Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫৫, ০৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:০৪, ০৯ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫৫, ০৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:০৪, ০৯ এপ্রিল ২০২৬
আরও খবর
লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় ৬০ দেশের নিন্দা
ইরানের সঙ্গে ‘স্থায়ী ও কার্যকর যুদ্ধবিরতি’ চায় যুক্তরাষ্ট্র
যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে
‘পুঁজিবাজারে বড় উত্থানের পর পতন স্বাভাবিক’
অনিশ্চিত যুদ্ধবিরতি : ফের লাফিয়ে বাড়ছে তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতেও উদ্বিগ্ন উপসাগরীয় দেশগুলো

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫৫, ০৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:০৪, ০৯ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫৫, ০৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:০৪, ০৯ এপ্রিল ২০২৬
৩ এপ্রিল দুবাইয়ের ক্রিক হারবারে এক দম্পতি বসে আছেন, সামনে বুর্জ খলিফা দেখা যাচ্ছে। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে স্বস্তির নিঃশ্বাস ফেললেও গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা এখনও কাটেনি। এই অনিশ্চয়তা যুদ্ধবিরতির ওপর বড় ছায়া ফেলছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে যুদ্ধবিরতির ঘোষণা আসে, যা এক মাসের বেশি সময় ধরে চলা সহিংসতা ও উত্তেজনা সাময়িকভাবে থামিয়েছে। এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। এ সময় তেহরানও পাল্টা হামলার সতর্কতা জানিয়েছিল।

শেষ মুহূর্তে ট্রাম্প দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত করতে সম্মত হন, শর্ত ছিল- হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালু করতে হবে। এই প্রণালির মাধ্যমে সাধারণত বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত গ্যাস পরিবহন হয়। তবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে ইরান এই পথ প্রায় বন্ধ করে দিয়েছিল। খবর আল জাজিরার।

ট্রাম্প ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে আলোচনার জন্য কার্যকর ভিত্তি বলে উল্লেখ করেছেন। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই প্রস্তাবের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণ বজায় রাখা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আগামী দুই সপ্তাহে জাহাজ চলাচল ইরানের সামরিক বাহিনীর সমন্বয়ে সীমিতভাবে চালু থাকবে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনার প্রস্তুতি চললেও উপসাগরীয় দেশগুলো আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্র দ্রুত সমাধানের চেষ্টা করতে গিয়ে এমন কোনো চুক্তিতে যেতে পারে, যা ইরানকে হরমুজ প্রণালির ওপর আংশিক নিয়ন্ত্রণ বজায় রাখার সুযোগ দেবে।

সৌদি আরবভিত্তিক বিশ্লেষক হিশাম আলঘান্নাম বলেন, ট্রাম্প দ্রুত রাজনৈতিক সাফল্য পেতে চাইলে ভঙ্গুর যুদ্ধবিরতির বিনিময়ে ইরানকে কিছুটা প্রভাব রাখার সুযোগ দিতে পারেন। এ নিয়ে স্পষ্ট উদ্বেগ রয়েছে।

গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-এর ছয়টি দেশ যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও তারা জোর দিয়ে বলেছে, হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দিতে হবে এবং যেকোনো চুক্তি দীর্ঘমেয়াদি হতে হবে। তাদের আশঙ্কা, দুর্বল হলেও ইরান যদি এই প্রণালির নিয়ন্ত্রণ ধরে রাখে, তাহলে তা অর্থনৈতিক চাপ ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে।

আরেকটি উদ্বেগ হলো- যুদ্ধ শেষ হলেও ইরান যদি আঘাত হানার সক্ষমতা ধরে রাখে। যুদ্ধ চলাকালে দুর্বল হওয়া সত্ত্বেও ইরান সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

এদিকে, ট্রাম্প এক পর্যায়ে হরমুজ প্রণালিতে টোল আরোপের জন্য যুক্তরাষ্ট্র-ইরান যৌথ উদ্যোগের কথাও বলেন, যদিও হোয়াইট হাউস পরে জানায়, তাদের অগ্রাধিকার হলো কোনো শর্ত ছাড়াই প্রণালিটি খুলে দেওয়া।

উপসাগরীয় দেশগুলো এখনও সংঘাতে সরাসরি জড়ায়নি, তবে তারা সতর্ক করে দিয়েছে যে তাদের ধৈর্যের সীমা আছে। বাহরাইনসহ কয়েকটি দেশ জাতিসংঘে প্রস্তাব দিয়েছে, যাতে আন্তর্জাতিকভাবে এই জলপথ খোলা রাখতে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া যায়। যদিও রাশিয়া ও চীন এতে ভেটো দিয়েছে।

সবমিলিয়ে, যুদ্ধবিরতি সত্ত্বেও হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা ও অনিশ্চয়তা এখনও উপসাগরীয় অঞ্চলের জন্য বড় উদ্বেগ হিসেবে রয়ে গেছে।

ইরান-ইসরায়েল যুদ্ধ হরমুজ প্রণালি যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে যুদ্ধ

সংশ্লিষ্ট সংবাদ: ইরান-ইসরায়েল যুদ্ধ

০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি ইরানের
০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি স্থায়ী হবে তো?
০৯ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ইসরায়েলি আহতের সংখ্যা বেড়ে ৭৪৫১
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের সঙ্গে ‘স্থায়ী ও কার্যকর যুদ্ধবিরতি’ চায় যুক্তরাষ্ট্র
  2. যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে
  3. আবারও বেড়েছে স্বর্ণের দাম
  4. লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৭
  5. অনিশ্চিত যুদ্ধবিরতি : ফের লাফিয়ে বাড়ছে তেলের দাম
  6. যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতেও উদ্বিগ্ন উপসাগরীয় দেশগুলো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x