Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আফ্রিকা
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫৫, ১৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৪:০৫, ১৭ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫৫, ১৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৪:০৫, ১৭ জানুয়ারি ২০২৬
আরও খবর
কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর সংবাদ সম্মেলন 
ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থীর সাথে বাদানুবাদ ধরা পড়ল সেনাবাহিনীর বডি ক্যামেরায়
নির্বাচনসংক্রান্ত প্রতিবেদনে নির্ভুলতা ও নিরপেক্ষতা গুরুত্বপূর্ণ : স্টেফান লিলার
তিন দিন মোটরসাইকেল ও একদিন ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা
তফসিল ঘোষণার পর থেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক ১৭৭৪

উগান্ডার নির্বাচনে মুসেভেনি এগিয়ে, খোঁজ নেই বিরোধী নেতার

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫৫, ১৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৪:০৫, ১৭ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫৫, ১৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৪:০৫, ১৭ জানুয়ারি ২০২৬
উগান্ডার নির্বাচনে একটি স্কুলকেন্দ্রে ভোট দিচ্ছেন একজন নারী ভোটার। ছবি : এএফপি

উগান্ডার সেনাবাহিনী দেশটির বিরোধী দলীয় নেতা ববি ওয়াইনকে তার বাড়ি থেকে অপহরণ করার দাবি অস্বীকার করেছে। এদিকে, আজ শনিবার (১৭ জানুয়ারি) ইন্টারনেট ব্ল্যাকআউট এবং অন্তত ১০ জনের মৃত্যুর খবরের মধ্য দিয়ে দেশটিতে নির্বাচনের ভোট গণনা চলছে। খবর বার্তা সংস্থা এএফপির।

অন্যদিকে, ৮১ বছর বয়সী প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি তার ৪০ বছরের শাসনকাল আরও দীর্ঘায়িত করে আবারও বিজয়ী ঘোষিত হওয়ার পথে রয়েছেন। সাবেক গায়ক থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ববি ওয়াইনের তুলনায় তিনি বিশাল ব্যবধানে এগিয়ে আছেন, প্রাথমিক ফলাফল সেটাই দেখাচ্ছে।

শুক্রবার ওয়াইন জানিয়েছিলেন, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। পরবর্তীতে তার দল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখে যে, তাকে তার বাসভবন থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ‘জোর করে তুলে নেওয়া হয়েছে।’

তবে উগান্ডার সেনাবাহিনী এই দাবি প্রত্যাখ্যান করেছে। সেনাবাহিনীর মুখপাত্র ক্রিস মাজিজি এএফপি-কে বলেন, তার তথাকথিত গ্রেপ্তারের গুজব ভিত্তিহীন। তিনি আরও যোগ করেন, এসব গুজব তার সমর্থকদের সহিংসতায় উসকে দেওয়ার জন্য ছড়ানো হচ্ছে।

এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, শনিবার ভোরে ওয়াইনের বাসভবনের বাইরে পরিস্থিতি শান্ত ছিল। তবে অব্যাহত যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে তারা রাজনৈতিক দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ২৯ বছর বয়সী প্রিন্স জেরার্ড নামের একজন স্থানীয় দোকানদার জানান, গত রাতে তিনি ওই বাড়ির ওপর ড্রোন এবং হেলিকপ্টারের শব্দ শুনেছেন এবং সেখানে ব্যাপক নিরাপত্তা উপস্থিতি ছিল। তিনি বলেন, ‘অনেক মানুষ এলাকা ছেড়ে চলে গেছে। আমরা প্রচণ্ড আতঙ্কে আছি।’

উগান্ডার নির্বাচন কমিশনের তথ্যমতে, শুক্রবার পর্যন্ত ৮০ শতাংশেরও বেশি ভোট গণনায় মুসেভেনি ৭৩.৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন, যেখানে ওয়াইন পেয়েছেন ২২.৭ শতাংশ। শনিবার স্থানীয় সময় দুপুর নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।

