Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ২৬ নভেম্বর ২০২৫
আপডেট: ১২:৫০, ২৬ নভেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ২৬ নভেম্বর ২০২৫
আপডেট: ১২:৫০, ২৬ নভেম্বর ২০২৫
আরও খবর
১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর
১১০ জনকে নিয়োগ দেবে বিআরডিবি, আবেদনের শেষ দিন আজ
ভেস্তে গেল পরমাণু সম্মেলন, হতাশ জাতিসংঘের মহাসচিব
সমঝোতা ছাড়াই শেষ হলো জাতিসংঘের পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্মেলন
২৪২ জনকে নিয়োগ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর

জাতিসংঘের মহাসচিব নিয়োগে প্রার্থিতা চেয়ে বাংলাদেশসহ সব দেশকে চিঠি

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ২৬ নভেম্বর ২০২৫
আপডেট: ১২:৫০, ২৬ নভেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ২৬ নভেম্বর ২০২৫
আপডেট: ১২:৫০, ২৬ নভেম্বর ২০২৫

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে এই পদে মনোনয়ন পাঠানোর জন্য ১৯৩টি সদস্য রাষ্ট্রকে আমন্ত্রণ জানিয়েছে সংস্থাটি। ফলে বাংলাদেশসহ সকল সদস্য দেশ তাদের যোগ্য প্রার্থীর মনোনয়ন দিতে পারবে। 

স্থানীয় সময় মঙ্গলবার (২৫ নভেম্বর) সিয়েরা লিওনের রাষ্ট্রদূত ও বর্তমান নিরাপত্তা পরিষদের সভাপতি মাইকেল ইমরান কানু এবং সাধারণ পরিষদের সভাপতি আন্নালেনা বেয়ারবকের যৌথ চিঠিতে বলা হয়েছে, সংস্থাটি মহাসচিবের নিয়োগের জন্য আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি ও ভাষার দক্ষতার ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থী খুঁজছে । খবর বার্তা সংস্থা এএফপির। 

জাতিসংঘের ইতিহাসে এখনো কোনো নারী এই পদে আসীন হননি। এই বিষয়টি চিঠিতে উল্লেখ করে সদস্য দেশগুলোকে নারী প্রার্থী মনোনীত করার বিষয়টি দৃঢ়ভাবে বিবেচনা করার জন্য জোর দেওয়া হয়েছে। প্রার্থীরা একটি রাষ্ট্র বা একাধিক রাষ্ট্রের সমন্বয়ে মনোনীত হতে পারবেন। তাদেরকে একটি ভিশন স্টেটমেন্ট ও অর্থায়নের উৎসের তালিকা জমা দিতে হবে।

ইতোমধ্যেই এই পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আসা কয়েকজনের মধ্যে রয়েছেন- চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট, আর্জেন্টিনার অধিবাসী আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি, জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার প্রধান রেবেকা গ্রিনস্প্যান। 

এছাড়াও আঞ্চলিক আবর্তনের ঐতিহ্য অনুসারে এবার লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে মহাসচিব হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই প্রথা সব সময় মানা হয় না। জাতিসংঘের চিঠিতে নির্দিষ্ট অঞ্চলের নাম উল্লেখ না করে ‘আঞ্চলিক বৈচিত্র্যের গুরুত্ব’ উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকরা সম্ভাব্য প্রার্থী হিসেবে বারবাডোসের প্রধানমন্ত্রী মিয়া মোটলি ও কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোসের নামও আলোচনা করছেন।

প্রার্থীরা যেকোনো রাষ্ট্রের মনোনীত হলেও নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাধারী পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্স—প্রার্থীর ভাগ্য নির্ধারণে চূড়ান্ত ভূমিকা রাখবে। নিরাপত্তা পরিষদের সুপারিশের পরই সাধারণ পরিষদ পাঁচ বছরের মেয়াদের জন্য মহাসচিব নির্বাচন করবে। নবনির্বাচিত মহাসচিব ২০২৭ সালের ১ জানুয়ারি বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের স্থলাভিষিক্ত হবেন।

জাতিসংঘ মহাসচিব প্রার্থী নিয়োগ
১২ মে ২০২৬
ক্রমবর্ধমান ইসরায়েলি হামলায় ‘অসহনীয় মূল্য’ দিচ্ছে শিশুরা : জাতিসংঘ
০৮ মে ২০২৬
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ : নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
২৯ এপ্রিল ২০২৬
এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ
২৪ এপ্রিল ২০২৬
শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে
২৪ এপ্রিল ২০২৬
জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের
১২ এপ্রিল ২০২৬
হরমুজে টোল আরোপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী : জাতিসংঘ
০৩ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি নিয়ে নিরাপত্তা পরিষদের ভোট পিছিয়ে শনিবার
২৭ মার্চ ২০২৬
ইরান পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
২৬ মার্চ ২০২৬
যুদ্ধ থামাতে ফলকার টুর্কের আহ্বান
১৯ মার্চ ২০২৬
গণভোট নিয়ে অবস্থান জানাল জাতিসংঘ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আরাফাতের ময়দানে পবিত্র হজের খুতবা প্রদান
  2. হাসপাতালে নেতানিয়াহু
  3. রুশ হামলার পরও ইউক্রেন ইস্যুতে মধ্যস্থতায় প্রস্তুত যুক্তরাষ্ট্র
  4. আরাফাতে ১৬ লাখের বেশি হাজি, অশ্রুসিক্ত চোখে ক্ষমা ও কল্যাণের আকুতি
  5. চিলিতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
  6. মক্কায় পবিত্র আরাফাতের দিনে ঘটতে যাচ্ছে বিরল মহাজাগতিক ঘটনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x