Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:১১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:১১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা হলে পুরো অঞ্চল অন্ধকারে ডুববে : লারিজানি
প্রতিরোধের ডাক দিলেন মোজতবা খামেনি
তেলের জাহাজ পাহারায় প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র : ক্রিস রাইট
এবার বি-১ বোমারু বিমান দিয়ে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:১১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:১১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ইসরায়েলের উপকূলীয় শহর হাইফাতে একটি ইরানি প্রজেক্টাইল বিস্ফোরণের চিত্র। ছবি : এএফপি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যজুড়ে বেশ কয়েকটি দেশ তাদের আকাশপথ বন্ধ করে দেওয়ায় অসংখ্য ফ্লাইট বাতিল করা হয়েছে।

তেহরানের আকাশে ধোঁয়া দেখা দেওয়ার পর এবং ইরান ওই অঞ্চলে পাল্টা হামলা শুরু করার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান, ইরাক, ইসরায়েল, সিরিয়া, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশপথ আংশিকভাবে বন্ধ করার ঘোষণা দেয়। খবর বার্তা সংস্থা এএফপির।

প্রত্যক্ষদর্শীরা মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তু দেখার কথা জানিয়েছেন। ইরানি ক্ষেপণাস্ত্রগুলো উপসাগরীয় অঞ্চলের সম্পদশালী দেশগুলোর বিভিন্ন রাজধানীতে আঘাত হেনেছে, যাতে অন্তত একজন নিহত হয়েছে। এয়ার ফ্রান্স, এয়ার ইন্ডিয়া, টার্কিশ এয়ারলাইনস, নরওয়েজিয়ান, এয়ার আলজেরি এবং লুফথানসার মতো বিমান সংস্থাগুলো ব্যাপক হারে তাদের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

আকাশপথ বন্ধের চিত্র:

  • ইরান: হামলার শুরুতেই দ্রুত আকাশপথ বন্ধ করে দেয় ইরান। তাসনিম নিউজ এজেন্সির বরাতে দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের আকাশপথ বন্ধ থাকবে।
  • ইসরায়েল: দেশটির পরিবহন মন্ত্রী মিরি রেজেভ বেসামরিক ফ্লাইটের জন্য আকাশপথ বন্ধের ঘোষণা দেন।
  • কাতার: সাময়িকভাবে আকাশপথ বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
  • ইরাক: রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরাক তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে।
  • সংযুক্ত আরব আমিরাত: দেশটি আংশিক ও সাময়িকভাবে তাদের আকাশপথ বন্ধ রাখার কথা জানিয়েছে।
  • সিরিয়া: ইসরায়েলের সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় আকাশপথ ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছে সিরিয়া।
  • জর্ডান: জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী রাষ্ট্রের আকাশ রক্ষায় মহড়া চালাচ্ছে।
  • কুয়েত: দেশটি তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে।

ফ্লাইট বাতিলের তালিকা:

  • কাতার এয়ারওয়েজ: দোহা থেকে সব ফ্লাইট স্থগিত করেছে।
  • রাশিয়া (রোসাভিয়াতসিয়া): পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েল ও ইরানে সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল।
  • এয়ার ইন্ডিয়া: মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে ফ্লাইট স্থগিত করেছে।
  • পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস: সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, দোহা এবং কুয়েতে ফ্লাইট স্থগিত করেছে।
  • টার্কিশ এয়ারলাইনস: মধ্যপ্রাচ্যের ১০টি দেশে ফ্লাইট স্থগিত। লেবানন, সিরিয়া, ইরাক, ইরান এবং জর্ডানে ২ মার্চ পর্যন্ত ফ্লাইট বাতিল করা হয়েছে।
  • এয়ার ফ্রান্স: দুবাই, রিয়াদ ও বৈরুত এবং রোববার পর্যন্ত তেল আবিবের ফ্লাইট বাতিল করেছে।
  • ব্রিটিশ এয়ারওয়েজ: ৪ মার্চ পর্যন্ত তেল আবিব ও বাহরাইনে কোনো ফ্লাইট চলবে না। শনিবার আম্মানগামী ফ্লাইটটিও বাতিল করা হয়েছে।
  • সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইনস: ৭ মার্চ পর্যন্ত তেল আবিবের ১৪টি ফ্লাইট বাতিল করেছে। এছাড়া জুরিখ থেকে দুবাইগামী ফ্লাইটও বাতিল করা হয়েছে।
  • লুফথানসা: তেল আবিব, বৈরুত, আম্মান, এরবিল এবং তেহরানের ফ্লাইট ৭ মার্চ পর্যন্ত বাতিল করেছে।
  • এয়ার আলজেরি: আম্মান, দুবাই ও দোহার ফ্লাইট স্থগিত করেছে।
  • নরওয়েজিয়ান: ৪ মার্চ পর্যন্ত দুবাইগামী সব ফ্লাইট স্থগিত করেছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার এর তথ্য অনুযায়ী, শনিবার দুপুর সাড়ে ১২টা (গ্রিনিচ মান সময়) পর্যন্ত বিশ্বজুড়ে ১১ হাজার ২০০-এর বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ইরান-ইসরায়েল যুদ্ধ ফ্লাইট বাতিল

সংশ্লিষ্ট সংবাদ: ইরান-ইসরায়েল যুদ্ধ

৭ ঘন্টা আগে
ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা
১২ মার্চ ২০২৬
ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা হলে পুরো অঞ্চল অন্ধকারে ডুববে : লারিজানি
১২ মার্চ ২০২৬
প্রতিরোধের ডাক দিলেন মোজতবা খামেনি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইথিওপিয়ায় ভূমিধস ও বন্যায় নিহত ৬৪, নিখোঁজ শতাধিক
  2. তেলের জাহাজ পাহারায় প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র : ক্রিস রাইট
  3. এবার বি-১ বোমারু বিমান দিয়ে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র
  4. ইরানের সরকার পতনের ঝুঁকিতে নেই : মার্কিন গোয়েন্দা রিপোর্ট
  5. কমল স্বর্ণের দাম
  6. মধ্যপ্রাচ্য সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যয় আকাশছোঁয়া, পেন্টাগনের হিসাব প্রকাশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x