Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৩৫, ০৯ মার্চ ২০২৬
আপডেট: ০৯:৩৭, ১০ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৩৫, ০৯ মার্চ ২০২৬
আপডেট: ০৯:৩৭, ১০ মার্চ ২০২৬
আরও খবর
ইরানে নতুন সামরিক পদক্ষেপে ট্রাম্পের ক্ষমতায় লাগাম, সিনেটে বিল পাস
এনটিভিতে সংবাদ প্রচারের পর অপসারণ হলো কাঁটাযুক্ত বেড়া, ভুক্তভোগী পরিবারের স্বস্তি
জুয়া–বেটিং প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড
ঢাকায় ইপিআই টিকার সংকট নেই : জেলা প্রশাসক
জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত করেছে সরকার : আইনমন্ত্রী

ইরানের ওপর কোনো হামলায় অংশ নেবে না সংযুক্ত আরব আমিরাত

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৩৫, ০৯ মার্চ ২০২৬
আপডেট: ০৯:৩৭, ১০ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৩৫, ০৯ মার্চ ২০২৬
আপডেট: ০৯:৩৭, ১০ মার্চ ২০২৬

সংযুক্ত আরব আমিরাত ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধে দেশটিকে অত্যন্ত অযৌক্তিক পন্থায় লক্ষ্যবস্তু করা হচ্ছে। একই সঙ্গে দেশটি জোর দিয়ে বলেছে, তারা ইরানের বিরুদ্ধে কোনো হামলায় অংশ নেবে না। খবর বার্তা সংস্থা এএফপির।

আজ সোমবার (৯ মার্চ) জেনেভায় জাতিসংঘে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত জামাল আল মুশারখ বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত কোনো সংঘাত বা উত্তেজনার মধ্যে জড়িয়ে পড়তে চায় না।’

জাতিসংঘের সংবাদদাতাদের সংগঠন ‘আকানু’-কে রাষ্ট্রদূত জামাল আল মুশারখ বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার আগে থেকেই আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলে আসছি, সংযুক্ত আরব আমিরাত তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর কোনো হামলা চালাবে না এবং আমরা এ ধরনের কোনো সংঘাতে জড়িত হব না।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের ঘাঁটিগুলো ইরানের ওপর হামলার জন্য ব্যবহৃত হচ্ছে না।’

আল মুশারখ বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত সবাইকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানাচ্ছে।’

ওমানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে গত ২৬ ফেব্রুয়ারি জেনেভায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ আলোচনা হয়েছিল। এর ঠিক দুই দিন পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রথম দফার হামলা শুরু করে, যার প্রতিক্রিয়ায় ইরান সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশের লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

রাষ্ট্রদূত আল মুশারখ বলেন, ‘আমরা সেই দেশগুলোর একটি যারা প্রতিনিয়ত আলোচনা, কূটনীতি এবং উত্তেজনা হ্রাসের প্রয়োজনীয়তার কথা বলে আসছি। আমরা বারবার জানিয়েছি যে, আমাদের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে কোনো হামলায় ব্যবহৃত হবে না। তা সত্ত্বেও আমাদের অত্যন্ত অযৌক্তিক উপায়ে লক্ষ্যবস্তু করা হচ্ছে।’

আল মুশারখ জানান, সংঘাত শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাত ১,৪০০-র বেশি হামলার শিকার হয়েছে—যার মধ্যে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা রয়েছে। তবে এর ‘বিশাল অংশই’ দেশটির সশস্ত্র বাহিনী রুখে দিতে সক্ষম হয়েছে।

লবণাক্ত পানি শোধন কেন্দ্র এবং বিদ্যুৎ কেন্দ্রের মতো বেসামরিক অবকাঠামোগুলোতে ‘উস্কানিমূলক লক্ষ্যবস্তু’ করাকে আল মুশারখ ‘অগ্রহণযোগ্য’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘দুঃখজনকভাবে এই হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত এবং ১১৪ জন আহত হয়েছেন।’

আল মুশারখ আরও স্পষ্ট করে বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো এই যুদ্ধের কোনো পক্ষ নয়। যেসব দেশ এই শত্রুতার সাথে জড়িত নয়, তাদের লক্ষ্যবস্তু করার কোনো আইনি ভিত্তি নেই।’

গত শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধের সময় প্রতিবেশী দেশগুলোতে হামলার জন্য ক্ষমা চেয়েছেন। সেই ক্ষমার বিষয়ে আল মুশারখ বলেন, ‘মাঠের পরিস্থিতিই সব বলে দিচ্ছে, আমার দেশ আক্রান্ত হচ্ছে। এর চেয়ে বেশি কিছু বলার নেই।’

ইরান-ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যে যুদ্ধ সংযুক্ত আরব আমিরাত হামলা ভিডিও সংবাদ
২১ জুন ২০২৬
লেবাননে চলমান সংঘাত প্রধান আলোচ্য বিষয় : ইরান
২১ জুন ২০২৬
হরমুজ প্রণালি ফের বন্ধ, সুইজারল্যান্ডে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা
২০ জুন ২০২৬
ইসরায়েলকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই করতে চায় ইরান
২০ জুন ২০২৬
ইরান বৈঠক সচলে সুইজারল্যান্ড যাচ্ছেন ট্রাম্পের দূত ও জামাতা
১৮ জুন ২০২৬
‘ইরানের সঙ্গে চুক্তি সহজ ছিল না’, বললেন ট্রাম্প
১৮ জুন ২০২৬
 ট্রাম্প-পেজেশকিয়ানের চুক্তি স্বাক্ষর, স্বস্তিতে বিশ্ব
১৮ জুন ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে আন্তর্জাতিক জলসীমায় ইরানের ১১ জাহাজ
১৮ জুন ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা ৬০ দিনের বেশি সময় নিতে পারে
১৭ জুন ২০২৬
মার্কিন নৌ অবরোধ এলাকা অতিক্রম করল ইরানি তেলবাহী ট্যাংকার
১৭ জুন ২০২৬
ইরান চুক্তির ৩০০ বিলিয়ন ডলার তহবিলের অর্ধেকের বেশি নিশ্চিত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনের সময়সূচি ঘোষণা
  2. বড় ধসের মুখে বিশ্ব শেয়ারবাজার, কমলো তেলের দাম
  3. ইসরায়েলকে দমনের ‘বিরাট ক্ষমতা’ আছে ট্রাম্পের, কিন্তু তিনি কি তা করবেন?
  4. যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট
  5. জাহেদ উর রহমানের ভ্রমণ প্রসঙ্গে যা বলল ভারত
  6. কাটল হরমুজ সংকট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x