Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:২৪, ০৩ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:২৪, ০৩ নভেম্বর ২০২৬
আরও খবর
প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দিনমজুর নিহত
ইউক্রেনে রুশ হামলায় নিহত বেড়ে ৪০, ধ্বংসস্তূপে এখনও বহু মানুষ
ট্রাম্পের হারের পর ব্যাকফুটে ইসরায়েল, স্বস্তিতে ইউক্রেন-ইরান
কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা, প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পারবে?
আমাকে অভিশংসনের চেষ্টা ডেমোক্র্যাটদেরই ধ্বংস ডেকে আনবে : ট্রাম্প

ইউক্রেনে রুশ হামলায় নিহত ২৬, নতুন শান্তি আলোচনার ঘোষণা যুক্তরাষ্ট্রের

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:২৪, ০৩ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:২৪, ০৩ নভেম্বর ২০২৬
২ নভেম্বর জাপোরিঝিয়া অঞ্চলের কোমিশুভাকা এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে রাশিয়ার হামলার স্থানে ইউক্রেনীয় উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: এএফপি

ইউক্রেনের একটি মানবিক সহায়তা কেন্দ্রে রাশিয়ার বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২ নভেম্বর) জাপোরিঝঝিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামের একটি স্কুলে এ হামলা হয়। ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার। 

এদিকে যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ১০ ও ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা বৈঠকে বসবেন। আলোচনায় যুক্তরাষ্ট্রও অংশ নেবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, সম্মুখসারির কাছাকাছি হওয়ায় স্কুলটি শিক্ষার্থীদের জন্য বন্ধ ছিল। তবে ভবনটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। প্রতি সপ্তাহে সেখানে মানবিক সহায়তা বিতরণ করা হতো। গ্রামের বাসিন্দারা প্রতি সোমবার সেখান থেকে সহায়তার প্যাকেজ সংগ্রহ করতেন।

জেলেনস্কি তার রাতের ভাষণে বলেন, মানুষ সহায়তা নিতে আসার সময় রুশ বাহিনী প্রথম দফায় কয়েকটি বোমা ফেলে। পরে আশ্রয়কেন্দ্রে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। তিনি এ হামলাকে ‘ঘৃণ্য সন্ত্রাসী হামলা’ বলে আখ্যা দেন।

ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুজন উদ্ধারকর্মী ও চারজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। আহত পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে দুজন উদ্ধারকর্মী।

জাপোরিঝঝিয়া সিটি কাউন্সিলের সচিব রেজিনা খারচেঙ্কো জানান, ২৭ জন নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা খুঁজছেন পুলিশ ও উদ্ধারকর্মীরা। অনলাইনে প্রকাশিত ছবিতে ঘটনাস্থলে আগুনে পোড়া ধ্বংসাবশেষ দেখা গেছে।

জেলেনস্কির দাবি, গ্রামবাসীরা প্রতি সপ্তাহে ওই কেন্দ্রে সহায়তা নিতে আসেন। বিষয়টি রুশ বাহিনীর অজানা থাকার কথা নয়। তিনি বলেন, এ হামলা প্রমাণ করে রাশিয়া উত্তেজনা কমাতে আগ্রহী নয়। প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠারও কোনো ইচ্ছা তাদের নেই।

গত সপ্তাহে দক্ষিণাঞ্চলীয় অবরুদ্ধ শহর ওলেশকিতে একটি মানবিক উদ্যোগ নেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় উদ্যোগটি সম্ভব হয় বলে জানান জেলেনস্কি।

তার মতে, ওই ঘটনার পর মানবিক পদক্ষেপ অব্যাহত রাখার সুযোগ ছিল। ইউক্রেন এ প্রস্তাবও দিয়েছিল। কিন্তু রাশিয়া তা গ্রহণ না করে মানুষ হত্যা অব্যাহত রেখেছে।

জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের গোয়েন্দারা নতুন হামলার বিষয়ে সতর্ক করেছেন। রাশিয়া দেশটির জ্বালানি ও সরবরাহ অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সময় এ হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জেলেনস্কি বলেন, বিশ্বের মনোযোগ অন্যদিকে থাকার সুযোগ নিতে পারে মস্কো। এতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতির বিষয়টি আড়ালে থেকে যেতে পারে।

