Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • লাতিন আমেরিকা
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১৫, ২৪ মে ২০২৬
আপডেট: ১৭:২৫, ২৪ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১৫, ২৪ মে ২০২৬
আপডেট: ১৭:২৫, ২৪ মে ২০২৬
আরও খবর
রাশিয়ার ডিজেল অবকাঠামোয় হামলা বন্ধে জেলেনস্কির প্রতি ট্রাম্পের আহ্বান
যুক্তরাষ্ট্রকে সামরিক হস্তক্ষেপ না করার অনুরোধ জানিয়েছে হুথিরা : ট্রাম্প
হরমুজে হামলা বাড়িয়েছে ইরান, নির্ধারিত সময়ে জাহাজ চালানোর আহ্বান যুক্তরাষ্ট্রের
কর্মী ভিসায় যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম
৯/১১ হামলার ২৫ বছর : যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ব্যর্থতা যেভাবে বদলে দিল বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা

ভেনেজুয়েলার আকাশে ফের যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১৫, ২৪ মে ২০২৬
আপডেট: ১৭:২৫, ২৪ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১৫, ২৪ মে ২০২৬
আপডেট: ১৭:২৫, ২৪ মে ২০২৬
ভেনিজুয়েলার কারাকাসে সামরিক মহড়া চলাকালে মেরিন কোরের একটি এমভি-২২বি অসপ্রে বিমান মার্কিন দূতাবাসের দিকে এগিয়ে আসছে।

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার পর এই প্রথমবারের মতো দেশটির রাজধানী কারাকাসের আকাশে সামরিক মহড়া চালিয়েছে মার্কিন বাহিনী। স্থানীয় সময় শনিবার (২৩ মে) এই মহড়া অনুষ্ঠিত হয়। গত ৩ জানুয়ারি মার্কিন সেনারা কারাকাসে আকস্মিক হামলা চালিয়ে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করার পর এটিই প্রথম কোনো প্রকাশ্য সামরিক তৎপরতা। 

ভেনেজুয়েলা কর্তৃপক্ষের দাবি, ৩ জানুয়ারির ওই মার্কিন হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছিল।

ভেনেজুয়েলার বর্তমান সরকার অবশ্য জানিয়েছে, জরুরি চিকিৎসাসেবা বা প্রাকৃতিক দুর্যোগের সময় নাগরিকদের দ্রুত সরিয়ে নেওয়ার (ইভাকুয়েশন) প্রস্তুতি হিসেবে এই মহড়ার অনুমতি দেওয়া হয়েছিল। মহড়ায় যুক্তরাষ্ট্রের দুটি ‘এমভি-২২বি অস্প্রে’ যুদ্ধবিমান কারাকাসে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে অবতরণ করে ও মার্কিন নৌবাহিনীর বেশ কিছু যুদ্ধজাহাজ ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশ করে। এই বিষয়ে ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

ভেনেজুয়েলাস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘তিন দফার পরিকল্পনা’ এবং বিশেষ করে ‘ভেনেজুয়েলার স্থিতিশীলতা নিশ্চিতকরণে’ ওয়াশিংটন পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।

আমেরিকা মহাদেশে মার্কিন সামরিক কার্যক্রম তদারককারী সংস্থা ‘ইউএস সাউদার্ন কমান্ডের‘ কমান্ডার ফ্রান্সিস ডনোভান নিজে একটি অস্প্রে যুদ্ধবিমানে চড়ে কারাকাসে আসেন। সেখানে তিনি ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।

রাজধানীর এই সামরিক মহড়া সাধারণ নাগরিকদের মধ্যে গভীর উৎকণ্ঠার জন্ম দিয়েছে। কারাকাসের বাসিন্দা ৫৭ বছর বয়সী প্রশাসনিক কর্মকর্তা ইভলিন রেবোলেদো বলেন, এই ঘটনা আমাদের প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে রাখছে। একটি বিদেশি রাষ্ট্র, তাও আবার যুক্তরাষ্ট্রের মতো দেশ আমাদের শহরের ওপর দিয়ে যুদ্ধবিমান ওড়াচ্ছে—এটি আমাদের জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে এই মহড়া আমাদের চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন বর্তমানে ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের সরকারকে পূর্ণ সমর্থন দিচ্ছে। রদ্রিগেজ আগে মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তার নেতৃত্বাধীন বর্তমান সরকার ইতোমধ্যেই ভেনেজুয়েলার বিশাল খনিজ ও তেলের মজুদ যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করতে বেশ কিছু নতুন আইন পাস করেছে, যা নিয়ে দেশের ভেতরে তীব্র বিতর্ক চলছে।

