Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫০, ২১ মার্চ ২০২৬
আপডেট: ২১:৫২, ২১ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫০, ২১ মার্চ ২০২৬
আপডেট: ২১:৫২, ২১ মার্চ ২০২৬
আরও খবর
ক্লিনিক- ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, সিলগালা ৭
ইসরায়েলে স্কুল ও অফিস বুধবার পর্যন্ত বন্ধ
রমজানে অফিসের সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন
রমজানে অফিসের সময় নির্ধারণ
প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ক্লিনিকের ওটি সিলগালা

ভারতের সংবাদ সংস্থা ইউএনআই’র অফিস সিলগালা

এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫০, ২১ মার্চ ২০২৬
আপডেট: ২১:৫২, ২১ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫০, ২১ মার্চ ২০২৬
আপডেট: ২১:৫২, ২১ মার্চ ২০২৬
শুক্রবার ভারতের সংবাদ সংস্থা ইউএনআই অফিস থেকে কর্মীদের বের করে দিয়ে তা সিল করে দেয় দিল্লি পুলিশ। ছবি : স্টেটসম্যান থেকে নেওয়া

ভারতের সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া (ইউএনআই)-এর অফিস খালি করে সেটি সিলগালা করে দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভারতের দি স্টেটসম্যান পত্রিকা এই খবর প্রকাশ করেছে। ওই সংবাদ সংস্থাটি স্টেটসম্যান গ্রুপের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।  

আজ শনিবার (২১ মার্চ) স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এক নজিরবিহীন শক্তিমত্তার প্রদর্শনীতে কয়েকশ পুলিশ সদস্য নয়াদিল্লির রাফি মার্গ এলাকার কার্যালয়ে ঢুকে পড়েন। ভারতের অন্যতম প্রাচীন এই সংবাদ সংস্থার সাংবাদিকদের সেখান থেকে টেনে-হিঁচড়ে বের করে দেওয়া হয় এবং পুরো অফিসটিকে একটি অপরাধস্থলের মতো ব্যবহার করা হয়। অনেকের অভিযোগ, তাদের সাথে সংবাদকর্মী নয়, বরং অপরাধীদের মতো আচরণ করা হয়েছে। কর্মীদের বর্ণনা অনুযায়ী, প্রায় ৩০০ পুলিশ ও আধা-সামরিক বাহিনীর সদস্য কর্মকর্তা ও আইনজীবীদের সঙ্গে নিয়ে ৯ নম্বর রাফি মার্গের ইউএনআই প্রাঙ্গণে প্রবেশ করেন।

কর্মীরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর ওই দলটি দাবি করে তারা আদালতের নির্দেশে এই ব্যবস্থা নিচ্ছে। কিন্তু কোনো লিখিত আদেশ দেখানো হয়নি। পরিবর্তে, তাদের অবিলম্বে চলে যেতে বলা হয়। পরিস্থিতি বুঝতে এবং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য কর্মীরা সময় চাইলে তা অগ্রাহ্য করা হয়।

হঠাৎ অফিস সিল করে দেওয়ার কারণে ইংরেজি, হিন্দি এবং উর্দুতে ইউএনআই-এর সংবাদ পরিষেবা বন্ধ হয়ে যায়, যার ফলে ৫০০-এর বেশি গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটি সংস্থার ভবিষ্যৎ এবং শত শত কর্মীর পরিবারের জীবিকা নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে।

অভিযান চলাকালীন পুলিশ ভবনের প্রবেশপথের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। যে সাংবাদিকরা অ্যাসাইনমেন্টে বাইরে ছিলেন, তাদের আর ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও প্রবেশে বাধা দেওয়া হয়।

ইউএনআই কর্মীরা জানান, তাদের ব্যক্তিগত জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্যও সামান্য সময় দেওয়া হয়নি। ল্যাপটপ, ব্যাগ, নথিপত্র এবং ব্যক্তিগত সামগ্রী ভেতরেই রয়ে গেছে। যানবাহনগুলোও আটকে থাকায় কর্মীরা বিপাকে পড়েন। অনেকেই রিক্ত হাতে বেরিয়ে আসতে বাধ্য হন।

অফিসটি হঠাৎ সিলগালা করে দেওয়ার ফলে ইউএনআই-এর সংবাদ প্রবাহ তাৎক্ষণিকভাবে থমকে যায়। সংস্থাটি ইংরেজি, হিন্দি এবং উর্দু ভাষায় ৫০০-এর বেশি গ্রাহককে সংবাদ সরবরাহ করে থাকে। মাত্র কয়েক মিনিটের মধ্যে এই বিশাল কর্মযজ্ঞ স্তব্ধ হয়ে যায়।

সিলগালা অফিস ইউএনআই

সংশ্লিষ্ট সংবাদ: সিলগালা

০৪ মার্চ ২০২৪
ধানমণ্ডির কেয়ারি ক্রিসেন্ট সিলগালা, পুলিশ হেফাজতে ৩
১১ ডিসেম্বর ২০২৩
ইট ও কাঠের গুঁড়া দিয়ে মসলা তৈরি, কারখানা সিলগালা
২৪ সেপ্টেম্বর ২০২৩
ময়মনসিংহে ছয় হাসপাতাল-ক্লিনিক সিলগালা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হবে : ইরান
  2. ইরানি ড্রোন নাকি মার্কিন ক্ষেপণাস্ত্র, বাহরাইনে বিস্ফোরণ কিসে?
  3. ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া জানাল ইরান
  4. মুক্তিযুদ্ধের গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
  5. কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
  6. এক সপ্তাহে দ্বিতীয়বার কিউবাজুড়ে ব্ল্যাকআউট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x