Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০৫, ২৫ জুন ২০২৬
আপডেট: ১৬:৫২, ২৫ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০৫, ২৫ জুন ২০২৬
আপডেট: ১৬:৫২, ২৫ জুন ২০২৬
আরও খবর
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬
হামের উপসর্গ নিয়ে আরও ৮ প্রাণহানি, আক্রান্ত ১১৭১
আর্জেন্টিনার জয় উদযাপনের ভিডিও করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৩৯১
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৯২

শতাব্দীর বড় ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলা, মৃত লাখ ছোঁয়ার শঙ্কা

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০৫, ২৫ জুন ২০২৬
আপডেট: ১৬:৫২, ২৫ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০৫, ২৫ জুন ২০২৬
আপডেট: ১৬:৫২, ২৫ জুন ২০২৬

ভেনেজুয়েলায় আঘাত হেনেছে চলতি শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ও শক্তিশালী জোড়া 

ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, এই কম্পন গত ১২৬ বছরের মধ্যে দেশটির ভূখণ্ডে রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ভূকম্পন। খবর বিবিসির। 

প্রলয়ঙ্করী এই প্রাকৃতিক বিপর্যয়ে এখন পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭০০ জনেরও বেশি মানুষ। সরকারিভাবে এই হতাহতের সংখ্যা নিশ্চিত করে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

তবে মার্কিন সংস্থা ইউএসজিএসের ক্ষয়ক্ষতির পূর্বাভাস অনুযায়ী, এই দুর্যোগে শেষ পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ১ লাখ ছাড়িয়ে যাওয়ার তীব্র আশঙ্কা রয়েছে।

ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় ভেনেজুয়েলার উপকূলীয় শহর মোরোনের কাছে প্রথম কম্পনটি আঘাত হানে, যার মাত্রা ছিল ৭ দশমিক ২। কিন্তু এই ধাক্কা সামলে ওঠার আগেই, মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয় দফায় আঘাত হানে ৭ দশমিক ৫ মাত্রার আরও একটি অত্যন্ত শক্তিশালী মূল ভূমিকম্প।

সংস্থাটির ঐতিহাসিক ভূমিকম্পের ক্যাটালগ অনুযায়ী, এর আগে ১৯০০ সালের ২৯ অক্টোবর ভেনেজুয়েলার উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার একটি প্রলয়ঙ্করী ‘সান নার্সিসো ভূমিকম্প’ আঘাত হেনেছিল। এর পর থেকে গত সোয়া এক শতাব্দীতে ভেনেজুয়েলা আর এত বড় ও শক্তিশালী ভূমিকম্প দেখেনি। গতকালের মূল কম্পনের পর এ পর্যন্ত অন্তত ২০টি আফটারশক (অনুকম্পন) রেকর্ড করা হয়েছে। 

ভূমিকম্পের তীব্রতায় রাজধানী কারাকাসসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল লণ্ডভণ্ড হয়ে গেছে। কারাকাসের আলতামিরা এলাকায় একটি ২২তলা আবাসিক ভবন সম্পূর্ণ ধসে মাটির সঙ্গে মিশে গেছে। সেখানে নিখোঁজ স্বজনদের খোঁজে মানুষ হাহাকার করছেন। শত শত স্বেচ্ছাসেবক ও উদ্ধারকর্মী টর্চলাইটের আলোতে ধ্বংসস্তূপের নিচে তল্লাশি চালাচ্ছেন।

প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, ভূমিকম্পের কারণে কারাকাসের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ‘মাইকুয়েতিয়ার’ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জানিয়েছেন, লা গুয়াইরা, ক্রুজিল্লো, কারাবোবো ও মিরান্ডা রাজ্যগুলো এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্ভাব্য বড় দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড এড়াতে ক্ষতিগ্রস্ত এলাকার বহু ভবনের গ্যাস সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।

ভেনেজুয়েলার এই অভূতপূর্ব মানবিক বিপর্যয়ের মুখে বিশ্বনেতারা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে গভীর সমবেদনা প্রকাশ করে লিখেছেন, যুক্তরাষ্ট্র এই সংকটে যেকোনো ধরনের সাহায্য করতে সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম। আমি সরকারের সব সংস্থাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি।

পাশাপাশি আর্জেন্টিনা, ব্রাজিলসহ লাতিন আমেরিকার প্রতিবেশী দেশগুলোও রাজনৈতিক মতপার্থক্য ভুলে কারাকাসের দিকে জরুরি ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। 

ভেনেজুয়েলায় এর আগে ১৯৯৭ সালের ভূমিকম্পে ৭৩ জন ও ১৯৬৭ সালে কারাকাসে ২৩৬ জনের মৃত্যু হয়েছিল। তবে এবারের শতাব্দীর সবচেয়ে বড় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি পূর্বের সকল রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভেনেজুয়েলা ভূমিকম্প মৃত্যু
২৫ জুন ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭ শতাধিক
২৫ জুন ২০২৬
জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, সহায়তার হাত বাড়াল ব্রাজিল-আর্জেন্টিনা
২৫ জুন ২০২৬
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, ব্যাপক প্রাণহানির শঙ্কা
২৩ জুন ২০২৬
মাদুরোর পতন ভেনেজুলাকে সঠিক পথে এনেছে : রড্রিগেজ
১৯ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভেনেজুয়েলার সরকার ও বিরোধী দলের মধ্যে বৈঠক
১৭ জুন ২০২৬
ভেনেজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল
২৪ মে ২০২৬
ভেনেজুয়েলার আকাশে ফের যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া
১৬ এপ্রিল ২০২৬
ভেনেজুয়েলায় তেল উৎপাদন বাড়াতে রেপসলের চুক্তি
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার পরিস্থিতি অত্যন্ত নাজুক : আইএমএফ
২৪ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর কিউবার অর্থনীতি কি টিকে থাকবে?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ব্রাজিলের পণ্যে নতুন ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের
  2. ইরানে ফের ভয়াবহ বিমান হামলা যুক্তরাষ্ট্রের
  3. লেবানন-ইসরায়েল আলোচনায় ‘পাইলট জোন’ স্থাপনে সম্মতি
  4. ইরানে হামলার পরিধি বাড়ানোর হুমকি দিলেন ট্রাম্প
  5. হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
  6. মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x