এদিকে ভেনেজুয়েলার প্রভাবশালী বিরোধীদলীয় নেত্রী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো গতকাল শনিবার পানামা সিটিতে শত শত ভেনেজুয়েলান প্রবাসীর উদ্দেশে সমাবেশে বক্তব্য দেন। গত ডিসেম্বর থেকে দীর্ঘ কয়েক মাস আত্মগোপনে থাকার পর তিনি দেশ ছাড়তে বাধ্য হন।

ট্রাম্প প্রশাসনের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাওয়া এই নেত্রী প্রবাসীদের উদ্দেশে বলেন, আমাদের স্বদেশে ফেরার সময় ঘনিয়ে আসছে। সামনে অনেক বড় কিছু আসছে। আমাদের এই আন্দোলন হবে বিশাল ও গণমুখী।

উল্লেখ্য, ২০২৪ সালের ভেনেজুয়েলার নির্বাচনে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ উঠেছিল। আন্তর্জাতিক মহল ও বিরোধীদের মতে মারিয়া করিনা মাচাদোই ছিলেন সেই নির্বাচনের প্রকৃত ও বৈধ বিজয়ী।

ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র সামরিক মহড়া
২১ ডিসেম্বর ২০২৫
ভেনেজুয়েলা উপকূলে আরেকটি তেলবাহী ট্যাঙ্কার আটক করল যুক্তরাষ্ট্র
১৭ ডিসেম্বর ২০২৫
ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কার ‘পূর্ণ অবরোধের’ নির্দেশ ট্রাম্পের
১৩ ডিসেম্বর ২০২৫
মাদুরোর বিরুদ্ধে আরও কঠোর হওয়ার আহ্বান নোবেলজয়ী মাচাদোর
১২ ডিসেম্বর ২০২৫
ভেনেজুয়েলা উপকূলে তেল ট্যাংকার আটক, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আরও ছয় জাহাজ
০২ ডিসেম্বর ২০২৫
দাসত্ব নয়, শান্তি চায় ভেনেজুয়েলা : মাদুরো
০২ ডিসেম্বর ২০২৫
কারাকাসে আইসিসির কার্যালয় বন্ধের ঘোষণা, ক্ষুব্ধ ভেনেজুয়েলা
০১ ডিসেম্বর ২০২৫
ভেনেজুয়েলা আক্রমণে প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প?
২৯ নভেম্বর ২০২৫
ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা ট্রাম্পের, উত্তেজনা বাড়ছেই
২৭ নভেম্বর ২০২৫
ছয় আন্তর্জাতিক এয়ারলাইন্সকে নিষিদ্ধ করল ভেনেজুয়েলা
০৩ অক্টোবর ২০২৫
ভেনেজুয়েলা উপকূলে মার্কিন যুদ্ধবিমান, ‘সামরিক হয়রানি’ বলে নিন্দা কারাকাসের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিদ্যুৎ নেই হাসপাতালে, মোবাইলের আলোয় অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার
  2. সংঘাত মোকাবিলায় প্রস্তুত ইরান, সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা
  3. সংঘাত ভুলে আমিরাতের সঙ্গে নতুন সূচনার বার্তা ইরানি প্রেসিডেন্টের
  4. ইয়েমেনে সংঘাত, বাড়িঘর ছেড়েছে ৮৬ হাজার মানুষ : জাতিসংঘ
  5. পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্য সরকারের
  6. চীনের প্রেসিডেন্টের বিশেষ বিমান ও বুলেটপ্রুফ গাড়িতে যেসব সুবিধা থাকে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x