জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫
জার্মানিতে সোমবার বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারীরা কাজ করেন। ছবি : এএফপি
জার্মানির উত্তরাঞ্চলীয় স্টেইড শহরের একটি যুব কল্যাণকেন্দ্রে গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
আজ সোমবার (২৯ জুন) এ ঘটনার পর দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন অভিযুক্ত হামলাকারী হতে পারেন। তবে হামলার উদ্দেশ্য এখনও নিশ্চিত জয়া যায়নি। খবর আলজাজিরার।
পুলিশ জানায়, একটি যুব কল্যাণকেন্দ্রে পাঁচ ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। তারা ঘটনাস্থলেই মারা গেছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
স্টেইডের পুলিশ জানায়, শহর কেন্দ্রস্থল থেকে দক্ষিণে ডাঙ্কারস্ট্রাস সড়কে বড় ধরনের অভিযান চালানো হচ্ছে। জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলতে এবং জরুরি পরিষেবা কর্মীদের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।
স্টেইড হামবুর্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এবং এর জনসংখ্যা পাঁচ লাখ।

এনটিভি অনলাইন ডেস্ক