তিনি ওয়াশিংটনের প্রতি রাশিয়ার ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান। তার ভাষায়, এমন চাপ দিতে হবে, যাতে যুদ্ধ শেষ করা ছাড়া মস্কোর সামনে আর কোনো বিকল্প না থাকে।

হামলার কয়েক ঘণ্টা পর নতুন আলোচনার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি জানান, আগামী ১০ ও ১১ নভেম্বর আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা বৈঠক করবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে উইটকফ বলেন, আলোচনায় কয়েকটি বিষয় গুরুত্ব পাবে। এর মধ্যে রয়েছে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা চুক্তি, উত্তেজনা প্রশমন, মানবিক পদক্ষেপ এবং যুদ্ধের অবসান।

দুই সপ্তাহ আগে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে উইটকফের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই বৈঠকের পর নতুন দফার ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি দেন তিনি।

সাড়ে চার বছর ধরে চলা সংঘাতের অবসানে অগ্রগতি চায় যুক্তরাষ্ট্র। শীত আসার আগেই সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন মার্কিন আলোচকেরা।

এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সর্বশেষ আলোচনা হয়েছিল ফেব্রুয়ারিতে। পরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে সেই প্রক্রিয়া থেমে যায়।

এদিকে সোমবারের হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় রাশিয়ার প্রত্যাবর্তনেরও বিরোধিতা করেছেন তিনি।

সম্প্রতি ক্রীড়ার সর্বোচ্চ আদালত বড় প্রতিযোগিতায় রাশিয়ার অংশগ্রহণ পুনর্বহালের নির্দেশ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সিবিহা বলেন, রাশিয়ার প্রাপ্য নিন্দা, বিচ্ছিন্নতা ও জবাবদিহি। আন্তর্জাতিক অঙ্গনে আবার গ্রহণযোগ্যতা নয়।

সোমবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে ড্রোন হামলায় ১২ জন আহত হয়েছেন। জরুরি পরিষেবা বিভাগের তথ্য অনুযায়ী, হামলায় একটি শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রিনহাউস ও কয়েকটি বাড়িও।

কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ওদেসায় একটি গুদামে হামলা হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন। আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর ইউক্রেনের ২১২টি ড্রোন ভূপাতিত করেছে তাদের বাহিনী।

রাশিয়ার সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশচেভও হামলার খবর জানিয়েছেন। তার দাবি, সেখানে বিমান প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে একটি হামলা প্রতিহত করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ইউক্রেন রাশিয়া হামলা নিহত শান্তি আলোচনা যুক্তরাষ্ট্র

সংশ্লিষ্ট সংবাদ: ইউক্রেন

১৬ মিনিট আগে
ইউক্রেনে রুশ হামলায় নিহত বেড়ে ৪০, ধ্বংসস্তূপে এখনও বহু মানুষ
২১ অক্টোবর ২০২৬
ট্রাম্পের দূতের সঙ্গে বৈঠকের পর মার্কিন গোয়েন্দা সহায়তা ফিরল ইউক্রেনে
১৪ অক্টোবর ২০২৬
কিয়েভের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রে রুশ হামলা, নিহত ২
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় : কী বলছে রাশিয়া ও ইউরোপ?
  2. ট্রাম্পের ফলাফল বিপর্যয়ে তেহরানের সমাবেশে হাজারো মানুষের উপহাস
  3. মার্কিন মধ্যবর্তী নির্বাচনে যত ঐতিহাসিক প্রথম ঘটনা
  4. রাজনৈতিক পরিবর্তনেও ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের বৈরী মনোভাব বদলাবে না : খামেনি
  5. ট্রাম্পের রাজনৈতিক প্রভাব তলানিতে
  6. ট্রাম্পের হারের পর ইরান যুদ্ধ নিয়ে ‘প্রশ্ন তুলবে’ ডেমোক্র্যাটরা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x