Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫০, ২৫ জুন ২০২৬
আপডেট: ১২:৫৬, ২৫ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫০, ২৫ জুন ২০২৬
আপডেট: ১২:৫৬, ২৫ জুন ২০২৬
আরও খবর
তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ১১ বছরের শিশু
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১৪০০ ছাড়াল প্রাণহানি
ফেনী-পরশুরাম সড়কে পিকআপ-সিএনজির সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩
আফগানিস্তান ও পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প
ভেনেজুয়েলায় ভূমিকম্প : জীবিতদের উদ্ধারে সময় ফুরিয়ে আসছে দ্রুত

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১ লাখ মৃত্যুর আশঙ্কা

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫০, ২৫ জুন ২০২৬
আপডেট: ১২:৫৬, ২৫ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫০, ২৫ জুন ২০২৬
আপডেট: ১২:৫৬, ২৫ জুন ২০২৬

ভেনেজুয়েলায় আঘাত হানা স্মরণকালের সবচেয়ে ভয়াবহ জোড়া ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। সরকারিভাবে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও মার্কিন সংস্থার পূর্বাভাস অনুযায়ী, এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা ১০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ১ লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 

স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো ভেনেজুয়েলা। এর পরপরই দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।  

ইউএসজিএস প্রাথমিক ক্ষয়ক্ষতির মূল্যায়নে জানিয়েছে, পর পর দুটি শক্তিশালী ভূমিকম্পের কারণে ভেনেজুয়েলায় দুর্যোগের মাত্রা ব্যাপক ও বিস্তৃত হওয়ার উচ্চ আশঙ্কা রয়েছে। সংস্থাটির গাণিতিক পূর্বাভাস অনুযায়ী, এই বিপর্যয়ে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনা ৪৪ শতাংশ এবং নিহতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা ৩০ শতাংশ। 

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, মূল কম্পনের পর এ পর্যন্ত অন্তত ২০টি আফটারশক (অনুকম্পন) অনুভূত হয়েছে। এর পাশাপাশি কারাকাস ও আশেপাশের পার্বত্য অঞ্চলে মারাত্মক ভূমিধস ও মাটির তারল্যীকরণের মতো ঘটনা ঘটায় ধসে পড়া ভবনগুলোর নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা সময়ের সঙ্গে সঙ্গে ক্ষীণ হয়ে আসছে। 

ভূমিকম্পের তীব্রতায় রাজধানী কারাকাসের আলতামিরা এলাকায় একটি ২২ লা ভবন সম্পূর্ণ ধসে মাটির সঙ্গে মিশে গেছে। সেখানে নিখোঁজ স্বজনদের খোঁজে মানুষ হাহাকার করছেন। শত শত স্বেচ্ছাসেবক ও উদ্ধারকর্মী ধ্বংসস্তূপের ওপর উদ্ধারকাজ চালাচ্ছেন।

প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেন, এখন পর্যন্ত আমরা ৩২ জনের মৃত্যু এবং ৭০০ জনেরও বেশি মানুষের আহত হওয়ার খবর পেয়েছি। তবে রাজধানীর নিকটবর্তী সবচেয়ে ক্ষতিগ্রস্ত ‘লা গুয়াইরা’ অঞ্চলের চূড়ান্ত হতাহতের কোনো পরিসংখ্যান এখনও আমাদের হাতে পৌঁছায়নি। ফলে নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। 

বন্ধ বিমানবন্দর, পাশে দাঁড়াচ্ছে বিশ্ব

ভূমিকম্পের কারণে ভেনেজুয়েলার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ‘মাইকুয়েতিয়ার’ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জানিয়েছেন, সম্ভাব্য আরও দুর্ঘটনা এড়াতে ক্ষতিগ্রস্ত এলাকার বহু ভবনের গ্যাস সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। 

ভেনেজুয়েলার এই মানবিক বিপর্যয়ের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে যেকোনো ধরনের জরুরি উদ্ধারকাজে সহায়তার জন্য মার্কিন সব সংস্থাকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আর্জেন্টিনা, ব্রাজিল, বলিভিয়া ও উরুগুয়ের মতো লাতিন আমেরিকার প্রতিবেশী দেশগুলোও রাজনৈতিক মতপার্থক্য ভুলে কারাকাসের দিকে জরুরি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

ভেনেজুয়েলা ভূমিকম্প নিহত ভেনেজুয়েলা, যুক্তরাষ্ট্র 

সংশ্লিষ্ট সংবাদ: ভেনেজুয়েলা

২ ঘন্টা আগে
তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ১১ বছরের শিশু
৩ ঘন্টা আগে
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১৪০০ ছাড়াল প্রাণহানি
২৭ জুন ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্প : জীবিতদের উদ্ধারে সময় ফুরিয়ে আসছে দ্রুত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাধিক চুক্তি ভঙ্গের অভিযোগ ইরানের
  2. পাকিস্তানের করাচিতে বিকট বিস্ফোরণ ও তীব্র গোলাগুলি
  3. স্কুল নেই, তাবুতে থেকেও পরীক্ষায় বসছে গাজার শিক্ষার্থীরা
  4. আফগানিস্তান ও পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প
  5. ভেনেজুয়েলায় ভূমিকম্প : জীবিতদের উদ্ধারে সময় ফুরিয়ে আসছে দ্রুত
  6. শরণার্থীদের স্পনসর করার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x