Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:২৫, ১৩ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:২৫, ১৩ নভেম্বর ২০২৬
আরও খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে অচলাবস্থা কাটাতে পারবে কি ইরান?
ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে বন্দুকধারীর গুলি, নিহত ১, গুলিবিদ্ধ ৫
১২ সেকেন্ডের ভিডিও, ১০ বিলিয়নের আইনি ঝড়
জেনসেন হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে বৈঠকে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ
শর্ত মানবে কি ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রের পরিষ্কার বার্তার অপেক্ষায় ইরান

ইরান হামলা স্থগিত রাখতে ট্রাম্পকে অনুরোধ উপসাগরীয় দেশগুলোর

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:২৫, ১৩ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:২৫, ১৩ নভেম্বর ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক হামলা না চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানিয়েছে সৌদি আরব, কাতার ও অন্যান্য পারস্য উপসাগরীয় দেশ। সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন সম্প্রচারমাধ্যম ও ধারাভাষ্যকার স্টিভেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন ডোনাল্ড ট্রাম্প।

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি তাৎক্ষণিকভাবে যুদ্ধ শেষ করতে সক্ষম হলেও আঞ্চলিক মিত্রদের অনুরোধেই সামরিক ও অর্থনৈতিক চাপ বজায় রেখে চলছেন।

ট্রাম্প বলেন, সৌদি আরব আমাকে অনুরোধ করেছে বর্তমান পরিস্থিতি যেভাবে আছে, সেভাবেই কিছুদিন ধরে রাখতে। তিনি আরও জানান, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনও এই বর্তমান কৌশলটি বজায় রাখার পক্ষেই রয়েছে। যদিও এই বিষয়ে নিজের দ্বিধা প্রকাশ করে ট্রাম্প বলেন, আমি নিশ্চিত নই যে আমি এর সঙ্গে পুরোপুরি একমত কি না।

সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, মিত্রদের পক্ষ থেকে এমন অনুরোধ না থাকলে তিনি আরও বড় কোনো হামলা চালাতেন কি না। এর জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি অবশ্যই চালাতাম।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলোকে অক্ষত রেখেছে। ট্রাম্প বলেন, মাত্র একদিনের মধ্যে তাদের জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে যেতে পারে। এক দিনে তাদের সেতুগুলো অদৃশ্য হয়ে যেতে পারে এবং এক দিনে তাদের উৎপাদন সক্ষমতাও গুঁড়িয়ে দেওয়া সম্ভব। এটি করতে আমার মাত্র তিন দিন সময় লাগবে।

এ ছাড়া ট্রাম্প স্বীকার করেন, এই যুদ্ধের কারণে মার্কিন বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গিয়েছিল, যা মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ে বড় ধরনের ভূমিকা রেখেছিল। তবে ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানোর নিজের সিদ্ধান্তটিকে তিনি সঠিক বলেই জোরালোভাবে রক্ষা করেন।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ইরান উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

১০ নভেম্বর ২০২৬
ইরান যুদ্ধের ক্ষতিপূরণ দেবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্ররা : ট্রাম্পের এই বার্তার অর্থ কী?
১০ নভেম্বর ২০২৬
ট্রাম্প বলছেন আলোচনা এগোচ্ছে, ইরানের জবাব ‘ভুয়া খবর’
০৮ নভেম্বর ২০২৬
ট্রাম্প-পুতিন চুক্তির পরও রাশিয়ার ডিজেল কিনতে ব্যবসায়ীদের অনীহা কেন?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইসরায়েলি ফোন-হ্যাকিং প্রযুক্তি কিনতে নিজেদের আইন এড়াচ্ছে ভারত
  2. মোদিকে প্রশ্ন ছুড়ে দেওয়া সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত
  3. ১২ সেকেন্ডের ভিডিও, ১০ বিলিয়নের আইনি ঝড়
  4. বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন
  5. গাজায় মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি হামলা, নিহত ৯
  6. জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে স্পেনে ধর্মঘট, বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x