Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৫০, ০৩ মে ২০২৬
আপডেট: ২১:৪৭, ০৩ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৫০, ০৩ মে ২০২৬
আপডেট: ২১:৪৭, ০৩ মে ২০২৬
আরও খবর
বিজেপিনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা
শর্ত দিয়ে থালাপতি বিজয়ের প্রতি কংগ্রেসের সমর্থন
পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ৪
থালাপতি বিজয়ের জয়ে যা বললেন রজনীকান্ত
সরকার গঠনের পথে থালাপতি, যে সমীকরণে বসতে পারবেন মসনদে

ফলপ্রকাশ কাল, পশ্চিমবঙ্গে ‘আবার’ তৃণমূল নাকি ‘এবার’ বিজেপি

এনটিভি অনলাইন ডেস্ক
২০:৫০, ০৩ মে ২০২৬
আপডেট: ২১:৪৭, ০৩ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৫০, ০৩ মে ২০২৬
আপডেট: ২১:৪৭, ০৩ মে ২০২৬
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে মোট ২৯৪টি আসনে। এরমধ্যে আগামীকাল সোমবার (৪ মে) ভোট গণনা করা হবে ২৯৩টি আসনের। একটি আসনে (ফলতা) পুনরায় ভোটগ্রহণ করা হবে এ মাসেই।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনে ভোট হয়। প্রথম দফায় ২৩ এপ্রিল ভোট নেওয়া হয় ১৬ জেলার ১৫২ আসনে। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট নেওয়া হয় কলকাতাসহ ৭টি জেলার ১৪২টি আসনে।

ফলাফল ঘোষণার আগে তাই রাজ্যটির সব রাজনৈতিক দল নজর রাখছে ভোট গণনার দিকে। সব দলই নিশ্চিত করতে চাইছে যেন গাফিলতি না হয় গণনার সময় বা কোনো প্রক্রিয়ায় যেন বিঘ্ন না ঘটে।

ভোট গণনায় বিশেষ নজর থাকবে ভবানীপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রতিদ্বন্দ্বী বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর ফলাফলের ওপর।

আগামীকাল স্থানীয় সময় সকাল ৮টায় রাজধানী কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হবে। গত নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ১০৮টি। কলকাতার সবচেয়ে বড় গণনাকেন্দ্র স্থাপন করা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। এখানে কলকাতা মহানগরীর ১১টি আসনের মধ্যে সাতটি আসনের ভোট গণনা করা হবে।

আরও পড়ুন : হিজবুল্লাহর নতুন কৌশল : ‘ফাইবার অপটিক ড্রোনে’ দিশেহারা ইসরায়েল

আরও পড়ুন : ভারত মহাসাগরে দাপট বাড়াচ্ছে পাকিস্তান, চীন থেকে পেল সাবমেরিন ‘হাঙ্গর’

প্রথমে গণনা করা হবে পোস্টাল ব্যালটের ভোট। এরপর খোলা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম। দুপুর ১২টার মধ্যে জয়–পরাজয়ের গতিপ্রকৃতি জানা যাবে বলে আশা করা যাচ্ছে। তবে কেন্দ্রগুলো থেকে সব আসনের ভোট গণনা শেষ হতে রাতও হয়ে যেতে পারে।

ভোট গণনা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ভারতের নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে তিন স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গণনাকেন্দ্রগুলো। গণনাকেন্দ্রে যেসব রাজনৈতিক দলের গণনাকারী প্রতিনিধি প্রবেশের অনুমতি পাবে, তাদের ‘কিউআর কোড’–সংবলিত পরিচয়পত্র দেওয়া হয়েছে। কোনো গণনাকারী প্রতিনিধি গণনাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না। কেবল নির্বাচনি কর্মকর্তারা মোবাইল ফোন ব্যবহারের অনুমতি পাবেন।

পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। ইতোমধ্যে বুথ ফেরত জরিপ প্রকাশ করেছে বেশ কয়েকটি সংস্থা। তবে সেই জরিপগুলো নিয়েও তৈরি হয়েছে বিতর্ক আর সমালোচনা। ছয়টি সংস্থা ইতোমধ্যেই তাদের পরিসংখ্যান প্রকাশ করেছে, যার মধ্যে চারটি সংস্থাই বলছে বিজেপি রাজ্যে প্রথমবারের মতো ক্ষমতায় আসতে চলেছে।

‘প্রজা পোল’-এর পরিসংখ্যান তৃণমূল কংগ্রেস সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে। সংস্থাটি ভবিষ্যদ্বাণী করেছে যে বিজেপি ১৭৮ থেকে ২০৮টি আসন পেতে পারে (যা ২০২১ সালে ছিল ৭৭টি), যেখানে তৃণমূল কংগ্রেসের আসন কমে ৮৫ থেকে ১১০-এ নেমে আসতে পারে (২০২১ সালে যা ছিল ২১৫টি)।

‘পি-মার্ক’-এর তথ্য অনুযায়ী, বিজেপি ১৫০ থেকে ১৭৫টি আসন এবং তৃণমূল ১১৮ থেকে ১৩৮টি আসন পেতে পারে। অন্যদিকে, ‘মাত্রিজ’ বিজেপির জন্য ১৪৬-১৬১টি আসন এবং ‘পোল ডায়েরি’ ১৪২-১৭১টি আসনের পূর্বাভাস দিয়েছে। এই সংস্থাগুলোর মতে, তৃণমূল যথাক্রমে ১২৫-১৪০ এবং ৯৯-১২৭টি আসন পাবে।

পুরো উল্টো চিত্র দেখা গেছে ‘জনমত পোল’-এর পরিসংখ্যানে। তাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস টানা তৃতীয়বারের মতো বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে। এই সংস্থাটি তৃণমূলের জন্য ১৯৫-২০৫টি এবং বিজেপির জন্য ৮০-৯০টি আসনের পূর্বাভাস দিয়েছে, যা ২০২১ সালের নির্বাচনের ফলাফলের খুব কাছাকাছি।

‘পিপলস পালস’ নামে আরেকটি সংস্থাও জানিয়েছে যে, তৃণমূল কংগ্রেস ১৭৭-১৮৭টি আসন জিতবে এবং বিজেপি ৮৫ থেকে ১১০টি আসনের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

তবে বুথফেরত জরিপে যাই বলা হোক না কেন, পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের পুরো ফলাফল দেখতে অধীর আগ্রতে অপেক্ষা করছে সব শ্রেণির নাগরিকরা।

পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬ বিধানসভা নির্বাচন ভোট গণনা মমতা বন্দোপাধ্যায়

সংশ্লিষ্ট সংবাদ: পশ্চিমবঙ্গ

০৬ মে ২০২৬
পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ৪
০৫ মে ২০২৬
নির্বাচন পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে ২ জন নিহতের অভিযোগ
০৫ মে ২০২৬
হারলেন মমতা, ডুবল তৃণমূলও
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিজেপিনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা
  2. সংবাদমাধ্যম জগতের পথিকৃৎ টেড টার্নার আর নেই
  3. চীন সফরের আগেই ইরানের সঙ্গে চুক্তি করতে চান ট্রাম্প
  4. শান্তি চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা : ট্রাম্প
  5. শর্ত দিয়ে থালাপতি বিজয়ের প্রতি কংগ্রেসের সমর্থন
  6. পশ্চিমবঙ্গের পরবর্তী ‘মুখ্যমন্ত্রী’ হচ্ছেন শুভেন্দু অধিকারী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x