Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩০, ০৪ মার্চ ২০২৬
আপডেট: ১৫:৩৫, ০৪ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩০, ০৪ মার্চ ২০২৬
আপডেট: ১৫:৩৫, ০৪ মার্চ ২০২৬
আরও খবর
ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ‘ব্যাপক’ ড্রোন হামলার দাবি ইরানের
রাশিয়ার গোয়েন্দা তথ্যেই মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইরান?
প্রতিবেশী দেশগুলোতে আর হামলা চালাবে না ইরান
মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব
ট্রাম্পের ‘আত্মসমর্পণ ও সর্বোচ্চ নেতা নির্বাচনের’ প্রস্তাবে ইরানের উপহাস

ইরানের সঙ্গে কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারে ইসরায়েল?

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩০, ০৪ মার্চ ২০২৬
আপডেট: ১৫:৩৫, ০৪ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩০, ০৪ মার্চ ২০২৬
আপডেট: ১৫:৩৫, ০৪ মার্চ ২০২৬

ইরানের বিরুদ্ধে শুরু হওয়া বর্তমান সামরিক সংঘাত কয়েক সপ্তাহ ধরে চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘমেয়াদি যুদ্ধ পরিচালনার বিষয়ে আত্মবিশ্বাসী হলেও বিশ্লেষকরা বলছেন—গাজা, লেবানন ও সিরিয়ায় টানা যুদ্ধের কারণে ইসরায়েল ইতোমধ্যে ক্লান্ত। এই অবস্থায় ইরানের মতো বড় শক্তির সঙ্গে দীর্ঘ সংঘাত ইসরায়েলের জন্য চরম ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ হতে পারে। খবর আল জাজিরার।

শনিবার (২৮ মার্চ) থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েলে ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলছে। ফলে স্কুল বন্ধ রাখা হয়েছে ও কয়েক হাজার রিজার্ভ সৈন্যকে তলব করা হয়েছে।

অর্থনীতিবিদ শির হেভারের মতে, ইসরায়েলে এখন ‘চরম সামরিকবাদ’ কাজ করছে। এমনকি যুদ্ধ সমালোচকরাও এখন প্রধানমন্ত্রীর ওপর চাপ দিচ্ছেন যুদ্ধকে ‘সংক্ষিপ্ত’ রাখার জন্য।

শিক্ষাবিদ ড্যানিয়েল বার-তাল একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘ব্লিটজ’ হামলার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, ইসরায়েলিরা ইরানকে ‘মন্দের প্রতীক’ হিসেবে বিশ্বাস করতে শুরু থেকেই অভ্যস্ত হয়েছে, যা তাদের এই সংঘাত মেনে নিতে উদ্বুদ্ধ করছে।

ইসরায়েলের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হলো—তারা কতদিন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা (আয়রন ডোম, ডেভিড’স স্লিং এবং অ্যারো ২ ও ৩) সচল রাখতে পারবে।

প্রতিরক্ষা বিশ্লেষক হামজে আত্তার জানান, যুদ্ধের প্রথম তিন দিনেই ইরান ২০০-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতায় দেখা গেছে, ইসরায়েল এক সময় ইন্টারসেপ্টর রকেটের সংকটে পড়েছিল। মার্কিন সাহায্য ছাড়া ইসরায়েল সম্ভবত ইতোমধ্যে আকাশসীমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত।

ইরান প্রতি মাসে প্রায় ১০০টি করে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। যদি ইসরায়েল ও মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো ধ্বংস করতে না পারে, তবে ইরানের বিশাল মজুদের মুখে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে।

টানা দুই বছরের বেশি সময় ধরে চলা বহুমুখী যুদ্ধ ইসরায়েলের অর্থনীতিকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। ২০২৪ সালে যুদ্ধে ব্যয় হয়েছিল ৩১ বিলিয়ন ডলার, যা ২০২৫ সালে পৌঁছেছে ৫৫ বিলিয়ন ডলারে। তিনটি প্রধান ক্রেডিট রেটিং সংস্থা ইসরায়েলের ক্রেডিট রেটিং কমিয়ে দিয়েছে। দেশটি বর্তমানে ঋণ, জ্বালানি, পরিবহণ এবং স্বাস্থ্যসেবা সংকটের সম্মুখীন।

শির হেভার মনে করেন, অর্থনৈতিক সংকট যুদ্ধ থামাতে পারবে না যদি যুক্তরাষ্ট্র উন্নত অস্ত্র সরবরাহ অব্যাহত রাখে। আমেরিকা এমন প্রযুক্তি দিচ্ছে যাতে সৈন্যদের সরাসরি জীবনের ঝুঁকি না নিয়ে দূর থেকে লক্ষ্যবস্তু ধ্বংস করা যায়।

পরিশেষে, বর্তমান প্রজন্মের ইসরায়েলিরা অনেক বেশি উগ্র ও সামরিকপন্থি হয়ে উঠছে, যারা মনে করে টিকে থাকার জন্য শত্রুর বিরুদ্ধে তরবারির ওপর নির্ভর করাই একমাত্র পথ। তবে এই দীর্ঘমেয়াদি সংঘাত ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক ভিতকে কতটা নড়বড়ে করবে, তা সময়ই বলে দেবে।

ইরান-ইসরায়েল যুদ্ধ ইসরায়েল সামরিক সংঘাত

সংশ্লিষ্ট সংবাদ: ইরান-ইসরায়েল যুদ্ধ

১ ঘন্টা আগে
ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ‘ব্যাপক’ ড্রোন হামলার দাবি ইরানের
৫ ঘন্টা আগে
প্রতিবেশী দেশগুলোতে আর হামলা চালাবে না ইরান
৫ ঘন্টা আগে
মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
  2. ইরান যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব জ্বালানি বাজারে, ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি
  3. মস্কো-কিয়েভের ৩০০ জন করে যুদ্ধবন্দি বিনিময়
  4. উপসাগরীয় দেশের জ্বালানি রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে, কাতারের হুঁশিয়ারি
  5. ইরানে যুক্তরাষ্ট্রের প্রথম ব্যবহৃত পিআরএসএম ক্ষেপণাস্ত্র কতটা ভয়ঙ্কর
  6. শাহেদ ড্রোন থেকে বাঁচতে দ্বারে দ্বারে ঘুরছেন ট্রাম্প!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x