Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪০, ১১ মে ২০২৬
আপডেট: ১৮:৪৭, ১১ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪০, ১১ মে ২০২৬
আপডেট: ১৮:৪৭, ১১ মে ২০২৬
আরও খবর
ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ কৌশল ঘোষণা ট্রাম্পের
ট্রাম্পের ‘ডান হাত’ কে এই নাটালি?
মধ্যপ্রাচ্যে সেনা কমানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র
কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক স্থগিত, চুক্তির দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের নজিরবিহীন নিষেধাজ্ঞার হুমকি, পাল্টা প্রস্তুতি নিচ্ছে ইরান

শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি ‘অযৌক্তিক’ : ইরান

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪০, ১১ মে ২০২৬
আপডেট: ১৮:৪৭, ১১ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪০, ১১ মে ২০২৬
আপডেট: ১৮:৪৭, ১১ মে ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি : এএফপি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনা বর্তমানে গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুদ্ধ শেষ করার লক্ষ্যে চলমান আলোচনায় যুক্তরাষ্ট্র অত্যন্ত ‘অযৌক্তিক’ ও ‘একতরফা’ দাবি জানাচ্ছে। বর্তমানে উভয় পক্ষ একটি ভঙ্গুর যুদ্ধবিরতি মেনে চললেও স্থায়ী শান্তির পথ ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে। খবর আল জাজিরার।

গত রোববার (১০ মে) পাকিস্তানের মাধ্যমে ইরান একটি শান্তি প্রস্তাব জমা দেয়, যেখানে তারা যুদ্ধের অবসান, লেবাননের নিরাপত্তা নিশ্চিত করা, ইরানি বন্দরের ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার ও বিদেশে জব্দকৃত ইরানি সম্পদ মুক্তির দাবি জানায়। ইরান এই প্রস্তাবকে ‘উদার ও দায়িত্বশীল’ বলে অভিহিত করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। 

নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প ইরানের শর্তগুলোকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দেন। বিশ্লেষকদের মতে, উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকায় এক ভয়াবহ অচলাবস্থা তৈরি হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে আন্তর্জাতিক অর্থনীতি ও মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের জীবনে।

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। সোমবার এশিয়ায় লেনদেনের সময় আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৪.৬৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৯.৯৫ ডলারে পৌঁছেছে এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪ শতাংশের বেশি বেড়ে দাঁড়িয়েছে ১০৫.৫০ ডলারে। 

তেলের এই আকাশচুম্বী দামের মধ্যেই হরমুজ প্রণালিতে নৌ-চলাচল স্বাভাবিক করতে ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে ৫০টি দেশের একটি জোট ওই অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েনের পরিকল্পনা করছে। এই লক্ষে মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ বহুজাতিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা ঘিরে ইরান কড়া হুঁশিয়ারি প্রদান করেছে।

ইরান এই পদক্ষেপের কড়া সমালোচনা করে বলেছে, হরমুজ প্রণালিতে যেকোনো বিদেশি হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করবে এবং জ্বালানি তেলের দাম আরও বাড়িয়ে দেবে। ইরান ইউরোপীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসনের’ সহযোগী না হতে ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে।

ইরান যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি ইরান
২৬ জুলাই ২০২৬
ইরান যুদ্ধকে ‘অর্থহীন’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিন নাগরিক
২৬ জুলাই ২০২৬
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ : যুক্তরাষ্ট্র-ইরানের নতুন কৌশলগত সমীকরণ
১৫ জুলাই ২০২৬
হরমুজ প্রণালিতে ইরানের ডজনখানেক ঘাঁটিতে মার্কিন হামলা
০৯ জুলাই ২০২৬
তিন দেশে ইরানের নজিরবিহীন ড্রোন হামলা, বাজছে সাইরেন
২৯ জুন ২০২৬
স্প্লিন্টারের আঘাতে কাতারি নাগরিকের মৃত্যু
০৪ জুন ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের গোপন বার্তা ফাঁস
২৬ মে ২০২৬
নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান
২৬ মে ২০২৬
ইরানে ৩ মাস বন্ধ থাকার পর ইন্টারনেট সেবা চালু
২৫ মে ২০২৬
ইরানের সঙ্গে যেকোনো চুক্তিই হবে ‘চমৎকার ও অর্থবহ’ : ট্রাম্প
১১ মে ২০২৬
হরমুজ প্রণালি পারাপারে নতুন নিয়ম চালু করল ইরান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রণতরী নিয়ে অসন্তোষের পর মধ্যপ্রাচ্যে পৌঁছেছে ইউএসএস ওয়াশিংটন
  2. কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনিতে ভূমিধস, নিহত ১৩
  3. ট্রাম্পের ‘ডান হাত’ কে এই নাটালি?
  4. ২০২৫ সালে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে : জাতিসংঘ
  5. প্রথমবারের মতো পাকিস্তানে অফিস খুললো গুগল
  6. মধ্য আফ্রিকায় স্বর্ণখনি ধসে অন্তত ১০০ জনের মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x