Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫০, ২০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:৫৫, ২০ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫০, ২০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:৫৫, ২০ ডিসেম্বর ২০২৫
আরও খবর
৯৫০ কেজি ঘোড়ার মাংস জব্দ, পাঁচজনকে কারাদণ্ড
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন
হাসপাতাল থেকে ফের কারাগারে ইমরান খান
প্রথমবারের মতো পাকিস্তানে অফিস খুললো গুগল
২০ বছর পর বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছর কারাদণ্ড

ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫০, ২০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:৫৫, ২০ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫০, ২০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:৫৫, ২০ ডিসেম্বর ২০২৫
ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। এএফপির ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা-২ দুর্নীতি মামলায় ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি বিশেষ আদালত।

আজ শনিবার (২০ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে দীর্ঘ শুনানি শেষে বিশেষ আদালতের বিচারক শাহরুক আরজুমান্দ এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আদালত উভয়কে ১ কোটি ৬৪ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানাও করেছেন। খবর জিও নিউজের।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালে সৌদি আরবে এক সরকারি সফরকালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছ থেকে পাওয়া একটি অতি মূল্যবান বুলগারি জুয়েলারি সেট নিয়ম বহির্ভূতভাবে কম মূল্যে নিজেদের কাছে রেখে দেওয়ার অভিযোগে তাদের এই সাজা দেওয়া হয়েছে। আদালত ইমরান খান ও বুশরা বিবিকে পাকিস্তান দণ্ডবিধির ৪০৯ ধারা ও ৩৪ ধারার অধীনে বিশ্বাসভঙ্গের দায়ে ১০ বছর এবং দুর্নীতি প্রতিরোধ আইনের অধীনে আরও ৭ বছরসহ মোট ১৭ বছরের কারাদণ্ড প্রদান করেন।

রায়ে উল্লেখ করা হয়েছে, ইমরান খানের বয়স এবং বুশরা বিবি নারী হওয়ার বিষয়টি বিবেচনা করে তাদের প্রতি তুলনামূলক ‘নমনীয়’ দৃষ্টি রাখা হয়েছে।

ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারেই বন্দি আছেন এবং তার স্ত্রী বুশরা বিবিও এই মামলায় দণ্ডিত হয়ে কারান্তরীণ রয়েছেন। এর আগে গত এপ্রিলে প্রথম তোশাখানা মামলায় তাদের ১৪ বছরের সাজা স্থগিত করেছিল ইসলামাবাদ হাইকোর্ট। তবে নতুন এই তোশাখানা-২ মামলার রায় ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

ইমরান ও বুশরার আইনজীবী দল জানিয়েছেন, তারা এই রায়কে চ্যালেঞ্জ করে দ্রুত উচ্চ আদালতে আপিল করবেন।

ইমরান খান পাকিস্তান কারাদণ্ড বুশরা বিবি

সংশ্লিষ্ট সংবাদ: ইমরান খান

১৯ আগস্ট ২০২৬
ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের আদেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের
১৪ ফেব্রুয়ারি ২০২৬
ঠিকমতো চোখে দেখতে পারছেন না ইমরান খান
১৭ ডিসেম্বর ২০২৫
ইমরান খানের সঙ্গে দেখা করতে পাকিস্তান যাচ্ছেন দুই ছেলে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানে ‘অনেক সমস্যা’ রয়েছে, স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান
  2. এই মুহূর্তে নির্বাচন হলে তা যুদ্ধরত ইউক্রেনকে বিভক্ত করবে : জেলেনস্কি
  3. জাপানে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
  4. আমি প্রধানমন্ত্রী থাকতে ফিলিস্তিন স্বাধীন হতে পারবে না : নেতানিয়াহু
  5. রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ১৩
  6. বঙ্গোপসাগরে ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজডুবি, আছেন বাংলাদেশিও

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x