ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নিহত
ওমানের লিমা উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে সশস্ত্র হামলার ঘটনায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া ওই জাহাজ থেকে অপর ১৩ জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন: স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস
আরও পড়ুন: বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গতকাল সোমবার (২ নভেম্বর) ওমানের লিমার কাছাকাছি এলাকায় ‘এমএসভি আল জুসুফি’ নামের একটি পণ্যবাহী কার্গো জাহাজে এই হামলার ঘটনা ঘটে। বিজ্ঞপ্তিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর ক্রমাগত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে বাণিজ্যিক নৌযান ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো অবিলম্বে বন্ধ করতে হবে। তবে এই হামলায় কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এনটিভি অনলাইন ডেস্ক