Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০০, ২৭ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:০৩, ২৭ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০০, ২৭ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:০৩, ২৭ এপ্রিল ২০২৬
আরও খবর
প্রধানমন্ত্রীকে ক্যামেরা অ্যাঙ্গেল নয়, মনের অ্যাঙ্গেল বদলাতে হবে
ইরানকে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন, দাবি রয়টার্সের
পতনের পর দেশের বাজারে যে দামে মিলছে স্বর্ণ
পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্না, শিশু সন্তানকে হত্যা করলেন মা
বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক অনুষ্ঠিত

বিশ্বের শীর্ষ ব্যবহারকারী দুই দেশে স্বর্ণের দাম কত?

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০০, ২৭ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:০৩, ২৭ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০০, ২৭ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:০৩, ২৭ এপ্রিল ২০২৬

বিশ্বের শীর্ষ স্বর্ণ ব্যবহারকারী  দুই দেশ ভারত ও চীনে চলতি সপ্তাহে সোনার বাজারে বিপরীতমুখী চিত্র দেখা গেছে। ভারতে সরকারি নীতিমালার জটিলতায় তৈরি হওয়া সরবরাহ সংকটে সোনার ‘প্রিমিয়াম’ (অতিরিক্ত মূল্য) গত আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফলে খুচরা পর্যায়ে চাহিদা উল্লেখযোগ্যভাবে কমেছে। অন্যদিকে দাম স্থিতিশীল হওয়ায় চীনের বাজারে সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ফের বাড়তে শুরু করেছে

ভারতে কেন এই অস্থিরতা?

স্থানীয় বাজার সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরুতে ভারত সরকার আমদানির জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতিপত্র ইস্যু করতে দেরি করায় ব্যাংকগুলো স্বর্ণ আমদানি বন্ধ রাখতে বাধ্য হয়। এর ফলে প্রায় ৫ টন সোনা কাস্টমসে আটকে পড়ে। যদিও ১৭ এপ্রিলের পর অনুমতি দেওয়া হয়েছে, তবে প্রযোজ্য কর (ট্যাক্স) কাঠামো নিয়ে এখনও অস্পষ্টতা কাটেনি।

এই সরবরাহ সংকটের সুযোগে ডিলাররা ভারতের অভ্যন্তরীণ বাজার মূল্যের ওপর প্রতি আউন্সে ১৫ ডলার পর্যন্ত প্রিমিয়াম দাবি করছেন, যা গত ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। গত সপ্তাহে যেখানে সোনা ছাড় বা সামান্য প্রিমিয়ামে বিক্রি হচ্ছিল, সেখানে হঠাৎ এই মূল্যবৃদ্ধি ক্রেতাদের পিছু হটতে বাধ্য করেছে।

গত ১৯ এপ্রিল হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব ‘অক্ষয় তৃতীয়া’ উদযাপিত হলেও ভারতের বাজারে সোনার চাহিদা ছিল প্রত্যাশার চেয়ে অনেক কম।

আহমেদাবাদের এক জুয়েলারি ব্যবসায়ী জানান, উৎসবের সময়ও উচ্চমূল্যের কারণে খুচরা বিক্রি ছিল মন্দা। এখন ১০ গ্রাম সোনার দাম ১ লাখ ৫০ হাজার রুপির নিচে না নামলে বাজারে প্রাণ ফেরার সম্ভাবনা কম। বর্তমানে ভারতে ১০ গ্রাম সোনার দাম ১ লাখ ৫১ হাজার ২০০ রুপির আশেপাশে ওঠানামা করছে।

চীনের বাজারে উল্টো চিত্র

ভারতের ঠিক বিপরীত অবস্থা বিরাজ করছে চীনের বাজারে। সাংহাই গোল্ড এক্সচেঞ্জে স্বর্ণের দাম আন্তর্জাতিক স্পট প্রাইসের ওপর ৯ থেকে ১২ ডলার প্রিমিয়ামে লেনদেন হচ্ছে, যা গত সপ্তাহে ছিল মাত্র ৩ থেকে ৬ ডলার। আন্তর্জাতিক বাজারে সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ৭০০ ডলারের কাছাকাছি স্থিতিশীল হওয়ায় চীনা ক্রেতারা নতুন করে সোনা কেনায় আগ্রহী হয়ে উঠেছেন। চীনের কেন্দ্রীয় ব্যাংক টানা ১৭ মাস ধরে সোনার মজুদ বৃদ্ধি করায় বিনিয়োগকারীদের মধ্যেও ইতিবাচক প্রভাব পড়েছে। সূত্র : রয়টার্স

ভারত চীন স্বর্ণ

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

৫২ মিনিট আগে
প্রধানমন্ত্রীকে ক্যামেরা অ্যাঙ্গেল নয়, মনের অ্যাঙ্গেল বদলাতে হবে
২৮ জুলাই ২০২৬
পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্না, শিশু সন্তানকে হত্যা করলেন মা
২৮ জুলাই ২০২৬
আন্দোলনের হুমকির পর মধ্যরাতে সিজেপির সঙ্গে মোদি সরকারের বৈঠক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’
  2. পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্না, শিশু সন্তানকে হত্যা করলেন মা
  3. জাপানে ভূমিকম্পে শপিংমল ধসে নিখোঁজ ৩০, আটকা বহু মানুষ
  4. জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর শপিংমলে বিস্ফোরণ, আহত ৫০
  5. মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ১২ সেতু, বিমানবন্দর ‘অচল’
  6. বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x