ইরান যুদ্ধ : ১৪০ মার্কিন সেনা আহত, গুরুতর ৮
ফাইল ছবি
চলমান ইরান যুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ১৪০ মার্কিন সেনা আহত হয়েছেন। এর মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর বলে তথ্য প্রকাশ করেছে পেন্টাগন।
মঙ্গলবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বলেন, আহতদের মধ্যে বেশিরভাগেরই অবস্থা তেমন গুরুতর নয়। ইতোমধ্যে ১০৮ জন তাদের কাজে ফিরে গেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, আটজনের অবস্থা গুরুতর। তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক