ইরানে হামলার বিরোধিতা করলেন মার্কিন আইনপ্রণেতা
সিরিয়ার সীমান্তবর্তী শহর কোনেইত্রায় বিস্ফোরিত ইরানি রকেটের ধ্বংসাবশেষ। ছবি : এএফপি
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের আইনপ্রণেতা থমাস ম্যাসি বলেছেন, তিনি ইরানে মার্কিন হামলার বিরোধিতা করছেন।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে থমাস ম্যাসি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, এই হামলা ‘আমেরিকা ফার্স্ট নীতি’র আওতায় পড়ে না। আমি এর বিরোধিতা করছি। খবর আলজাজিরার।
থমাস ম্যাসি তার পোস্টে বলেন, ইরান যুদ্ধের বিষয়ে তিনি কংগ্রেসে ভোট আয়োজনের জন্য কাজ চালিয়ে যাবেন। তিনি আরও বলেন, ‘সংবিধান অনুযায়ী ভোটের প্রয়োজন রয়েছে এবং এই যুদ্ধের পক্ষে বা বিপক্ষে আপনার প্রতিনিধির অবস্থান নথিবদ্ধ হওয়া জরুরি।’

এনটিভি অনলাইন ডেস্ক