Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১০, ২৫ জুলাই ২০২৫
আপডেট: ১৬:৩৬, ১৬ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১০, ২৫ জুলাই ২০২৫
আপডেট: ১৬:৩৬, ১৬ আগস্ট ২০২৬
আরও খবর
নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৭৫০, নিখোঁজ প্রায় ৩ হাজার
ভাঙ্গায় গাড়িচাপায় ৩ বন্ধু নিহত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯, নিখোঁজ ১৯২৪
নওগাঁয় পাশাপাশি দাফন সৌদিতে নিহত চারজনের মরদেহ

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে তীব্র গোলাবর্ষণ, নিহত ১৬

এনটিভি অনলাইন ডেস্ক
১১:১০, ২৫ জুলাই ২০২৫
আপডেট: ১৬:৩৬, ১৬ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১০, ২৫ জুলাই ২০২৫
আপডেট: ১৬:৩৬, ১৬ আগস্ট ২০২৬
২৪ জুলাই কম্বোডিয়া থেকে রকেট হামলার শিকার হওয়ার পর সিসাকেট প্রদেশের একটি পেট্রোল পাম্পের সাথে সংযুক্ত একটি কনভেনিয়েন্স স্টোরের ছাদ থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। ছবি: এএফপি

দীর্ঘ এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সীমান্ত সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। আজ শুক্রবার (২৫ জুলাই) টানা দ্বিতীয় দিনের মতো উভয় দেশ একে অপরের ওপর ভারী গোলাবর্ষণ চালিয়েছে। সংঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। খবর রয়টার্সের।

থাই সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার ভোর থেকেই থাইল্যান্ডের উবন রাতচাথানি ও সুরিন প্রদেশে সংঘর্ষ শুরু হয়। কম্বোডিয়ার বাহিনী রাশিয়ান-নির্মিত বিএম-২১ রকেট লঞ্চার এবং ভারী কামান ব্যবহার করেছে বলে জানানো হয়।

এক বিবৃতিতে থাই সেনাবাহিনী জানায়, “কম্বোডিয়ান বাহিনী ধারাবাহিকভাবে ভারী গোলাবর্ষণ করছে, যা ফিল্ড আর্টিলারি ও বিএম-২১ রকেট সিস্টেমের মাধ্যমে পরিচালিত হচ্ছে। থাই সেনারা পরিস্থিতি অনুযায়ী পাল্টা জবাব দিচ্ছে।”

বৃহস্পতিবার একটি বিতর্কিত সীমান্ত এলাকা থেকে সংঘর্ষ শুরু হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে অন্তত ছয়টি স্থানে। প্রায় ১৩০ মাইল (২০৯ কি.মি.) দীর্ঘ সীমান্ত বরাবর এই সংঘর্ষ শুরু হয়, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে সার্বভৌমত্ব নিয়ে বিরোধ চলে আসছে। উভয় দেশই সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করছে।

সংঘর্ষের আগে বুধবার রাতে থাইল্যান্ড কম্বোডিয়ায় নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেয় এবং কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে একজন থাই সেনার পা হারানোকে কেন্দ্র করে এই কূটনৈতিক উত্তেজনা চরমে ওঠে। থাইল্যান্ড অভিযোগ করে, মাইনটি সম্প্রতি কম্বোডিয়ার সেনারাই পুঁতে রেখেছিল। তবে কাম্বোডিয়া এই অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে।

থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে, যাদের মধ্যে ১৪ জনই বেসামরিক নাগরিক। আহত হয়েছেন ৪৬ জন, এর মধ্যে ১৫ জন সেনা।

অন্যদিকে, কম্বোডিয়ার ওড্ডার মেঞ্চি প্রদেশের প্রশাসনিক মুখপাত্র মেথ মিয়াস ফেকডি জানিয়েছেন, একটি শিশুসহ একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং পাঁচজন আহত হয়েছে। এছাড়া প্রায় ১৫০০ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার থাইল্যান্ড ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান সীমান্তে মোতায়েন করে, যার মধ্যে একটি বিমান কম্বোডিয়ার একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এটি ছিল সাম্প্রতিক সময়ে বিরল এক ‘কমব্যাট মোবিলাইজেশন’। কম্বোডিয়া একে "উন্মত্ত ও নিষ্ঠুর সামরিক আগ্রাসন" বলে উল্লেখ করেছে।

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক কৌশলগত গবেষণা সংস্থার মতে, থাইল্যান্ডের কাছে আধুনিক যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম থাকায় দেশটির সামরিক শক্তি কম্বোডিয়ার তুলনায় অনেক বেশি।

যুক্তরাষ্ট্র, থাইল্যান্ডের দীর্ঘকালীন মিত্র। এক বিবৃতিতে দুই পক্ষকে "তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ, বেসামরিক জনগণের সুরক্ষা এবং শান্তিপূর্ণ সমাধানের" আহ্বান জানিয়েছে।

আসিয়ানের চেয়ারম্যান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, তিনি দুই দেশের নেতার সঙ্গে কথা বলেছেন এবং তাদের শান্তিপূর্ণ সমাধানের পথ অনুসরণে উৎসাহিত করেছেন।

এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি বলেন, “আমি ব্যাংকক ও নমপেন দু'পক্ষ থেকেই ইতিবাচক সঙ্কেত পেয়েছি। আসিয়ান ঐক্য ও যৌথ দায়িত্বের ভিত্তিতে মালয়েশিয়া এই প্রক্রিয়াকে সহায়তা করতে প্রস্তুত।”

থাইল্যান্ড সীমান্ত নিহত
২৬ নভেম্বর ২০২৫
শেষকৃত্যের আগে কফিনে জেগে উঠলেন নারী
২৫ অক্টোবর ২০২৫
প্রাক্তন রানির মৃত্যুতে শোকে স্তব্ধ থাইল্যান্ড
২৪ সেপ্টেম্বর ২০২৫
ব্যাংককের ব্যস্ত রাস্তায় হঠাৎ বিশাল গর্ত
০৯ সেপ্টেম্বর ২০২৫
থাকসিন সিনাওয়াত্রাকে এক বছর কারাদণ্ড ভোগ করতেই হবে : সুপ্রিম কোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৫
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল
২৯ আগস্ট ২০২৫
আদালতের রায়ে ক্ষমতা হারালেন থাই প্রধানমন্ত্রী
২৭ আগস্ট ২০২৫
রাজতন্ত্র অবমাননায় ৪৩ বছরের সাজা, রাজার জন্মদিনে মুক্তি
২৭ জুলাই ২০২৫
যুদ্ধবিরতিতে সম্মত হলেও থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে গোলার শব্দ
২৬ জুলাই ২০২৫
থাইল্যান্ড-কম্বোডিয়া কেন সংঘাতে লিপ্ত? 
২৫ জুলাই ২০২৫
কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষ ‘যুদ্ধে রূপ নিতে পারে’ : থাই প্রধানমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নাগরিকদের কূটনীতি ও দেশ রক্ষার প্রতিশ্রুতি দিলেন ইরানি নেতারা
  2. নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০
  3. নেপালের বন্যায় সেই সবুজ বাড়িটির বাসিন্দাদের ভাগ্যে কী ঘটেছিল?
  4. কিয়েভের উপকণ্ঠে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩৭
  5. নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল, নিখোঁজ ২ হাজার
  6. ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা ট্রাম্পের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x