Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫৫, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:০২, ২৯ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫৫, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:০২, ২৯ এপ্রিল ২০২৬
আরও খবর
ট্রাম্পের সামনে দুটি পথ, ‘অসম্ভব’ সামরিক অভিযান অথবা ‘খারাপ চুক্তি’ : ইরান
মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক বিমানের আনাগোনা
মধ্যপ্রাচ্যে ৮৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ ঢাকার পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে
জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহার ‘অনুমেয়’ ছিল : প্রতিরক্ষামন্ত্রী

‘ব্রিটিশরা না থাকলে মার্কিনিরা ফরাসি ভাষায় কথা বলতো’, ট্রাম্পকে রাজা চার্লসের খোঁচা

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫৫, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:০২, ২৯ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫৫, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:০২, ২৯ এপ্রিল ২০২৬
হোয়াইট হাউসের ইস্ট রুমে রাষ্ট্রীয় নৈশভোজ চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ছবি : এএফপি

যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিনে হোয়াইট হাউসে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেশ রসিকতার ছলে খোঁচা দিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। ডোনাল্ড ট্রাম্পের পুরনো বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করে রাজা বলেন, ব্রিটিশরা না থাকলে মার্কিনিরা ইংরেজি নয়, বরং ফরাসি ভাষায় কথা বলতো।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) নৈশভোজের টোস্ট দেওয়ার সময় রাজা চার্লস গত জানুয়ারিতে দাভোস সম্মেলনে ট্রাম্পের করা একটি মন্তব্যের সূত্র টানেন। ট্রাম্প তখন বলেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র সহায়তা না করলে ইউরোপীয় দেশগুলো এখন জার্মান ভাষায় কথা বলতো। এর পাল্টা জবাবে রাজা চার্লস মৃদু হেসে বলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, আপনি সম্প্রতি বলেছেন যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া ইউরোপীয়রা আজ জার্মান বলতো। আমি কি বলতে পারি, আমরা (ব্রিটিশরা) না থাকলে আপনারা এখন ফরাসি ভাষায় কথা বলতেন!’ মূলত যুক্তরাষ্ট্রের স্বাধীনতার আগে উত্তর আমেরিকায় ব্রিটিশ ও ফরাসি ঔপনিবেশিক শক্তির লড়াইয়ের ইতিহাসকে ইঙ্গিত করেই এই রসিকতা করেন তিনি।

আরও পড়ুন : রাশিয়া কি সত্যিই ইরানকে বাঁচাতে চায়?

প্রাক্তন রিয়েল এস্টেট টাইকুন ট্রাম্পের শখের ওপর ভিত্তি করেও ঠাট্টা করতে ছাড়েননি রাজা।হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে ৪০০ মিলিয়ন ডলার ব্যয়ে একটি বিশাল বলরুম তৈরি করেছেন ট্রাম্প। এ প্রসঙ্গে রাজা বলেন, আমি দুঃখিত যে ১৮১৪ সালে আমরা ব্রিটিশরাও হোয়াইট হাউসে একবার ‘রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের’ চেষ্টা করেছিলাম।

আরও পড়ুন : ট্রাম্পের বুকে কাঁপন ধরানো ভাষণ দিলেন রাজা চার্লস

উল্লেখ্য, ১৮১৪ সালে ব্রিটিশ সৈন্যরা হোয়াইট হাউসে আগুন ধরিয়ে দিয়েছিল। এছাড়া ১৭৭৩ সালের ঐতিহাসিক ‘বোস্টন টি পার্টির’ চেয়ে এই নৈশভোজ অনেক গুণ উন্নত ও সুখকর বলেও রসিকতা করেন তিনি।

ট্রাম্পের প্রতিক্রিয়া ও বিশেষ উপহার

রাজা চার্লসের এই হিউমার বেশ উপভোগ করেছেন ট্রাম্প। তিনিও পাল্টা রসিকতা করে বলেন, ‘কংগ্রেসে আজ রাজা চার্লস অসাধারণ বক্তৃতা দিয়েছেন। তিনি ডেমোক্র্যাটদের আসন থেকে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে বাধ্য করেছেন, যা আমি কখনোই পারিনি।’

আরও পড়ুন : স্বর্ণের বাজারে অস্থিরতা, কমেছে গ্রাহক

নৈশভোজে রাজা চার্লস প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি বিশেষ উপহার দেন। সেটি ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নামানো ব্রিটিশ সাবমেরিন ‘এইচএমএস ট্রাম্পের’ একটি ঘণ্টা। উপহারটি হস্তান্তরের সময় রাজা বলেন, এটি আমাদের দেশ দুটির যৌথ ইতিহাস ও উজ্জ্বল ভবিষ্যতের সাক্ষী হয়ে থাকবে। আর আমাদের সঙ্গে যদি কখনো যোগাযোগের প্রয়োজন পড়ে, তবে কেবল এই ঘণ্টাটি বাজাবেন।

আরও পড়ুন : এবার মার্কিন ভিসা আবেদনে নতুন দুই প্রশ্ন, গড়বড় হলেই বাতিল

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ইরান যুদ্ধ নিয়ে চলা সাম্প্রতিক উত্তেজনার মাঝে রাজার এই ‘চার্ম অফেনসিভ’ বা কূটনৈতিক সৌজন্য সফর দুই দেশের ‘বিশেষ সম্পর্ক’ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

সূত্র : এএফপি

যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফরাসি ভাষা ডোনাল্ড ট্রাম্প রাজা তৃতীয় চার্লস

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

৯ ঘন্টা আগে
মধ্যপ্রাচ্যে ৮৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
০২ মে ২০২৬
জ্বালানি সংকট : বন্ধ হলো ৩৪ বছরে পুরোনো মার্কিন বিমান সংস্থা
০২ মে ২০২৬
লোহা বাণিজ্যে চীনের বড় সাফল্য, কোণঠাসা হচ্ছে ডলার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চার স্ত্রী ও ১৪৪ সন্তানসন্ততি নিয়ে হাসিখুশি সংসার, জানালেন সুখের রহস্য
  2. বাড়ছে তেলের দাম, যুদ্ধ শেষে বড় পতনের শঙ্কা
  3. দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা
  4. মধ্যপ্রাচ্যে ৮৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
  5. পশ্চিমবঙ্গে একটি আসনের সব কেন্দ্রের ভোট বাতিল, ২১ মে পুনর্নির্বাচন
  6. সব ধরনের বিমান চলাচল নিষেধাজ্ঞা প্রত্যাহার করল আমিরাত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x