Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ২৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১২:৩৬, ২৫ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ২৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১২:৩৬, ২৫ ডিসেম্বর ২০২৫
আরও খবর
ভারত ম্যাচ বয়কট  : পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে পর্দার আড়ালে আইসিসির আলোচনা
পাকিস্তানে হামলায় সম্পৃক্ততার অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি করে প্রত্যাখ্যান ভারতের
বেলুচিস্তানে রক্তক্ষয়ী সংঘাত, ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত
পাকিস্তানে হামলায় ১০ নিরাপত্তা কর্মী ও ৩৭ বিচ্ছিন্নতাবাদী নিহত

বিক্রি হয়ে গেল পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএ

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ২৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১২:৩৬, ২৫ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ২৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১২:৩৬, ২৫ ডিসেম্বর ২০২৫
ফাইল ছবি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিক্রি হয়ে গেল পাকিস্তানের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’ (পিআইএ)। গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ইসলামাবাদে অনুষ্ঠিত এক রুদ্ধশ্বাস ও প্রতিযোগিতামূলক নিলামের মাধ্যমে সংস্থাটির ৭৫ শতাংশ মালিকানা কিনে নিয়েছে স্থানীয় বিনিয়োগকারী গোষ্ঠী আরিফ হাবিব কনসোর্টিয়াম। পাকিস্তানের ইতিহাসে এটিই এখন পর্যন্ত বৃহত্তম বেসরকারিকরণ প্রক্রিয়া হিসেবে চিহ্নিত হচ্ছে।

টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই নিলামে আরিফ হাবিব কনসোর্টিয়াম সর্বোচ্চ ১৩৫ বিলিয়ন পাকিস্তানি রুপি (প্রায় ৪৭৩ মিলিয়ন ডলার) দর হাঁকিয়ে জয়ী হয়। নিলামে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, যাদের সর্বশেষ প্রস্তাব ছিল ১৩৪ বিলিয়ন রুপি। এছাড়া বেসরকারি এয়ারলাইন্স এয়ার ব্লু-ও নিলামে অংশ নিয়েছিল, তবে তাদের প্রস্তাব ছিল তুলনামূলক অনেক কম (২৬.৫ বিলিয়ন রুপি)। সরকারের পক্ষ থেকে পিআইএর ভিত্তি মূল্য ধরা হয়েছিল ১০০ বিলিয়ন রুপি, যা নিলামের মাধ্যমে অনেক বেশি দামে বিক্রি হয়েছে।

সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, বিক্রয়লব্ধ এই বিশাল অর্থের ৯২ দশমিক ৫ শতাংশ সরাসরি পিআইএর উন্নয়ন, বহর আধুনিকায়ন ও আর্থিক সংস্কারে বিনিয়োগ করা হবে। বাকি ৭ দশমিক ৫ শতাংশ অর্থ সরকারি কোষাগারে জমা হবে। এছাড়া শর্ত অনুযায়ী, আগামী পাঁচ বছরে নতুন মালিকপক্ষকে এই এয়ারলাইন্সে আরও ৮০ বিলিয়ন রুপি অতিরিক্ত বিনিয়োগ করতে হবে।

নিলামের পর এক প্রতিক্রিয়ায় শিল্পপতি আরিফ হাবিব বলেন, পিআইএ আমাদের জাতীয় প্রতিষ্ঠান এবং একসময়ের বিশ্বসেরা এয়ারলাইন্স। আমরা এর হারানো গৌরব ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য বর্তমানের ১৮টি বিমানের বহর দ্রুততম সময়ে বাড়িয়ে অন্তত ৩৮টিতে উন্নীত করা। এই কনসোর্টিয়ামে ফাতিমা ফার্টিলাইজার, একেডি গ্রুপ ও লেক সিটি হোল্ডিংসের পাশাপাশি পরবর্তীতে পাকিস্তানের শক্তিশালী প্রতিষ্ঠান ফৌজি ফার্টিলাইজার কোম্পানি (এফএফসি) যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা এই মালিকানা গোষ্ঠীকে আর্থিকভাবে আরও শক্তিশালী করবে।

দীর্ঘদিন ধরে চরম অব্যবস্থাপনা ও ঋণের বোঝা বয়ে বেড়ানো পিআইএকে বাঁচাতে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণ করতে পাকিস্তান সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এর আগে গত বছর পিআইএ বিক্রির একটি প্রচেষ্টা ব্যর্থ হলেও এবার রেকর্ড মূল্যে বিক্রির মাধ্যমে সংস্থাটির ভবিষ্যৎ নিয়ে নতুন আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা।

পাকিস্তান বিমান বিক্রি
৩০ অক্টোবর ২০২৫
আফগানিস্তানকে ভারতের ‘দালাল‘ বললেন পাকিস্তানের মন্ত্রী
৩০ অক্টোবর ২০২৫
টমেটোর পর পেঁয়াজের বাজারে আগুন, চরম ভোগান্তিতে পাকিস্তানের ক্রেতারা
৩০ অক্টোবর ২০২৫
পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ক্যাপ্টেনসহ ৬ সেনা নিহত
১৯ অক্টোবর ২০২৫
ছবি বিশ্লেষণের বিশেষ ক্ষমতার স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের
১৯ অক্টোবর ২০২৫
কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান
১৫ অক্টোবর ২০২৫
পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত
১৩ অক্টোবর ২০২৫
পাকিস্তানে ইসরায়েল বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৫
১২ অক্টোবর ২০২৫
দুই শতাধিক তালেবান সেনা নিহত, দাবি পাকিস্তানের
১২ অক্টোবর ২০২৫
পাকিস্তানের ৫৮ সেনা হত্যার দাবি আফগানিস্তানের
১২ অক্টোবর ২০২৫
আফগান সীমান্তে তালেবান-পাকিস্তানি বাহিনীর মধ্যে তীব্র গোলাগুলি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মোবাইল কেড়ে নেওয়ায় ৯ তলা থেকে লাফ দিল তিন বোন!
  2. ভারতে যাত্রাবাহী দুই বিমানের সংঘর্ষ
  3. এপস্টেইনকে তথ্য ফাঁসের অভিযোগে ম্যান্ডেলসনের বিরুদ্ধে তদন্ত শুরু
  4. মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত
  5. আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের
  6. আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি নবায়ন যুক্তরাষ্ট্রের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x