Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • লাতিন আমেরিকা
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫৫, ০২ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১০:০২, ০২ সেপ্টেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫৫, ০২ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১০:০২, ০২ সেপ্টেম্বর ২০২৫
আরও খবর
‘দুই-তিন দিনের মধ্যে’ প্রস্তুত হবে পারমাণবিক চুক্তির খসড়া : ইরান
নেত্রকোনায় তুচ্ছ ঘটনায় হামলা-লুটপাট, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
হামলা চালালে মার্কিন ঘাঁটি হবে ‘প্রধান লক্ষ্যবস্তু’ : ইরান
ভেনেজুয়েলার পরিস্থিতি অত্যন্ত নাজুক : আইএমএফ
ইরানকে ‘অর্থবহ চুক্তি’ করতে হবে, নয়তো ‘খারাপ কিছু ঘটবে’ : ট্রাম্প

মার্কিন হামলা হলে ভেনেজুয়েলাকে ‘অস্ত্রধারী প্রজাতন্ত্র’ ঘোষণা করবেন মাদুরো

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫৫, ০২ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১০:০২, ০২ সেপ্টেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫৫, ০২ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১০:০২, ০২ সেপ্টেম্বর ২০২৫
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ১ সেপ্টেম্বর কারাকাসে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র হামলা চালালে ভেনেজুয়েলাকে “অস্ত্রধারী প্রজাতন্ত্র” ঘোষণা করা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

স্থানীয় সময় সোমবার (১ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাদুরো বলেন, ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি তার সরকারকে উৎখাতের উদ্দেশ্যে সাজানো হয়েছে। তিনি বলেন, “ভেনেজুয়েলা শান্তি চায়, তবে আমাদের সেনাবাহিনী যেকোনো হামলার জবাব দেওয়ার জন্য প্রস্তুত।” খবর আল জাজিরার।

মাদুরোর দাবি, “যদি ভেনেজুয়েলায় হামলা হয়, আমরা সঙ্গে সঙ্গে আমাদের ভূখণ্ড রক্ষায় সশস্ত্র লড়াইয়ে নেমে পড়ব।”

তিনি জানান, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে লক্ষ্য করে আটটি যুদ্ধজাহাজ, ১ হাজার ২০০ ক্ষেপণাস্ত্র এবং একটি সাবমেরিন মোতায়েন করেছে। এর আগে থেকে সীমান্তে সেনা মোতায়েন ও হাজার হাজার নাগরিককে সশস্ত্র মিলিশিয়ায় যোগ দিতে আহ্বান জানিয়েছেন তিনি।

মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, বর্তমানে ক্যারিবীয় সাগরে দুটি এজিস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার (ইউএসএস গ্রেভলি ও ইউএসএস জেসন ডানহাম), ইউএসএস স্যাম্পসন ডেস্ট্রয়ার এবং ইউএসএস লেক এরি ক্রুজার অবস্থান করছে। এছাড়া একটি পারমাণবিক চালিত দ্রুত আক্রমণ সাবমেরিনও যুক্ত রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, খুব শিগগিরই আরও নৌযান ও সামরিক সদস্য যুক্ত হতে পারে, যার মধ্যে উভচর হামলাকারী জাহাজও রয়েছে, যেখানে প্রায় ৪ হাজার নৌসদস্য ও মেরিন মোতায়েনের সম্ভাবনা আছে।

মার্কিন প্রশাসন দীর্ঘদিন ধরে মাদুরোকে লাতিন আমেরিকার মাদকচক্রের সঙ্গে সম্পর্কিত বলে অভিযোগ করে আসছে। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ এখনও উপস্থাপন করা হয়নি।

গত আগস্টে মাদুরোর গ্রেপ্তার সংক্রান্ত তথ্য দিলে পুরস্কারের অংক দ্বিগুণ করে ৫ কোটি ডলার ঘোষণা করে ওয়াশিংটন।

যদিও মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা তথ্য বলছে— মাদুরোর সঙ্গে ভেনেজুয়েলার অপরাধী চক্র ট্রেন ডি আরাগুয়ার কোনো সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি।

প্রেস কনফারেন্সে মাদুরো আরও জোর দিয়ে বলেন, তিনি ২০২৪ সালের নির্বাচনে বৈধভাবে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তবে বিরোধীদল দাবি করছে তারা প্রকৃত বিজয়ী, যা যুক্তরাষ্ট্রসহ অনেক আঞ্চলিক দেশ স্বীকৃতি দেয়নি।

ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র হামলা নিকোলাস মাদুরো
২২ জানুয়ারি ২০২৬
সশস্ত্র বাহিনী পুনর্গঠন করছেন দেলসি রদ্রিগেজ
১৬ জানুয়ারি ২০২৬
ট্রাম্পকে নিজের নোবেল মেডেল ‘উপহার’ দিলেন মাচাদো
০৮ জানুয়ারি ২০২৬
কবে ভেনেজুয়েলার ক্ষমতা নিচ্ছেন মারিয়া কোরিনা মাচাদো?
০৮ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার তেল বিক্রি ‘অনির্দিষ্টকাল’ নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র
০৬ জানুয়ারি ২০২৬
শিগগিরই দেশে ফেরার ঘোষণা ভেনেজুয়েলার নোবেলজয়ী মাচাদোর
০৬ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগেজের শপথগ্রহণ
০৫ জানুয়ারি ২০২৬
মাদুরোর নিরাপত্তা দলের অধিকাংশ সদস্য নিহত : ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী
০৫ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলায় ফ্রি ইন্টারনেট সেবা দেবে স্টারলিংক
০৫ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ
০৪ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহত ৪০
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ট্রাম্পের নামে হচ্ছে ফ্লোরিডা বিমানবন্দরের নাম
  2. হামলা চালালে মার্কিন ঘাঁটি হবে ‘প্রধান লক্ষ্যবস্তু’ : ইরান
  3. গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া, মরক্কোসহ ৫ দেশ
  4. যুক্তরাষ্ট্র-ইন্দোনেশিয়ার বাণিজ্য চুক্তি, শুল্ক নামল ১৯ শতাংশে
  5. সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুকে ছেড়ে দিয়েছে পুলিশ
  6. আট মাসে ৯২৪ জনকে হত্যা পাঞ্জাব পুলিশের, কী ঘটেছে সেখানে?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x