Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাজ্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৫৫, ০২ অক্টোবর ২০২৫
আপডেট: ১৯:৫৭, ০২ অক্টোবর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৫৫, ০২ অক্টোবর ২০২৫
আপডেট: ১৯:৫৭, ০২ অক্টোবর ২০২৫
আরও খবর
ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা
যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, গুরুতর আহত দুই
বৈরুতে বাস্তুচ্যুতদের ওপর একাধিক ইসরায়েলি হামলা, নিহত ৮
ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
উপসাগরীয় জলসীমায় ৫ জাহাজে হামলা, একজন নিহতসহ বহু নিখোঁজ

যুক্তরাজ্যে ইহুদি উপাসনালয়ে ছুরিকাঘাতে নিহত ২, আহত ৩

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৫৫, ০২ অক্টোবর ২০২৫
আপডেট: ১৯:৫৭, ০২ অক্টোবর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৫৫, ০২ অক্টোবর ২০২৫
আপডেট: ১৯:৫৭, ০২ অক্টোবর ২০২৫
উত্তর ম্যানচেস্টারের ক্রাম্পসলের সিনাগগের কাছে অপেক্ষা করছেন স্থানীয় ইহুদি সম্প্রদায়ের সদস্যরা। ছবি : এএফপি

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি জনাকীর্ণ সিনাগগের (ইহুদি উপাসনালয়ে) বাইরে ছুরিকাঘাতে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। এই হামলার সময় সন্দেহভাজন ব্যক্তিকে যুক্তরাজ্যের পুলিশ গুলি করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় সেই শহরে যখন ইহুদিরা তাদের পবিত্র দিন ইয়োম কিপ্পুরের ছুটি উদযাপন করছিল, তখনই সেখানে জাতীয় সন্ত্রাসবাদ-প্রতিক্রিয়া ব্যবস্থা সক্রিয় হয়। এর ফলে, তৎক্ষণাৎ পুলিশকে ঘটনাস্থলে ডাকা হয়।

কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ নিশ্চিত করে, দুজন মারা গেছেন ও পুলিশ কর্মকর্তাদের গুলিতে সন্দেহভাজন অপরাধীও নিহত বলে মনে করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, অপরাধীর শরীরে সন্দেহজনক জিনিসপত্র থাকার কারণে তার মৃত্যুর বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এ কারণে একটি বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছিল।

হামলায় আহত তিনজন ‘গুরুতর অবস্থায়’ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই হামলাকে ‘ভয়াবহ’ বলে নিন্দা জানান ও যুক্তরাজ্যের সিনাগগগুলোতে নিরাপত্তা জোরদার করার ঘোষণা দেন। তিনি লন্ডনে জরুরি নিরাপত্তা বৈঠকে সভাপতিত্ব করার জন্য ডেনমার্কে একটি ইউরোপীয় রাজনৈতিক শীর্ষ সম্মেলন ছেড়ে চলে আসেন।

রাজা তৃতীয় চার্লস বলেছেন, তিনি ও রানী ক্যামিলা ‘ম্যানচেস্টারে ভয়াবহ হামলার খবর পেয়ে গভীরভাবে মর্মাহত ও দুঃখিত’, বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের জন্য এত গুরুত্বপূর্ণ দিনে এই ঘটনা ঘটায় তারা শোকাহত।

যুক্তরাজ্য সিনাগগ ছুরিকাঘাতে হত্যা হামলা

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাজ্য

০৮ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরীর প্রয়োজন নেই : ট্রাম্প
০২ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
২৬ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাজ্যে ড্রোন কারখানা চালু করল ইউক্রেনীয় প্রতিষ্ঠান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইথিওপিয়ায় ভূমিধস ও বন্যায় নিহত ৬৪, নিখোঁজ শতাধিক
  2. তেলের জাহাজ পাহারায় প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র : ক্রিস রাইট
  3. এবার বি-১ বোমারু বিমান দিয়ে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র
  4. ইরানের সরকার পতনের ঝুঁকিতে নেই : মার্কিন গোয়েন্দা রিপোর্ট
  5. কমল স্বর্ণের দাম
  6. মধ্যপ্রাচ্য সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যয় আকাশছোঁয়া, পেন্টাগনের হিসাব প্রকাশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x