লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩
৬ মার্চ বৈরুতের দক্ষিণ শহরতলির একটি এলাকা লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার স্থান থেকে ধোঁয়া উঠছে। ছবি: এএফপি
লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ শনিবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।
স্থানীয় সূত্র জানায়, বেকা অঞ্চলের নবি চিত গ্রামকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। হামলার পরপরই আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে বেসামরিক লোকজনও থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
লেবাননে ইসরায়েলি হামলার ঘটনায় পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

এনটিভি অনলাইন ডেস্ক