Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১০, ০২ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:১৬, ০২ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১০, ০২ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:১৬, ০২ এপ্রিল ২০২৬
আরও খবর
আর্টেমিস-২ চাঁদে পৌঁছাতে কত সময় নেবে, এরপর কী হবে?
৫৩ বছরে প্রথমবার চাঁদের দিকে মানুষ পাঠাচ্ছে নাসা
ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন
৫৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ মশক নিধন অভিযান ডিএনসিসির
সাধারণ যাত্রী সেজে ম্যাজিস্ট্রেটের অভিযান, ৫ চালককে জরিমানা
আর্টেমিস-২ মিশন

সফল উৎক্ষেপণ, ৫৩ বছরে প্রথমবার চাঁদের পথে মানুষ

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১০, ০২ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:১৬, ০২ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১০, ০২ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:১৬, ০২ এপ্রিল ২০২৬
১ এপ্রিল ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টারের প্যাড ৩৯বি থেকে আর্টেমিস-২ মনুষ্যবাহী চন্দ্রাভিযান উৎক্ষেপণ করা হয়। ছবি: এএফপি

বহুল প্রতীক্ষিত আর্টেমিস-২ মিশন সফলভাবে উৎক্ষেপণ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) এই রকেটটি উড্ডয়ন করে। এটি গত ৫৩ বছর পর প্রথমবার মানুষের চাঁদের কক্ষপথের বাইরে যাওয়ার সূচনা করল।

চার মহাকাশচারী রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন এই ঐতিহাসিক অভিযানে অংশ নিয়েছেন। প্রায় ১০ দিনের এই মিশনে তারা চাঁদের চারপাশে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবেন। খবর আল জাজিরার। 

৩২তলা সমান উচ্চতার শক্তিশালী রকেটটি উৎক্ষেপণের সময় হাজার হাজার মানুষ সরাসরি তা প্রত্যক্ষ করেন। উৎক্ষেপণের পাঁচ মিনিট পরই কমান্ডার রিড ওয়াইজম্যান চাঁদের দৃশ্য দেখতে পাওয়ার কথা জানান।

এই মিশনটি নাসার দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ, যার লক্ষ্য আবার মানুষকে চাঁদে অবতরণ করানো এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানব মিশন পাঠানো।

উৎক্ষেপণের আগে কিছু প্রযুক্তিগত চ্যালেঞ্জ দেখা দিলেও শেষ পর্যন্ত সেগুলো সফলভাবে সমাধান করা হয়। বিশেষ করে জ্বালানি ভরার সময় হাইড্রোজেন লিকের আশঙ্কা থাকলেও এবার কোনো বড় ধরনের সমস্যা দেখা যায়নি।

মিশনের পরবর্তী ধাপে, মহাকাশচারীরা প্রথম এক-দুই দিন পৃথিবীর উচ্চ কক্ষপথে থেকে মহাকাশযানের বিভিন্ন সিস্টেম পরীক্ষা করবেন। এরপর একটি গুরুত্বপূর্ণ ইঞ্জিন বার্নের মাধ্যমে মহাকাশযানকে চাঁদের দিকে পাঠানো হবে।

চাঁদের পেছন দিয়ে একটি ‘ফ্রি-রিটার্ন ট্রাজেক্টরি’ অনুসরণ করে মহাকাশযানটি আবার পৃথিবীর দিকে ফিরে আসবে। এই সময় মহাকাশচারীরা পৃথিবী থেকে সবচেয়ে দূরত্বে পৌঁছাবেন।

শেষ পর্যায়ে, ঘণ্টায় প্রায় ৪০ হাজার কিলোমিটার বেগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ক্যাপসুলটি প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে, যেখানে উদ্ধারকারী দল তাদের ফিরিয়ে আনবে।

উল্লেখ্য, অ্যাপোলো মিশনের পর এই প্রথম এমন মানববাহী চন্দ্র অভিযান পরিচালনা করছে নাসা। নতুন প্রজন্মের জন্য এটি এক নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

চাঁদ অভিযান আর্টেমিস-২ মিশন
১০ জুন ২০২৪
চাঁদের আসল মালিক কে?
৩০ নভেম্বর ২০২৩
এবার নভোচারী ছাড়া চাঁদে মহাকাশযান পাঠাবে যুক্তরাষ্ট্র
  •  
সর্বাধিক পঠিত
  1. ট্রাম্পের ভাষণ ‘ঘৃণ্য, ভয়ংকর ও অশুভ’
  2. বোমা মেরে ইরানকে ‘প্রস্তর যুগে’ ফেরানোর হুমকি ট্রাম্পের
  3. ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ১
  4. ট্রাম্পের ভাষণের পরপরই ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  5. ইরান ইস্যুতে উত্তেজনা কমানোর আহ্বান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
  6. ইরান যুদ্ধে জয় এখন সময়ের ব্যাপার : ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x