আরেকটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
২৩ সেপ্টেম্বর উত্তর-পূর্ব জার্মানির রোস্টকের দক্ষিণে লাগে সামরিক বিমান ঘাঁটিতে জাপানি বিমান বাহিনীর এফ-১৫ যুদ্ধবিমান (সামনে) এবং একটি জার্মান ইউরোফাইটারকে উড়তে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আরেকটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজকে একটি সূত্র জানিয়েছে, ইরানি সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিট বিমানটিকে লক্ষ্য করে গুলি চালালে সেটি ভূপাতিত হয়।
এর আগে সোমবার (২ মার্চ) ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানায়, দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।
ইরানি সূত্রগুলোর দাবি, ইরান-কুয়েত সীমান্তের আকাশসীমায় একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয় এবং এর পাইলট প্যারাশুটের মাধ্যমে বেরিয়ে যান। এ ঘটনায় যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ কুয়েতের ভূখণ্ডে পড়ে বলে বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এনটিভি অনলাইন ডেস্ক