতদিন নিরপেক্ষ থাকতে পারবে পাকিস্তান?
বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গতিশীল করা হবে : বাণিজ্যমন্ত্রী
দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ
ভারতের সঙ্গে আমাদের অনেক বেশি লেনদেন আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘অপারেশন সিঁদুরে তিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল ভারত’

এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫৫, ০৫ জুলাই ২০২৫
আপডেট: ১২:০১, ০৫ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫৫, ০৫ জুলাই ২০২৫
আপডেট: ১২:০১, ০৫ জুলাই ২০২৫

দুই মাস আগে ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানের সঙ্গে চার দিনের সামরিক সংঘাতে ভারত কেবল একটি নয়, বরং তিনটি প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল। শুক্রবার (৪ জুলাই) ভারতের একজন শীর্ষ জেনারেল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এই সংঘাতে পাকিস্তানের মিত্র চীন ও তুরস্ক ইসলামাবাদকে গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা দিয়েছিল। ৭ থেকে ১০ মে’র এই সংঘাত থেকে ভারত অনেক কিছু শিখেছে বলেও তিনি জানান। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।

সেনাবাহিনীর উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেন, চীন এই সংঘর্ষকে পাকিস্তানে সরবরাহ করা তাদের অস্ত্রশস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করার জন্য একটি ‘লাইভ ল্যাব’ হিসেবে দেখেছিল। তার মতে, চীনের এই কাজ ভারতের বিরুদ্ধে ‘ধার করা ছুরি দিয়ে হত্যা’ করার কৌশল প্রতিফলিত করে, অর্থাৎ নিজের সুবিধার জন্য পাকিস্তানকে ব্যবহার করা। তিনি আরও জানান, এই সংঘর্ষের সময় চীন ভারতকে নিয়ে রিয়েল-টাইম তথ্য (সরাসরি পাওয়া তথ্য) পাকিস্তানকে দিচ্ছিল।

সিং ব্যাখ্যা করেন— কেন পাকিস্তান যুদ্ধবিরতি চেয়েছিল : কারণ একটি বড় আঘাত (আক্রমণ) করার জন্য ভারত প্রস্তুত ছিল, তারা বুঝতে পেরেছিল যদি সেই আঘাত হানা হয়, তাহলে পাকিস্তান খুব খারাপ অবস্থায় পড়বে। তার কথায়, তিনি সম্ভবত ভারতের কঠোর সামরিক প্রতিক্রিয়ার ইঙ্গিত দিচ্ছিলেন।

আগে ধারণা করা হতো— ১০ মে সকালে পাকিস্তানের সামরিক ও বিমান ঘাঁটিতে ভারতের হামলার পরই পাকিস্তান শান্তির (যুদ্ধবিরতি) জন্য আবেদন করেছিল। তবে ভারতের পক্ষ থেকে যে আরও বড় হামলার প্রস্তুতি ছিল, তা নিয়ে সবসময় সন্দেহ ছিল। জেনারেল সিং এ প্রথম আনুষ্ঠানিকভাবে এমন মন্তব্য করেন।

গত কয়েক দশকের মধ্যে এই সংঘাত ছিল দুটি পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে সবচেয়ে তীব্র। ভারতীয় সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এই প্রথমবার চার দিনের সামরিক সংঘর্ষে চীন ও তুরস্কের ভূমিকার বিস্তারিত ব্যাখ্যা দিলেন।

৭ মে ভোরে ভারত অপারেশন সিঁদুর শুরু করে। পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে ভারত পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) নয়টি সন্ত্রাসী ও সামরিক স্থাপনায় হামলা চালায়। এই হামলায় ২৬ জন সন্ত্রাসী নিহত হয়। এর ফলে পাকিস্তানের সঙ্গে চার দিনের সামরিক সংঘাত শুরু হয়, যেখানে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন, দূরপাল্লার অস্ত্র ও ভারী কামান ব্যবহার করা হয়। এরপর ১০ মে উভয় পক্ষ সব সামরিক অভিযান বন্ধ করতে সম্মত হয়।

সিং বলেন, চীন পাকিস্তানের সামরিক সরঞ্জামের ৮১ শতাংশ সরবরাহ করে, তাই চীনের সমর্থন আশ্চর্যজনক ছিল না। তিনি বলেন, চীন সম্ভবত তাদের ‘ধার করা ছুরি দিয়ে হত্যা করো’ নীতি ব্যবহার করেছে, অর্থাৎ ভারতের সঙ্গে সরাসরি ঝামেলায় না গিয়ে পাকিস্তানকে ব্যবহার করে ব্যথা দিয়েছে।

কংগ্রেস অবিলম্বে সিংয়ের মন্তব্য তুলে ধরে সংসদে ভারত-চীন সম্পর্ক নিয়ে আলোচনার দাবি জানিয়েছে। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বলেন, লেফটেন্যান্ট জেনারেল সিং বলেছেন, কীভাবে চীন পাকিস্তান বিমানবাহিনীকে সাহায্য করেছিল। এটি সেই একই চীন যা পাঁচ বছর আগে লাদাখে পুরোপুরি স্থিতাবস্থা নষ্ট করেছিল, কিন্তু প্রধানমন্ত্রী মোদি ২০২০ সালের ১৯শে জুন প্রকাশ্যে চীনকে ‘ক্লিনচিট’ দিয়েছিলেন। পাঁচ বছর ধরে কংগ্রেস সংসদে ভারত-চীন সম্পর্কের পুরো বিষয়টি নিয়ে আলোচনার দাবি করে আসছে। মোদি সরকার বারবার এমন বিতর্ক করতে অস্বীকার করেছে।

নিজের বক্তৃতায় সেনাবাহিনীর উপ-প্রধান তুরস্কের ভূমিকার কথাও উল্লেখ করেন, বিশেষ করে পাকিস্তানকে সরবরাহ করা ড্রোনগুলোর কথা। তিনি বলেন, অবশ্যই, বায়রাক্টর (ড্রোন) তুরস্ক আগে থেকেই পাকিস্তানকে দিয়ে আসছেন। আমরা আরও অনেক ড্রোন আসতে দেখেছি, যুদ্ধের সময় সেখানে প্রশিক্ষিত ব্যক্তিরাও ছিলেন।

সিং বলেন, এই সংঘর্ষের সময় পাকিস্তানের লক্ষ্যবস্তুতে ভারতের জনবহুল এলাকাগুলো খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। তবে ভবিষ্যতের জন্য দেশকে এর প্রস্তুতি নিতে হবে। এর জন্য আরও বেশি বিমান প্রতিরক্ষা, আরও বেশি রকেট বিরোধী কামান, ড্রোন ব্যবস্থার মতো প্রস্তুতি খুব দ্রুত নিতে হবে।

ভারত ভারত-পাকিস্তান যুদ্ধ অপারেশন সিঁদুর পাকিস্তান

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

২ ঘন্টা আগে
ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
০২ মার্চ ২০২৬
দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ
২৬ ফেব্রুয়ারি ২০২৬
যেখানে ঝাড়ুদারদের বেতন আড়াই লাখ, ইঞ্জিনিয়ারদের ১০ লাখ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইউরোপ আগ্রহ দেখালে জ্বালানি সরবরাহে প্রস্তুত রাশিয়া : পুতিন
  2. ট্রাম্পের বক্তব্যের পর তেলের দামে সুখবর
  3. ইরান যুদ্ধ স্বল্প সময়ের মধ্যেই শেষ হবে : ট্রাম্প
  4. ইরানের ওপর কোনো হামলায় অংশ নেবে না সংযুক্ত আরব আমিরাত
  5. ‘আমরা প্রচুর অর্থ উপার্জন করতে যাচ্ছি’
  6. মধ্যপ্রাচ্য যুদ্ধের নতুন ও বিপজ্জনক লক্ষ্যবস্তু ‘পানি’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x