Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১০, ০৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:২১, ০৫ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১০, ০৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:২১, ০৫ জানুয়ারি ২০২৬
আরও খবর
ইরান যুদ্ধ : যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালকের পদত্যাগ
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
মার্কিন বিমানবাহী রণতরীতে আগুন, ৩০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের কৌশলহীনতার অভিযোগ মার্কিন সিনেটরের
ইরানিরা কেন বিক্ষোভ করছে না, কারণ জানালেন ট্রাম্প

ট্রাম্পের হুমকির পরই সুর পাল্টালেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১০, ০৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:২১, ০৫ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১০, ০৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:২১, ০৫ জানুয়ারি ২০২৬
ডেলসি রদ্রিগেজ ও ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, তিনি ভেনেজুয়েলার ভবিষ্যতের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করতে চান।

টেলিগ্রামে রদ্রিগেজ রোববার (৪ জানুয়ারি) লেখেন, আমরা যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলার মধ্যে একটি ভারসাম্যপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্কের দিকে এগিয়ে যাওয়াকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করি। উন্নয়নের লক্ষ্যে আমরা মার্কিন সরকারকে একটি সহযোগিতামূলক এজেন্ডা নিয়ে একসঙ্গে কাজ করার জন্য আমন্ত্রণ জানাই।

নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস আটক হওয়ার পর শনিবার ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। রদ্রিগেজ ২০১৮ সাল থেকে মাদুরোর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেন।

শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে রদ্রিগেজ মার্কিন পদক্ষেপকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও নৃশংসতা’ বলে নিন্দা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ‘ভেনিজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট হলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।’

শনিবার টেলিভিশনে সম্প্রচারিত রদ্রিগেজের এই মন্তব্য অবশ্য ট্রাম্পের সঙ্গে বিরোধ তৈরি করেছিল। কারণ মার্কিন প্রেসিডেন্ট মাদুরোর গ্রেপ্তারের পরপরই বলেছিলেন, মার্কিন কর্মকর্তারা তার (রদ্রিগেজ) সঙ্গে যোগাযোগ করছেন এবং তিনি সহযোগিতা করতে ইচ্ছুক।

রোববার ভোরে দ্য আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সুর পরিবর্তন করে বলেন, ‘যদি সে সঠিক কাজ না করে, তাহলে তাকে অনেক বড় মূল্য দিতে হবে, সম্ভবত মাদুরোর চেয়েও বড়।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ভেনেজুয়েলায় আরও হামলা হতে পারে এবং তিনি ভেনেজুয়েলায় আরও সেনা অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেবেন না। তিনি পুনর্ব্যক্ত করেন, আমেরিকা এখন (ভেনেজুয়েলার) ‘দায়িত্বে’।

রোববার রদ্রিগেজ বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের আটক অবস্থা থেকে মাদুরো ও ফ্লোরেসের মুক্তির জন্য একটি কমিশন গঠন করেছেন। কমিশনের সহসভাপতি হলেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল এবং তার ভাই ও জাতীয় পরিষদের সভাপতি জর্জ। 

সোমবার নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে মাদুরোকে হাজির করার কথা রয়েছে। সেখানে মাদুরোর বিরুদ্ধে মাদক, সন্ত্রাসবাদ ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

ট্রাম্প ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র নিকোলাস মাদুরো

সংশ্লিষ্ট সংবাদ: ট্রাম্প

১৩ মার্চ ২০২৬
মোজতবা খামেনি জীবিত, তবে ‘আহত’ : ট্রাম্প
০৫ মার্চ ২০২৬
ইরানে হামলায় ট্রাম্পকে মার্কিন সিনেটের সমর্থন
০৪ মার্চ ২০২৬
স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাগদাদে মার্কিন দূতাবাসের ওপর ড্রোন নজরদারির ভিডিও প্রকাশ
  2. ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের কৌশলহীনতার অভিযোগ মার্কিন সিনেটরের
  3. ইরান যুদ্ধে ট্রাম্পের সহায়তার দাবি প্রত্যাখ্যান জার্মানির
  4. কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলায় ৪০০ জনের নিহতের অভিযোগ
  5. সৌদি আরব ঈদের চাঁদ অনুসন্ধান করবে যেদিন 
  6. যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা নেই, ইসরায়েল আপনাদের শত্রু : মুসলিম দেশগুলোকে ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x