Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১০, ১১ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:১৫, ১১ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১০, ১১ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:১৫, ১১ এপ্রিল ২০২৬
আরও খবর
ইসলামাবাদ আলোচনার ভবিষ্যৎ নিয়ে পাকিস্তানের ‘বিরল’ ঘোষণা
যুক্তরাষ্ট্র-ইরানকে যুদ্ধবিরতি বাড়ানোর আহ্বান পাকিস্তানের
স্বর্ণের দামে আবারও বড় পতন
শেষ হতে চলেছে যুদ্ধবিরতি, চুক্তি না হলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার হুঁশিয়ারি
পাকিস্তানের মধ্যস্থতার প্রতি ‘পূর্ণ সমর্থন’ চীনের

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা : যে চার বিষয় জানা জরুরি

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১০, ১১ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:১৫, ১১ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১০, ১১ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:১৫, ১১ এপ্রিল ২০২৬

দীর্ঘদিনের শত্রুতা আর সাম্প্রতিক যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান কি শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে? এই প্রশ্নটিই এখন আন্তর্জাতিক রাজনীতির প্রধান আলোচনার বিষয়। অত্যন্ত গোপনীয়তা ও কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা এই শান্তি আলোচনার বিস্তারিত তথ্য এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে থাকলেও, এর গুরুত্ব অপরিসীম। কেন এই আলোচনা এত গুরুত্বপূর্ণ এবং এর সফলতার ওপর বিশ্ববাসীর ভবিষ্যৎ কীভাবে নির্ভর করছে, তা বুঝতে হলে চারটি মৌলিক প্রশ্নের উত্তর জানা জরুরি :

১. আলোচনায় কারা অংশ নিচ্ছেন?

মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে আছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ উপদেষ্টা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।

অন্যদিকে, ইরানের পক্ষ থেকে আলোচনার নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ আরও ৭১ প্রতিনিধি। দুই দেশের প্রতিনিধিদলেই বড় আকারের নিরাপত্তা ও অর্থনৈতিক বিশেষজ্ঞ দল অন্তর্ভুক্ত রয়েছে।

২. পাকিস্তানের ভূমিকা কী?

পাকিস্তান এখানে ‘প্রধান মধ্যস্থতাকারী’ বা ‘শাটল মিডিয়াটর’ হিসেবে কাজ করছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ব্যক্তিগতভাবে এই প্রক্রিয়ায় যুক্ত। পাকিস্তানই দুই পক্ষের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি নিশ্চিত করেছে এবং দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে পরোক্ষভাবে বার্তার আদান-প্রদান ঘটাচ্ছে। দেশটির জন্য এই আয়োজন বৈশ্বিক কূটনীতিতে বড় ধরনের শক্তি প্রদর্শনের সুযোগ।

৩. আলোচনা কতদিন চলবে?

বিষয়টি এখনও কিছুটা অস্পষ্ট। তবে ইরানের তাসনিম সংবাদ সংস্থার তথ্যমতে, মূল আলোচনা শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এটি মূলত একদিনের একটি নিবিড় বৈঠক হতে পারে। তবে আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করে সময়সীমা আরও বাড়তে পারে।

৪. মূল মতবিরোধের বিষয়গুলো কী কী?

দীর্ঘ যুদ্ধের পর অবিশ্বাসের দেয়াল টপকানোই বড় চ্যালেঞ্জ। আলোচনার টেবিলে যে তিনটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে :

হরমুজ প্রণালি : এই কৌশলগত নৌপথের নিয়ন্ত্রণ তেহরান ছাড়তে চায় না, অন্যদিকে যুক্তরাষ্ট্র এটি অবিলম্বে খুলে দেওয়ার শর্ত দিয়েছে।

লেবানন সংকট : ইরান চায় এই যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধ করতে বাধ্য করা হোক।

পারমাণবিক ও অর্থনৈতিক ইস্যু : ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ন্ত্রণ ও এর বিনিময়ে তেহরান তাদের আটকে পড়া বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ মুক্তি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছে।

ইরান আলোচনা যুক্তরাষ্ট্র

সংশ্লিষ্ট সংবাদ: ইরান

২১ এপ্রিল ২০২৬
মার্কিন নৌ-অবরোধ ভেঙে ইরানি জলসীমায় তেলের ট্যাংকার
২১ এপ্রিল ২০২৬
পাকিস্তান যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের জব্দ করা জাহাজ দ্রুত ফেরতের দাবি ইরানের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাড়ার পর বিশ্ববাজারে ফের কমল তেলের দাম
  2. বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড পতন
  3. যুদ্ধে ‘নতুন কৌশল’ দেখাতে প্রস্তুত ইরান : গালিবাফ
  4. ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে কবে?
  5. প্রাণঘাতী অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো জাপান
  6. ইরান যুদ্ধের প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রে ৬০ সাবেক সেনা গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x