‘শত্রু’র বিরুদ্ধে নতুন করে ‘বড় ধরনে’র হামলা ইরানের
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর আজ রোববার (১ মার্চ) শত্রুর অবস্থান লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানোর কথা জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। খবর বার্তা সংস্থা এএফপির।
রোববার স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানায়, “কিছুক্ষণ আগে শত্রুর বিরুদ্ধে ‘অপারেশন অনেস্ট প্রমিজ-৪’ এর আওতায় সপ্তম ও অষ্টম ধাপের হামলা চালানো হয়েছে।’
বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী তাদের অপারেশন অনেস্ট প্রমিজ-৪ (সৎ প্রতিজ্ঞা) এর আওতায় অভিযানের বিস্তারিত বিবরণ তুলে ধরেনি এবং এতে কোন কোন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে সেটিও উল্লেখ করেনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে পাঁচজন নিহত হয়েছে। ইসরায়েলের পুলিশ বিভাগ বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক