Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ০৫ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:৩০, ০৫ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ০৫ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:৩০, ০৫ এপ্রিল ২০২৬
আরও খবর
সোমবারের মধ্যে ইরানের সঙ্গে চুক্তির ‘ভালো সম্ভাবনা’ রয়েছে : ট্রাম্প
ইরান যুদ্ধ : আরও চারটি যুদ্ধবিমান ও হেলিকপ্টার হারালো যুক্তরাষ্ট্র
মোটরসাইকেলের ট্যাংকি থেকে তেল বোতলজাত, যুবককে জরিমানা
ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান তেহরানের, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি
৪৮ ঘণ্টার মধ্যে চুক্তি না করলে ইরানে ‘নরক’ নেমে আসবে

হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে ইরাকি জাহাজ, বাড়ছে ট্রানজিট

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ০৫ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:৩০, ০৫ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ০৫ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:৩০, ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে আইআরজিসি সামরিক মহড়ার সময় একটি ট্যাঙ্কার জাহাজের চারপাশে ছোট ছোট নৌযান চলাচল করছে। ছবি : এএফপি

ইরাকের জাহাজগুলো গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে অবাধে চলাচল করতে পারবে বলে ঘোষণা দিয়েছে ইরান। বৈশ্বিক জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ রুটে তেহরানের নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপকে।

ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালিতে আরোপিত বিধিনিষেধ ‘শত্রু দেশগুলোর’ ক্ষেত্রে প্রযোজ্য হবে, তবে ইরাক সম্পূর্ণভাবে এর বাইরে থাকবে। তারা ইরাকের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের কথাও উল্লেখ করেছে। খবর আল জাজিরার। 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তেহরানকে সতর্ক করে বলেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে না পৌঁছালে ‘ভয়াবহ পরিণতি’ নেমে আসবে। তবে ইরান তার এই হুমকিকে ‘অসহায় ও ভারসাম্যহীন’ বলে প্রত্যাখ্যান করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই ইরান কার্যত হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সাধারণত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও এলএনজি এই পথ দিয়ে পরিবাহিত হয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সীমিত আকারে জাহাজ চলাচল কিছুটা বেড়েছে। তথ্যমতে, গত সপ্তাহে ৫৩টি জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে, যা যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ। তবে স্বাভাবিক সময়ের তুলনায় এখনও ৯০ শতাংশের বেশি কম রয়েছে।

এই সংকটের প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারেও পড়েছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ১০৯ ডলারের ওপরে অবস্থান করছে, যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষ করে ইরাকের অর্থনীতি এতে বড় ধাক্কা খেয়েছে। দেশটির তেল উৎপাদন দৈনিক ৪.৩ মিলিয়ন ব্যারেল থেকে কমে প্রায় ১.২ মিলিয়নে নেমে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হরমুজ প্রণালি ইরান মধ্যপ্রাচ্য ইরাক তেল

সংশ্লিষ্ট সংবাদ: হরমুজ প্রণালি

০২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি ফের চালুর বিষয়ে যে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্য
০১ এপ্রিল ২০২৬
হরমুজে আটকেপড়া বাংলাদেশি ৬ জাহাজ নিয়ে সুখবর দিল ইরান
৩১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি বন্ধের দায়িত্বে থাকা ইরানি নৌকমান্ডার নিহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তেলের উৎপাদন কোটা আবার বাড়ালো ওপেক-প্লাস
  2. সোমবারের মধ্যে ইরানের সঙ্গে চুক্তির ‘ভালো সম্ভাবনা’ রয়েছে : ট্রাম্প
  3. ইরান যুদ্ধ : আরও চারটি যুদ্ধবিমান ও হেলিকপ্টার হারালো যুক্তরাষ্ট্র
  4. যুদ্ধক্ষেত্রে এআই : ‘প্রজেক্ট মেভেন’ সম্পর্কে ৫ তথ্য
  5. ট্রাক থেকে ১২ টন চকলেট উধাও, চোরের রুচির প্রশংসা কিটক্যাটের
  6. ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x