Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪৫, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:৫২, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪৫, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:৫২, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
জনবল সংকটে সৈয়দপুর রেলওয়ে কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি
সেবার মান উন্নয়নে দিনাজপুরে রেলওয়ের গণশুনানি
ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেনের ভাড়া বাড়ল
টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন

পাকিস্তান থেকে রেল কোচ ও ওয়াগন কিনতে চায় বাংলাদেশ

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪৫, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:৫২, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪৫, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:৫২, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তান রেলওয়ের ফাইল ছবি

অন্যান্য দেশের তুলনায় কম দামে পাকিস্তান রেল কোচ এবং মালবাহী ওয়াগন বিক্রি করার প্রস্তাব দেওয়ার পর বাংলাদেশ সেগুলো সংগ্রহের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন।

পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যমটি আজ রোববার (৮ ফেব্রুয়ারি) প্রকাশিত একটি প্রতিবেদনে জানিয়েছে, একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে বাংলাদেশের দুই সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি ইসলামাবাদের ‘পাকিস্তান রেলওয়েজ ক্যারেজ ফ্যাক্টরি’ এবং লাহোরের ‘মুঘলপুরা ওয়ার্কশপ’ পরিদর্শন করে। সেখানে তারা রেলওয়ে কর্তৃপক্ষের ব্রিফিং শোনেন এবং রেলের বগি তৈরির কাজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

লাহোর ভিত্তিক পাকিস্তান রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুসারে, গত শুক্রবার বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থা ও কনস্যুলার বিষয়ক সচিব এবং ডি-৮ কমিশনার ফরহাদ ইসলাম এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান মুঘলপুরা ওয়ার্কশপ পরিদর্শন করেন।

পাকিস্তান রেলওয়ের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) মুহাম্মদ নাসির খলিলি প্রতিনিধি দলটিকে ওয়ার্কশপের সামগ্রিক কার্যক্রম, কারিগরি সক্ষমতা এবং চলমান প্রকল্পগুলো সম্পর্কে ব্রিফ করেন। এ সময় বাংলাদেশি অতিথিদের জন্য ওয়ার্কশপের কার্যকারিতা ও সক্ষমতা তুলে ধরে একটি ছোট তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।

নাসির খলিলি বলেন, পাকিস্তান ও বাংলাদেশ ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে অভিন্ন ইতিহাস ও সংস্কৃতি বহন করে। বিশেষ করে রেলখাতে দুই দেশের মধ্যে সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশি প্রতিনিধি দলটিকে এরপর মুঘলপুরা লোকোমোটিভ ওয়ার্কশপ ঘুরিয়ে দেখানো হয় এবং লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ ও তৈরির বিভিন্ন ধাপ সম্পর্কে ধারণা দেওয়া হয়।

বাংলাদেশি কূটনীতিকরা এই সফরকে তথ্যবহুল ও ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেন এবং পাকিস্তান রেলওয়ের কারিগরি দক্ষতার প্রশংসা করেন। এ প্রসঙ্গে ফরহাদ ইসলাম বলেন, ‘আমাদের এই সফর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন শক্তিশালী হওয়ার একটি স্পষ্ট প্রমাণ।’

পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি দুই দেশের মধ্যে রেল খাতে সহযোগিতা এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, এই ধরনের সমন্বয় উভয় দেশের জন্য ব্যাপক সুফল বয়ে আনবে।

পাকিস্তান বর্তমানে ব্রড-গেজ রেল নেটওয়ার্ক সম্পন্ন চারটি দেশ—শ্রীলঙ্কা, নেপাল, চিলি এবং আর্জেন্টিনায় কোচ ও ওয়াগন সরবরাহ করছে। পাকিস্তানের রেলমন্ত্রী এ বিষয়ে এক বিবৃতিতে বলেন, ‘এটি প্রমাণ করে যে আমরা কোচ ও ওয়াগন তৈরির ক্ষেত্রে আধুনিক ও নিজস্ব সক্ষমতা অর্জন করেছি।’

পাকিস্তান রেলওয়ের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নাসির খলিলি আরও জানান, পরবর্তী ধাপে বাংলাদেশ থেকে একটি বিশেষজ্ঞ কারিগরি দল বিস্তারিত মূল্যায়নের জন্য পাকিস্তান সফর করবে। উল্লেখ্য, আশির দশকে পাকিস্তান রেলওয়ে বাংলাদেশে কোচ ও ওয়াগন রপ্তানি করেছিল।

ডন-এর সঙ্গে আলাপকালে নাসির খলিলি বলেন, ‘বাংলাদেশ ওয়াগন ও কোচ সরবরাহের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করছিল। কিন্তু ঢাকা এখন আমাদের প্রতি আগ্রহ দেখাচ্ছে।’

রেলওয়ে কোচ ও ওয়াগন

সংশ্লিষ্ট সংবাদ: রেলওয়ে

০৪ ফেব্রুয়ারি ২০২৬
জনবল সংকটে সৈয়দপুর রেলওয়ে কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি
২৮ নভেম্বর ২০২৫
টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
১৩ মার্চ ২০২৫
যমুনা রেলওয়ে সেতু উদ্বোধন ১৮ মার্চ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. থাইল্যান্ডের নির্বাচনে রক্ষণশীল দলের জয়
  2. নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে ছয় বছরের কারাদণ্ড দিল ইরান
  3. জাপানের নির্বাচনে বড় জয়ের পথে তাকাইচি
  4. পাকিস্তান থেকে রেল কোচ ও ওয়াগন কিনতে চায় বাংলাদেশ
  5. চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ৮
  6. থাইল্যান্ডে সাধারণ নির্বাচন আজ, হচ্ছে গণভোটও

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x