৪৩ বছর বয়সী ববি ওয়াইন, যার প্রকৃত নাম রবার্ট কিয়াগুলানি, সাম্প্রতিক বছরগুলোতে মুসেভেনির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হন। রাজধানী কামপালার বস্তি এলাকায় বেড়ে ওঠায় তিনি নিজেকে ‘ঘেটো প্রেসিডেন্ট’ হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তিনি সরকারের বিরুদ্ধে ব্যাপক ব্যালট জালিয়াতি এবং ইন্টারনেট ব্ল্যাকআউটের সুযোগে তার দলের বেশ কয়েকজন কর্মকর্তার ওপর হামলার অভিযোগ তুলেছেন। নির্বাচনের আগে বৃহস্পতিবার থেকে এই ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে যা আজ শনিবারও অব্যাহত ছিল।

ওয়াইনের দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে জাতিসংঘের মানবাধিকার অফিস গত সপ্তাহে বলেছিল যে, উগান্ডায় বিরোধীদের ওপর ব্যাপক দমন-পীড়ন এবং ভীতি প্রদর্শনের পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সহিংসতা

বিশ্লেষকরা দীর্ঘদিন ধরেই এই নির্বাচনকে একটি আনুষ্ঠানিকতা হিসেবে দেখে আসছেন। ১৯৮৬ সালে ক্ষমতা দখলকারী সাবেক গেরিলা যোদ্ধা মুসেভেনি রাষ্ট্রীয় ও নিরাপত্তা ব্যবস্থার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছেন এবং তার শাসনামলে যেকোনো প্রতিদ্বন্দ্বীকে কঠোরভাবে দমন করেছেন।

নির্বাচনের দিনটি যান্ত্রিক বিভ্রাটের কারণে ভোটের কাজ বিঘ্নিত হয়েছিল। ভোটারদের পরিচয় নিশ্চিত করার জন্য ব্যবহৃত বায়োমেট্রিক মেশিনগুলো অকেজো হয়ে পড়ে এবং অনেক এলাকায় কয়েক ঘণ্টা ধরে ব্যালট পেপার পৌঁছায়নি।

দেশের অন্যান্য অংশেও বিরোধীদের ওপর সহিংসতার খবর পাওয়া গেছে। মধ্য উগান্ডার বুতাম্বালা এলাকার ববি ওয়াইনের দলের সংসদ সদস্য মুয়াঙ্গা কিভুম্বি ফোনে এএফপি-কে জানিয়েছেন যে, তার বাড়িতে তল্লাশি চালানোর সময় নিরাপত্তা বাহিনী তার ১০ জন নির্বাচনি এজেন্টকে হত্যা করেছে।

উগান্ডা নির্বাচন সেনাবাহিনী
১৭ জুন ২০২৩
উগান্ডার স্কুলে হামলা, নিহত ৪০
০৪ মে ২০২৩
রুয়ান্ডা ও উগান্ডায় বন্যা-ভূমিধসে নিহত ১৩৬
০৯ জানুয়ারি ২০২৩
উগান্ডা সীমান্তে বাস দুর্ঘটনা, নিহত ২১
০৬ অক্টোবর ২০২২
ছেলের কারণে কেনিয়ার কাছে ক্ষমা চাইলেন উগান্ডার প্রেসিডেন্ট
০৩ আগস্ট ২০২২
উগান্ডায় ভয়াবহ বন্যায় ২৪ জনের মৃত্যু
১৮ নভেম্বর ২০২১
উগান্ডায় জোড়া বিস্ফোরণের দায় নিল আইএস
১৬ নভেম্বর ২০২১
উগান্ডার পার্লামেন্টের কাছে বিস্ফোরণ, হতাহতের শঙ্কা
২৪ অক্টোবর ২০২১
উগান্ডায় রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত দুই
১৭ আগস্ট ২০২১
দুই হাজার আফগানকে আশ্রয় দিচ্ছে উগান্ডা
০৫ জুলাই ২০২১
উগান্ডায় করোনা বিধিনিষেধ না মানলে দুই মাসের কারাদণ্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বড় ধসের পরও বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা স্বর্ণের
  2. যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, শুল্ক কমছে ভারতীয় পণ্যে
  3. মার্কিন কংগ্রেসের এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিনটন
  4. নেট দুনিয়া থেকে বিচ্ছিন্ন ইরান, ধসে পড়ছে অর্থনীতি
  5. পরমাণু আলোচনার পথে ইরান-যুক্তরাষ্ট্র
  6. মোদির ইমেজে কলঙ্কের দাগ, কংগ্রেস বলছে ‘জাতীয় লজ্জা’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x