Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২৫, ২৫ জুলাই ২০২৫
আপডেট: ১৩:৩১, ২৫ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২৫, ২৫ জুলাই ২০২৫
আপডেট: ১৩:৩১, ২৫ জুলাই ২০২৫
আরও খবর
বন্যায় নিহত বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ
২০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিটি মারা গেছে
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৩৫০
জোর করে ফ্ল্যাটে ঢুকে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ডেলিভারি বয়ের বিরুদ্ধে
যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

ভারতে স্কুল ভবন ধসে ৭ শিশুর মৃত্যু, গুরুতর আহত ২

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২৫, ২৫ জুলাই ২০২৫
আপডেট: ১৩:৩১, ২৫ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২৫, ২৫ জুলাই ২০২৫
আপডেট: ১৩:৩১, ২৫ জুলাই ২০২৫

ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলার একটি সরকারি স্কুল ভবন ধসে পড়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও ২ শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মনোহর থানার পিপলোদি সরকারি স্কুলে দুর্ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির।

প্রত্যক্ষদর্শীরা জানান, টানা ভারি বৃষ্টিপাতের কারণে পুরনো ভবনটির ছাদ আচমকা ধসে পড়ে। দুর্ঘটনার সময় ভবনের ভেতরে প্রায় ৬০ জন শিক্ষার্থী ও একাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে নেমে পড়েন।

ঘটনার পরই ধ্বংসস্তূপ সরাতে চারটি জেসিবি মেশিন আনা হয়। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা দল ও স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহত শিক্ষার্থীদের প্রথমে মনোহর থানা হাসপাতালে ভর্তি করা হয় এবং গুরুতর আহতদের পাঠানো হয় ঝালাওয়ার জেলা হাসপাতালে।

স্থানীয় সূত্র জানায়, ধসে পড়া স্কুল ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এ নিয়ে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। স্কুলটিতে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হতো।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাটিকে “বেদনাদায়ক ও মর্মান্তিক” উল্লেখ করে এক্স পোস্টে লেখেন, “এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে।”

রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার জানান, “আমি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিকিৎসা এবং ত্রাণ সহায়তা যথাযথভাবে পরিচালনার নির্দেশ দিয়েছি। একই সঙ্গে ভবন ধসের কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ভারত ভবন ধস মৃত্যু আহত দুর্ঘটনা

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

৩ ঘন্টা আগে
জোর করে ফ্ল্যাটে ঢুকে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ডেলিভারি বয়ের বিরুদ্ধে
৪ ঘন্টা আগে
যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
১০ জুলাই ২০২৬
বিয়ের দুই দিনের মাথায় নববধূকে ‘ফিল্মি স্টাইলে’ অপহরণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হরমুজ প্রণালি বন্ধ, ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা
  2. স্পিডবোট ডুবে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু
  3. গাজার যুদ্ধ পরবর্তী পরিকল্পনা মাঠপর্যায়ে চ্যালেঞ্জের মুখে
  4. আলী খামেনি হত্যার প্রতিশোধ অনিবার্য : মোজতবা খামেনি
  5. তাইওয়ান, জাপানে আঘাত হেনে ‘বাভি’ এগোচ্ছে চীনের দিকে
  6. সমুদ্র সৈকতে ভেসে আসা রহস্যময় বল ঘিরে কৌতূহল ও আতঙ্ক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x